05/14/2026
হলিউডের মুভিতে দীপু!!!
অবাক হচ্ছেন? তাহলে লেখাটা পড়েন।
একজন লোক নিজেকে চলচ্চিত্র অভিনেতা হিসেবে পরিচয় দিয়ে বেড়ায়। একটি ভিজিটিং কার্ডও বানায় নিজের নামে। তাকে জিজ্ঞেস করা হলো, আপনি চলচ্চিত্রে কিসের অভিনয় করেছেন? লোকটি বললো, আমি দু'টি ছবিতে অভিনয় করেছি। একটি নায়ক শকিল খান বিদেশ থেকে আসে। রাস্তায় আমার সাথে দেখা হলে সালাম দিয়ে বলি, কেমন আছেন? আমি বললাম, তারপর? সে বললো, এটুকুই। আমি জিজ্ঞেস করলাম, আর কোন মুভিতে অভিনয় করেননি? উনি বললেন, করেছি। কি সেটা? আমি জানতে চাইলাম। সে বলে, আর কৈয়েননা ভাই বহুত কঠিন শট আছিলো। খাড়া রৈদের মধ্যে আমি রেজাই প্যাঁচাইয়া হুইয়া আছিলাম।
কেয়া কসমেটিকসের বিজ্ঞাপনের দ্বায়িত্বে থাকাবস্থায় একটি প্রোডাক্টের প্রমোশনাল এ্যাডের শুটিং করেছিলাম। সেখানে মূল মডেল ছিলো ৩/৪ জন বিদেশী মডেল। আর লাইনে দাঁড়িয়ে ছিল প্রায় ৫০/৬০ জন ছেলে-মেয়ে। মূল মডেল ছাড়া কারো চেহারাই দেখা যায় নাই। তবু যেহেতু ঐ বিজ্ঞাপনের শুটিংয়ে তাঁরা লাইনে ছিলেন, কাজেই সবাই মডেল! এমনি একজন মডেল কোনো বিশেষ কাজে গিয়ে নিজেকে কেয়া কসমেটিকস এর মডেল হিসেবে পরিচয় দেয়। সৌভাগ্য বা দুর্ভাগ্য বশতঃ সেখানে কেয়া'র একজন এড়িয়া ম্যানেজার ছিল। সে আমাকে ফোন দিয়ে জিজ্ঞেস করলো, আজকে কি আমাদের বিজ্ঞাপনের কোনো শুটিং হয়েছে? আমি বললাম, হ্যাঁ। তখন সে বললো, ঐখানে কি এই নামের কেউ ছিলো। আমি বললাম, ভাই এখানে ৫০/৬০ জন লোক লাইনে ছিলো। কার নাম যে কি আমিতো বলতে পারবো না। তখন সে বললো, সে নাকি নিজেকে কেয়া কসমেটিকস এর মডেল হিসেবে আজ বিজ্ঞাপনের শুটিং করেছে! আমি বললাম, যেহেতু সে লাইনে ছিলো, কাজেই বলতেই পারে।
ম্যানহাটনে হলিউডের এই শুটিং এ আমি যদি দৌঁড়াই তাহলে বলতেই পারি আমি হলিউডের মুভিতে অভিনয় করেছি।