উত্তরের জানালায় - From The Northern Hemisphere

উত্তরের জানালায় - From The Northern  Hemisphere কথা কবিতায় মূর্ছনায় আড্ডায় কিছুটা সময়
(1)

09/14/2026

|| পরিচয় || SEASON: 2
যেখানে সূত্রপাত যাপিত জীবনের প্রতিটি স্পন্দনের।
“শব্দের ভাঁজে ভাঁজে লুকিয়ে থাকে পরিচয়,
অকথিত অনুভব ছুঁয়ে যায় নীরব সময়।
কণ্ঠে যখন জাগে স্বপ্নের অনুরণন,
তখনই জন্ম নেয় এক নতুন জীবন…”
আবৃত্তির পথ ধরে যারা এখনো স্বপ্ন বুনে, জীবনের মালা গাঁথে- তাদের কণ্ঠে, তাদের শব্দে, তাদের অনুভবে আমরা এগিয়ে যাই এক পরিচয় থেকে আরেক পরিচয়ে।
পরিচয় মানেই-মানুষের ভেতর লুকিয়ে থাকা স্ফুলিঙ্গ, স্বপ্নের রঙ, আর অনুভবের গভীরতা।প্রতিদিন আমরা পরিচয়ের বন্ধনে বাঁধি একে অপরকে। শব্দে গড়ে তুলি সম্পর্ক, ছন্দে আঁকি সময়ের ছবি।আবৃত্তির এই অনন্য ভাষায় কণ্ঠে খুঁজে পাই অনুরণন, শব্দে ছুঁই মনের জানালায় লুকানো আবেগ।
যারা এখনো দৃঢ় পায়ে হেঁটে চলেছেন আবৃত্তির পথে, যারা স্বপ্ন দেখেন, স্বপ্ন বুনে যান তাদের কণ্ঠেই ধরা পড়ে জীবনের না-বলা গল্প, কবিতা, আর হৃদয়ের গভীর স্পন্দন।সেইসব প্রতিশ্রুতিশীল ও প্রতিনিধিত্বশীল আবৃত্তিশিল্পীদের না-বলা কথা, কবিতা আর স্বপ্নকে ঘিরেই উত্তরের জানালায় - From The Northern Hemisphere আমাদের আয়োজন -
|| পরিচয় || SEASON 2
এবারের অতিথি টরন্টো থেকে আবৃত্তিশিল্পী, সংস্কৃতিকর্মী সুমন মালিক
আসছে ১৩ সেপ্টেম্বর রবিবার
অটোয়া সময় রাত ৯টা
বাংলাদেশ সময় সকাল ৭টা
সঞ্চালনাঃ রনি মজুমদার Rony Mazumder
সমন্বয়ঃ ইতিহাস কাজি Itihaas Kazi
ব্যবস্থাপনাঃ সামিরা সামাদ Samira Samad
স্বার্বিক তত্বাবধানঃ ফ্লোরা শুচি Flora Shuchie D'Rozario
প্রযোজনাঃ সবুজ হক Sabuj Haque
আমন্ত্রণ আপনাকেও ।আপনাদের উপস্থিতিই আমাদের আয়োজনকে করে তুলবে আরও প্রাণবন্ত।
সাথে থাকুন

বিনম্র শ্রদ্ধা 🙏উত্তরের জানালায় - From The Northern  Hemisphere
08/27/2026

বিনম্র শ্রদ্ধা 🙏
উত্তরের জানালায় - From The Northern Hemisphere

Amar Aponar Cheye Lyrics ( আমার আপনার চেয়ে ) - Nazrul Geeti is a po...

