28/01/2025
অত্যন্ত সিরিয়াস পোস্ট! I Repeat It's Too Urgent.
আসসালামু আলাইকুম,
আমি একজন ছেলে। জন্মগতভাবে ইস*লাম ধ*র্মের। আমার বয়স ২৬।
(আমি পোস্ট'টা লিখছি - ২৮ শে জানুয়ারি ২০২৫)
আজকে মঙ্গলবার, আগামী বৃহস্পতিবার আমার গায়ে হলুদ, শুক্রবার বিয়ে।
শনিবার রিসেপশন (বউভাত)।
বিয়েটা পারিবারিকভাবে হচ্ছে।
To be Honest!
মিথ্যা বলব না।
আমি যে একজন পবিত্র মানুষ, বিষয়'টা এমন না। আমার ইউনিভার্সিটি ১ম বর্ষ থেকে ৪থ বর্ষ পর্যন্ত একজন মেয়ের সাথে প্রেমের সম্পর্ক ছিল। তবে সেটা প্রেম'ই।
কোন শা*রি*রীক সম্পর্কে যায়নি, কখনোই।
মিথ্যা বলব না, (আমার মনে পড়ে না)
আমি কখনোই ওই মেয়েটার কোন স্থানেই (স্প*র্শ*কাতর) স্প*র্শ করি নাই।
যদিও মেয়েটার বিয়ে হয়ে গেছে, ছেলে আছে একটা।
যেটা এই পোষ্টের প্রসঙ্গত বিষয় না।
ঘটনা হচ্ছে, আমার যে মেয়ের সাথে বিয়ের ঠিক হয়েছে, আসছে শুক্রবার (মানে ৩১ শে জানুয়ারি)
সেই মেয়ের'ও বয়ফ্রেন্ড ছিল।
(আমি জিজ্ঞেস করি নাই, কিছুই এই ব্যাপারে। বাকি অংশ পড়ুন বুঝতে পারবেন)
গতকাল সন্ধ্যায় সেই মেয়ের এ*ক্স বয় ফ্রে*ন্ড কই থেকে না কই থেকে আমার নাম্বার ম্যানেজ করে,
আমাকে WhatsApp'এ ম্যাসেজ দেয়।
পড়ে আমি'ই কল দেই।
কথা বলি।
বেশ কিছু সে*ন্সি*টিভ কথা বার্তা শেয়ার করে। তার উপর কিছু ছবি আর শ*র্ট ভিডিও দেয়। আমাকে জানায়, আমি যাতে সেই মেয়েকে বিয়ে না করি। ওই মেয়ে নাকি ভা*লো না। অনেক ছেলের সাথেই নাকি স*ম্প*র্ক ছিল। অনেক ছেলের সাথেই নাকি শা*রি*রীক স*ম্প*র্ক স্থাপন করেছে।
আমি আগেই হাইপার হইনি।
ছেলের সাথে কথা শেষ করে,
মেয়েকে কল দিই। কিছুক্ষণ খোশ-গল্প করার পর, ধীরে-ধীরে মেয়েকে জিজ্ঞেস করি। প্রথমে সব অস্বীকার করে।
পড়ে ছবি-ভি*ডি*ও ফরওয়ার্ড করার পর, আমার কল কে*টে দেয়।
মোটামুটি ২০ মিনিট পর কল দিয়ে, সেই লেভেলের কা*ন্না। আমার কাছে মা*ফ-টাফ চেয়ে একা-কার অবস্থা। সেই মেয়ের মন্তব্য অনুযায়ী, মেয়েটা সেই ছেলে ছাড়া অন্য কারোর সাথে কখনোই স*ম্প*র্কে ছিল না।
শা*রি*রীক সম্পর্কের তো প্রশ্ন'ই উঠে না।
আমাকে অনুরোধ করে, যাতে আমি বিয়ে'টা না ভা*ঙি। সে নাকি বিয়ের পর, কোন অভিযোগ দেওয়ার সুযোগ দিবে না আমাকে।
তার উপর, সেই মেয়ের বাবা, বেশ কিছু মাস আগে, ওপেন হা*র্ট হয়েছে, শেষ মুহুর্তে বিয়ে ভে*ঙে গেলে নাকি তার বাবা মা*রা*ই যাবে।
এখন ঘটনা হচ্ছে, আমাদের সকল কেনা-কাটা শেষ।
সবাইকে দাওয়াত দেওয়া'ও শেষ।
আমি স্বীকার করছি আমি প্রেম করেছি আগে, তবে কখনোই কারো সাথে শা*রি*রীক সম্পর্কে ছিলাম না আমি।
খুব'ই সিদ্ধান্তহীনতা মূহুর্তে আছি।
আমি আমার বাসার কারোর সাথে আলাপ করি নাই, এখনো। আগে নিজ থেকে সিদ্ধান্ত নিয়ে নিই, যেহেতু বিয়ে আমি করব।
কিছু তথ্য দিয়ে রাখি যাতে আপনাদের পরিবেশ বুঝতে সুবিধা হয়!
আমার বয়স- ২৬
আমার হবু বউয়ের-২৩।
সে অনার্সের ছাত্রী।
(বর্তমানে যা দেখেছি, ভালোই দ্বীনদার মেয়ে। শুনেছি নামাজ-কালাম ৫ ওয়াক্ত'ই নাকি পড়ে। বোরকা পড়ে না, তবে হিজাব পড়ে+ শালীনতা বজায় রেখে চলে)
আর সেই ছেলে'টা ম্যারিড! সে বিবাহিত।
বিদেশ থাকে।
(আমাকে সব শেষে সেই ছেলেটা এই বলে কল রাখে যে
-" ভাই এই মেয়েটা ভা*লো না। মেয়েটা ভালো হইলে আমি'ই বিয়ে করতাম।
চ*রি*ত্র খা*রা*প দেখেই ব্রেক-আপ করসি।
আমার জানা মতে আপনি খুব'ই ভালো একজন মানুষ, এই মেয়েকে বিয়ে করলে জীবন শেষ হয়ে যাবে আপনার)
এবার আমি কি করব আপনারাই বলেন?
পোস্ট টা পড়া শেষ করেছেন যেহেতু, প্লিজ-নিজ অবস্থান থেকে পরামর্শ দিয়ে যাবেন
হাতে সময় নাই।।
আগামীকালকের মাঝেই ফাইনাল সিদ্ধান্ত নিব।
(যদি আমাকে জিজ্ঞেস করেন আমি কি চাই!
উত্তর : আগাতে চাচ্ছি না
মানে একবার মনে হয় পরিবারের সাথে আলাপ করে বিয়ে ক্যা*ন্সেল করি, আবার মনে হচ্ছে বিয়েটা করে ফেলি!
>নাম প্রকাশে অনিচ্ছুক