ভাষার ক্রমাগত বিবর্তনে 'চন্দ্র' হয়েছে 'চাঁদ' (চন্দ্র>চান্দ>চাঁদ) ; 'ভক্ত' হয়েছে 'ভাত' (ভক্ত>ভত্ত>ভাত) । ঠিক তেমনি 'ভাইয়া' শব্দটিও হয়েছে 'ভাউ' (ভাইয়া>ভাই>ভাউ) ।
এই পেজটি কয়েকজন ভবঘুরে দ্বারা পরিচালিত শতভাগ গণতান্ত্রিক পেজ । এই পেজ কারো কর্তৃত্ব , দখলদারিত্ব কিংবা দাসত্বে বিশ্বাস করে না । এই পেজ বিশ্বাস করে একসাথে পথচলা , একসাথে সামনে এগিয়ে যাওয়া । তবুও কিছু নিয়মকানুন মেনে চলতে সবাইকে অনুরোধ করা
গেল । যথা :-
১। প্রথম নিয়ম হচ্ছে নিম্নোক্ত সকল নিয়ম মেনে চলতে হবে । নিয়ম নিয়ে চুদুরবুদুর করলেই ব্যান ।
২। পেজের ছেলে ফ্যানরা 'ভাউ' এবং মেয়ে ফ্যানরা 'ম্যাও' হিসেবে পরিচিত হবে ।
৩। পেজের ইনবক্সে এসে বেশী মাতব্বরী দোচাবেন না । ভাউ মাতব্বরী দোচে না ।
৪। ভাউ এর চোখে সবাই মানুষ । নো কালো-ফর্সা , নো হিন্দু-মুসলমান । বিশেষ করে ধর্ম নিয়ে বাড়াবাড়ি করলে নগদে ব্যান ।
৫। 'লীগ-বিম্পি , জামাত-শিবির , নাস্তিক-আস্তিক , ছাগু-ভাদা , হাসিনা - খালেদা ' - ইত্যাদি শব্দ ব্যবহার ভাউ এর পছন্দ না । ভাউ রাজনীতি করে । কিন্তু রাজনীতি যে করে তারে ভাউ পছন্দ করে না । তাই ঐ শব্দগুলো ব্যবহার করলে বিনা নোটিশে ব্যান ।
৬। ক্রিকেটে পাকিস্তানি এবং ভারতীয় সাপোর্টার দেখামাত্র-ই ব্যান । নো মার্সি ।
৭। যৌনহয়রানী এবং ম্যাওদের প্রতি অপমানজনক মন্তব্য করলে তার প্রোপিক দিয়ে ট্রল বানিয়ে পেজে আপলোড দেওয়া হবে । কারণ ইভটিজিং করলে ভাউ এর চুলকায় !
৮। " খাটো জামা পরে বলেই মেয়েরা ধর্ষিত হয় " - এই মতবাদে বিশ্বাসী সুশীল সমাজকে পেজে লাইক দেওয়া থেকে বিরত থাকতে অনুরোধ করা হচ্ছে । ভাউ আবার সুশীল সমাজের টেক কেয়ার করে না ।
৯। পেজের কোনো এডমিন যদি আপনার সাথে উল্টাপাল্টা আচরণ করে তবে ইনবক্সে ইমার্জেন্সী অভিযোগ দেবেন । ভাউ এডমিনদের ও ব্যান করতে ভালোবাসে ।
ধন্যবাদান্তে - ভাউ !