Black Diamond

Black Diamond Assalamualaikum. This is Black Diamond's Owner. On this page, I show my calligraphy art. If you are interested to learn calligraphy, Please Follow my Page.

কাগজের ফুল মাশা আল্লাহ
12/14/2025

কাগজের ফুল মাশা আল্লাহ

বুকে থাকলেই সবাই আপন হয় না,,বরং অনেক সময় বিশাল ক্ষতি করে বসে।অতএব,কাউকে বুকে জড়ানোর আগে তাকে নিয়ে ভাবেন,, তার সম্পর্কে ...
02/18/2025

বুকে থাকলেই সবাই আপন হয় না,,
বরং অনেক সময় বিশাল ক্ষতি করে বসে।
অতএব,
কাউকে বুকে জড়ানোর আগে তাকে নিয়ে ভাবেন,, তার সম্পর্কে জানুন..!!

আমার নিখুঁত ভালোবাসার ঘোর কেটে গেলে , কথা দিলাম ,তুমি হবে পৃথিবীর সবচেয় অসুখী ব্যাক্তি ।আমার বাঁধভাঙ্গা প্রেমের জোয়ার থে...
10/15/2024

আমার নিখুঁত ভালোবাসার ঘোর কেটে গেলে , কথা দিলাম ,তুমি হবে পৃথিবীর সবচেয় অসুখী ব্যাক্তি ।

আমার বাঁধভাঙ্গা প্রেমের জোয়ার থেমে গেলে
তুমি হবে , সবচেয়ে তৃষ্ণাত্ব চাতক পুরুষ।

আমার মমতার জালটা উঠিয়ে নিলে , তুমি নিজেকে কখনই আর ভালোবাসতে পারবে না ।

আমার সমস্ত কথার দলবল উঠিয়ে নিলে , তুমি নিরবতার শোকে পাগল হবে , পৃথিবীর সমস্ত কোলাহল তখন সুনশান কবরস্হান মনে হবে ।

বলোনা আমাকে , এতটা আত্নঅহম নিয়ে কি ভাবে বলতে পারি ?

হুম , আমি পারি , আমি জলের মত স্বচ্ছ তোমার জন্য ।

তোমার জন্য আমি নিজেকে ধারন করে জমিয়েছি তিলে তিলে ,খরচ করেছি শুধু তোমার প্রেমে ।

তোমার জন্য এক কোটি দির্ঘশ্বাসের একটা নৌকা বানিয়েছি , রোজ পাড়ি দিয়েছি নোনা কান্নার গভীর সমুদ্র ।
তোমার জন্য কাউকে ভালোবাসতে পারিনি , এমন কি নিজেকে ও না ।

আমার উপস্হিতি তোমাকে আমার কথা না ভাবালেও ,আমার অনুপস্হিতি তোমাকে মেরে ফেলবে রোজ ।

এবং আমি জানি , আত্নবিশ্বাসের অহম নিয়ে জানি ।কথা দিলাম আমার অনুপস্হিতি তোমাকে ভীষণ ভেঙ্গে দিবে ।..

বউ প্রতিরাতে দোয়া পড়ে ঘুমায়। বিষয়টা ভাল্লাগে। আজকে বলতেছে, আমি আরও দোয়া পারি কিন্তু পড়ি না। আমি বললাম, পারলে পড়ো না কেন?...
06/23/2024

বউ প্রতিরাতে দোয়া পড়ে ঘুমায়। বিষয়টা ভাল্লাগে। আজকে বলতেছে, আমি আরও দোয়া পারি কিন্তু পড়ি না। আমি বললাম, পারলে পড়ো না কেন? বউ বলে, যেমন দোয়া ইউনুস পড়িনা তোমাকে হারায়া ফেলার ভয়ে। এই দোয়া পড়লে নাকি জীবন থেকে যাবতীয় স*মস্যা, বি*পদ আ*পদ উধাও হয়ে যায়!😊

সংগৃহীত

একজন মাকে যদি জিজ্ঞেস করেন বিশ বছর আগে তার যে সন্তানটা জন্মের সময় মারা গিয়েছিলো সে দেখতে কেমন ছিলো?উনি হুটহাট অনেক কথাই ...
06/06/2024

একজন মাকে যদি জিজ্ঞেস করেন বিশ বছর আগে তার যে সন্তানটা জন্মের সময় মারা গিয়েছিলো সে দেখতে কেমন ছিলো?
উনি হুটহাট অনেক কথাই বলে ফেলবেন সেই বাচ্চাটা সম্পর্কে, যেনো কয়েকমিনিট আগের কোনো ঘটনার কথা বলছেন।

একজন বাবাকে যদি জিজ্ঞেস করেন বিয়ের দিন সে তার কোন আত্মীয়ের বাজে ব্যাবহার দেখছিলো?
উনিও হুটহাট অনেক কথা বলে ফেলবেন যেনো গতকালকের ঘটনা।

আমরা আসলে কোন স্মৃতিগুলো বেশি মনে রাখি?
সুখের না দুঃখের?
এর কোনো উত্তর নাই, Bকজ এটা একটা ভুল প্রশ্ন।

জীবনে চলার পথে অনেক ঘটনাই সেন্স থেকে ডিলিট হয়ে যায়।কারন সেগুলো থেকে আশাহত হইনা আমরা।
যেগুলোর থেকে আশাহত হই তা ঘাপটি মাইরা থাইকা যায়।
যাদের কাছ থেকে আশাহত হই, যদি জীবনের এক মোড়ে এসে তারা বলে ভুলে যাও।
তবে তাকে উত্তর দিন, আমি আমার ছোটোবেলার ওই খেলনার পুতুলটাকেও ভুলতে পারিনি এখনও আর তুমি তো মানুষ।