উত্তরের জানালায় - From The Northern  Hemisphere
08/27/2026


উত্তরের জানালায় - From The Northern Hemisphere


দূরদেশের আকাশেও যখন ভেসে ওঠে বাংলা উচ্চারণ,তখন বইমেলা শুধু একটি আয়োজন নয়, এ যেন শেকড়ে ফেরার এক গভীর অনুভব।আগামী ২২ থেকে ...
05/18/2026

দূরদেশের আকাশেও যখন ভেসে ওঠে বাংলা উচ্চারণ,তখন বইমেলা শুধু একটি আয়োজন নয়, এ যেন শেকড়ে ফেরার এক গভীর অনুভব।

আগামী ২২ থেকে ২৫ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৩৫তম নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা ২০২৬।

এই আন্তর্জাতিক আয়োজনে অংশ নিচ্ছে আবৃত্তি সংগঠন “উত্তরের জানালায়”।

বিশ্বের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছড়িয়ে থাকা আমাদের পথচলা।
টরন্টো ও ঢাকার পর এবার নিউ ইয়র্ক শহরে নিয়ে আসছি কবিতার প্রযোজনা বিশেষ আবৃত্তি-গীতি-আলেখ্য “কবিতায় কবিতায় ছেঁয়ে যাক আমার শহর”
এই আয়োজনে যুক্ত হচ্ছেন অটোয়া, টরন্টো, নিউ জার্সি, মেরিল্যান্ড থেকে “উত্তরের জানালায়”-এর শিল্পীরা।

গ্রন্থনা: সামিরা সামাদ ও সবুজ হক
নির্দেশনা: সবুজ হক
সার্বিক তত্ত্বাবধানঃ ফ্লোরা শুচি

আবৃত্তি: ফারিদা হক, সেন্ড্রা রোজারিও, ইতিহাস কাজী, ফ্লোরা শুচি, সবুজ হক
মূর্ছনা: রাখী গাঙ্গুলী

“সৃষ্টিশীলতার সুবাতাস বয়ে যাক সৃষ্টিশীল কাজে।
হোক বিকাশ মন ও মননে, মানব ও মানবিকতায়,
ভালোলাগায় ও ভালোবাসায় উত্তরের জানালায়।”

বইয়ের পাতায় পাতায়, কবিতার শব্দে শব্দে, গানে, আবৃত্তিতে আর হৃদয়ের উষ্ণ মিলনে মুখর হয়ে উঠবে-Jamaica Performing Arts Center (JPAC), New York।

চলে আসুন
একটু কবিতার ভেতর ডুবে যেতে,
একটু নিজের মানুষদের কাছে ফিরে যেতে।

হয়তো কোনো কবিতার লাইনে,
হয়তো কোনো গানের সুরে,
হয়তো কোনো পরিচিত শব্দের উষ্ণতায় খুঁজে পাবেন নিজেরই এক টুকরো বাংলাদেশ।

উত্তরের জানালায়-এর পক্ষ থেকে
টরন্টোসহ উত্তর আমেরিকার সকল বাংলা ভাষাভাষী মানুষকে জানাই আন্তরিক আমন্ত্রণ।

03/14/2026

কিছু কিছু আবৃত্তি থাকে, যা শুধু শোনা হয় না, মনের ভেতর নরম ঢেউ তুলে যায়।

আবৃত্তি পডকাস্ট তেমনই এক আড্ডা, যেখানে শব্দ শুধু উচ্চারণ নয়, অনুভূতির দরজা খুলে দেয়। পরিচিত কবিতা হোক বা নতুন লেখা, তাদের কণ্ঠে শুনলে মনে হয় শব্দগুলো যেন নতুন করে জন্ম নিচ্ছে।

নিঃশব্দ কোনো বিকেলে, কিংবা রাতের নির্জনতায় হেডফোনে শুনতে শুনতে হঠাৎ মনে হবে, কবিতা আসলে এখনো বেঁচে আছে, আমাদের ভেতরেই।

Address

Ottawa, ON

Website

Alerts

Be the first to know and let us send you an email when উত্তরের জানালায় - From The Northern Hemisphere posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Establishment

Send a message to উত্তরের জানালায় - From The Northern Hemisphere:

Shortcuts

Featured

Share