23/09/2026
যদি পৃথিবীতে এত নিয়ম না থাকত, এ দেশ আমার, ও দেশ তোমার, এমন কোনো সীমারেখা না থাকত, তাহলে হয়তো আমাদের মনে এত আক্ষেপ থাকত না। যে জায়গাটাকে ভালো লাগে, সেখানেই থেকে যাওয়া যেত।
আমার পেছনে যে বাড়িগুলো দেখছেন, ওদের কাউকেই আমি চিনি না। তারপরও এই ঘরগুলোর দিকে তাকালেই কেমন যেন ভালো লাগে। আপন আপন মনে হয়। মনে হয়, এখানেই যদি সারা জীবন কাটিয়ে দিতে পারতাম।
কিন্তু এদেশে কত শত নিয়ম। চাইলেই তো আর থাকা সম্ভব নয়। কারণ আমার জন্ম এদেশে হয়নি, এদেশের নাগরিকও আমি নই।
একটা সময় ছিল, বাসা থেকে যখন বলত, তোকে বিদেশে পাঠিয়ে দেব, তখন এমন কষ্ট লাগত, যা কাউকে বোঝানো সম্ভব নয়। বলতাম, আমাকে যদি বিদেশে পাঠাও, আমি আর দেশে ফিরব না।
অথচ সেই আমিই একসময় পরিস্থিতির কারণে নিজের দেশ ছেড়ে বিদেশে চলে আসার অপেক্ষায় দিন গুনেছি।
সত্যিই, পরিস্থিতি মানুষকে অনেক পরিবর্তন করে।
আজ আমি বিদেশে আছি। অথচ এখন আর যেতে মন চায় না।
শুধু একটা ভয় মাঝে মাঝে মনে আসে, যদি কোনোদিন পরিস্থিতি আমাকে এই জায়গাটাও ছেড়ে যেতে বাধ্য করে! যে জায়গাটাকে এতটা আপন মনে হয়, সেখান থেকে বিদায় নেওয়ার কথা ভাবতেই মনটা ভার হয়ে যায়।
তবুও জানি না, ভাগ্যে কী লেখা আছে। হয়তো একদিন এই প্রিয় জায়গাটাকেও ছেড়ে চলে যেতে হবে। আবার হয়তো আল্লাহ চাইলে এখানেই থেকে যাওয়ার কোনো পথ খুলে দেবেন।
হয়তো আজ যে জায়গাটাকে শুধু দূর থেকে আপন মনে হচ্ছে, একদিন আল্লাহ চাইলে সেটাই হয়ে যাবে আমার ঠিকানা।
দোয়া তো মানুষের অসম্ভব মনে হওয়া আশাকেও বাঁচিয়ে রাখে। আল্লাহ চাইলে আজকের আক্ষেপই একদিন পূর্ণতার গল্প হয়ে যেতে পারে।
তিনি সর্বশক্তিমান। 🤍