07/20/2025
শুনেছি , দুঃখেই নাকি মানুষের আসল creativity বেরিয়ে আসে । ইয়ে , মানে নকল creativity কি সেটা অবশ্য জানা নেই , একটু creativity র গভীরতা বোঝাতে বললাম আর কি । সে যাই হোক , আসল নকল বাদ দিন , যেটা বলতে চাইছিলাম সেটা হলো - এই উপরোক্ত উক্তিটি কেবল মাত্র intellectual লোকজনদের জন্যেই মানায় , আমার মত মানুষের কি বা দিন কি বা রাত ।
ব্যাপারটা একটু সহজ করে বলি ।
কিছু কিছু মানুষ হয় , যাদের মাথায় থাকে একরাশ ঘন চুল , যা অনেকের ই creativity র অনুপ্রেরণা ।ওই যেমন ধরুন , ওরম একমাথা কালো কুচকুচে চুল দেখে কবি পটাপট লিখে ফেললেন - “চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা । “
আবার এক প্রকারের মানুষ হয় যাদের মাথায় প্রচুর বুদ্ধি , অতএব তারা create করেন , create করা থাকলে উনি recreate করেন ।
আর অনেকের তো বুদ্ধি ও চুল - দুই ই থাকে । তাদের নিয়ে আর কি বা বলবো।
আর আমার পোড়া কপাল , আমি সেই মানুষ , যার মাথায় না আছে চুল না আছে বুদ্ধি। অতএব সুখে থাকি কি দুঃখে, আমার creativity র লেভেলের কোনো নড়চড় নেই। উনি আমার ছোটবেলার পরীক্ষার খাতার নাম্বারের মতন শূন্যতেই থাকতে ভালোবাসেন।
তবে তার মানে এই নয় যে আমার জীবনে মাথার কোনও ভূমিকা নেই । খুব দুঃখ হলে অন্যদের মাথা যখন creativity নিয়ে ব্যস্ত থাকে , আমার মাথা তখন “ব্যথা”করে নিজের অস্তিত্বের জানান দেয়। ছোটবেলা থেকে ওই একটাই সম্বল আমার - মাথা ব্যথা । উনি একাই বাস করেন । কখনও আবছা মনে পড়ে, কয়েকটি চুল থাকত মাথায় , কিন্তু তারা আজ কেউ আর নেই । আছে শুধু ব্যথা - মাথা ব্যথা।
কিন্তু এ বিষয় আর কারুর মাথা ব্যথা নেই । তাই এই দুঃখের কথা আর কি বলব বন্ধুরা। আমি যাই , মনের দুঃখে “কৃষ্ণা শ্যামলের সখের সংসার” reel গুলো দেখি- এখনও হাল ছাড়িনি । চেষ্টাতে আছি , যদি এসব দেখে আমার creativity চলে আসে হঠাৎ করে ।