04/23/2023
না আর পড়বেনা তোমার পদচিহ্ন এই মাঠে। এবার সম্পূর্ন রূপে ইতি টানার পালা জানিয়ে দিলেন মাহি🙂
প্রতিবার আইপিএল শুরু হলেই গুঞ্জন ওঠে এটাই ধোনির শেষ আইপিএল কিন্তু ধোনি প্রতিবার শেষে বলেন তিনি পরের বার খেলবে। তাই এবারেও আমাদের স্বার্থপর মন আশা করেছিল যে আর একটা খেলুক। কিন্তু সত্যিই শেষ হলে গেল☺️
বয়স ৪২ ছুঁই ছুঁই কিন্তু এখনো তোমার ফিটনেসের কাছে অন্যরা হার মানে, এখনো উইকেটের পেছনে বিদ্যুৎ ঝরাও, এখনো ক্ষুরধার মস্তিষ্ক দিয়ে ম্যাচের মোড় পাল্টে দাও, তাই আর একটা আইপিএল খেলে নিতেই পারতে গুরুদেব🥺
আমরা ভক্ত তাই জানি আমাদের আশার কোনদিন শেষ হবে না, তোমার থেকে নতুন কিছু চাওয়ার নেই তুমি দেশকে ও চেন্নাইকে সবকিছু দিয়েছো। যাক তোমার সমস্ত সিদ্ধান্তকে সম্মান করি, শুধু যত দিন গড়াবে আমাদের মনে হবে আমরা যেন ক্রমশ তোমার শেষ ম্যাচের দিকে এগোচ্ছি😞
গর্বিত তোমার ভক্ত হিসাবে, ভালোবাসার প্রিয় মাহি❤️
কলমে - এডমিন✒️