আমাদের জীবন জুড়ে এই 'চারটি—শব্দ’ আঠার মতো লেগে থাকুক! মন খারাপের সময় গুলোতে নিশ্চুপ থাকুন, লম্বা লম্বা নিঃশ্বাস নিন! চ...
06/04/2024

আমাদের জীবন জুড়ে এই 'চারটি—শব্দ’ আঠার মতো লেগে থাকুক! মন খারাপের সময় গুলোতে নিশ্চুপ থাকুন, লম্বা লম্বা নিঃশ্বাস নিন! চা খান,হালকা আওয়াজে তিলাওয়াত—নাশিদ শুনুন! মাঝে মধ্যে ডায়েরিতে কিছু লিখুন! আসমানের বিশালতা দেখুন!
জীবন সুন্দর! আলহামদুলিল্লাহ!

হেন্ড পেইন্টিং শাড়ি পাঞ্জাবি, অর্ডার করতে ইনবক্স করুন

05/23/2024

(এক ছেলে নক দিয়ে বললো, ''আচ্ছা আপু, ফ্রী ফেসবুক ইউজ করলে কি মেসেঞ্জার কলে কথা বলা যায়?''🙄

বললাম, "একচুয়ালি আমি জানি না ভাইয়া।,,🙂

ছেলেটা বললো, " আমাকে একটা কল দেন তো, পরিক্ষা করে দেখি!,,😒

আমি সাদা মনে তাকে কল দিলাম।🙂

ছেলেটা সেই কলের স্ক্রিনশট নিয়ে তার গার্লফ্রেন্ডকে পাঠিয়েছে। কিছুক্ষন পর তার গার্লফ্রেন্ড নক দিয়ে বললো, "

এই আপনি আমার বয়ফ্রেন্ডকে কল দিছেন কেন? আমাদের মধ্যে না হয় একটু ঝগড়া হয়েছে, তাই বলে আপনি এন্ট্রি নিবেন?" 😑
বললাম, "কেন আপু কি হয়েছে?"🤔

আপুটা বললো, "আমার বয়ফ্রেন্ড আপনি কল দিছেন সেই স্ক্রিনশট আমাকে পাঠিয়ে বলতেছে, দেখ ছোটলোক দেখ, কত বড় বড় ব্যক্তিবর্গ আমাকে কল দেয়, তোর মতো ছ্যাচড়ার সাথে কথা না বললে ঠ্যা/কা,,?
এই ঘটনার পর আমি পায়ের উপর পা তুলে চিত হয়ে শুয়ে আছি। কারন ছেলেটা বলছে, আমি বড় বড় ব্যক্তিবর্গ!''🙂
কাল থেকে চা বাদ। কফি খাবো!!😋

ভালোবাসার সংজ্ঞা হলো হাত আর চোখের মতো।যেমন হাত ব্যাথা পেলে চোখ কান্না করে।আবার চোখ কান্না করলে হাত তা স্বযত্নে মুছে দেয়।...
05/23/2024

ভালোবাসার সংজ্ঞা হলো হাত আর চোখের মতো।যেমন হাত ব্যাথা পেলে চোখ কান্না করে।আবার চোখ কান্না করলে হাত তা স্বযত্নে মুছে দেয়।এটাই ভালোবাসা🥰।

ছোট বেলায় পড়ে গেলে সেখানেই বসে কাঁদতাম, যাতে আমার কাঁন্না শুনে বাড়ির লোক এসে আমাকে উঠিয়ে আদর করে.....😍😍 আর এখন বড় হওয়ার ...
05/22/2024

ছোট বেলায় পড়ে গেলে সেখানেই বসে কাঁদতাম, যাতে আমার কাঁন্না শুনে বাড়ির লোক এসে আমাকে উঠিয়ে আদর করে.....😍😍 আর এখন বড় হওয়ার পর পড়ে গেলে তাড়াহুড়ো করে উঠে দাঁড়িয়ে চারদিকে তাকিয়ে দেখি কেউ আবার আমাকে দেখতে পেলো কিনা...🙈

এই যে হুট করে আমার মাথার তার ছিড়ে যায়, সেটা আমার নিজের-ই পছন্দ না😐
05/20/2024

এই যে হুট করে আমার মাথার তার ছিড়ে যায়, সেটা আমার নিজের-ই পছন্দ না😐

চা ❤️🥰
05/19/2024

চা ❤️🥰

03/30/2024

ইটের জবাব পাটকেলে নয়, নীরবতায় দিতে হয়!

এতে করে দিনশেষে নিজের প্রতি নিজে সন্তুষ্ট থাকা যায় এই ভেবে যে, আমার সাথে অন্যায় হলেও আমি কারোর সাথে অন্যায় করিনি!

মজলুম আর অন্যায়কারী তাদের প্রতিদান ঠিকই ভোগ করবে! মজলুম তার ধৈর্য্যের প্রতিদান পাবে আর অন্যায়কারী পাবে তার অন্যায়ের! শুধু সময়ের অপেক্ষা।

মনে রাখবেন, বান্দা ভুলে গেলেও বান্দার প্রতি অন্যায়ের কথা তার রব কখনোই ভুলে যান না! নিশ্চয়ই আপনার রবের ওয়াদা সত্য!

"নিশ্চয়ই আল্লাহ কোনো কিছু ভুলে যান না!"
- (সূরা মারিয়াম,আয়াত:৫৪)।

Address

Sunamganj
California City, CA
90210

Website

Alerts

Be the first to know and let us send you an email when Black Diamond posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Establishment

Send a message to Black Diamond:

Share