Hello Bangladesh

Hello Bangladesh Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Hello Bangladesh, Arts and entertainment, Jeddah.

**হ্যালো বাংলাদেশ** পেজে আপনাকে স্বাগতম!
বাংলাদেশের সংস্কৃতি, ইতিহাস এবং মানুষের গল্প নিয়ে আমাদের এই ছোট্ট আয়োজন। আমাদের লক্ষ্য হলো বাংলাদেশের সৌন্দর্য এবং সম্ভাবনাকে বিশ্বের কাছে তুলে ধরা।

হেরেও যে দেশের মানুষের মন জয় করা যায় সেটা দেখিয়ে দিলেন হামজা চৌধুরী।
09/10/2025

হেরেও যে দেশের মানুষের মন জয় করা যায় সেটা দেখিয়ে দিলেন হামজা চৌধুরী।

৩ ভাইয়ের মধ্যে মুজাহিদ মেজো। তার নাম ছিল হিরণ চন্দ্র শীল। তিনি চর লরেন্স গ্রামের জগদীশ চন্দ্র শীলের ছেলে। এইচএসসির পর ২০...
09/10/2025

৩ ভাইয়ের মধ্যে মুজাহিদ মেজো। তার নাম ছিল হিরণ চন্দ্র শীল। তিনি চর লরেন্স গ্রামের জগদীশ চন্দ্র শীলের ছেলে। এইচএসসির পর ২০১৮ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত মুজাহিদ ওমানে ছিলেন। সেখানে ২০১৯ সালে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন। এতে তার বড় ভাই ভিসা বাদ দিয়ে তাকে দেশে পাঠিয়ে দেয়। ইসলাম ধর্ম গ্রহণ করার পর ওমান থেকে দেশে এলে তার বাবা-মা বাড়ি থেকে তাকে বের করে দেয়। তাকে কোনো সম্পত্তিও দেওয়া হয়নি।

বিদেশ থেকে আসার পর হতাশায় পড়েন তিনি। একটি কোম্পানিতে ৮ হাজার টাকা বেতনে চাকরি নেন। এরমধ্যে বিয়েও করেন। স্ত্রী সন্তান নিয়ে অল্প বেতনে সংসার চালানো কঠিন হয়ে পড়ছিল। তখন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তিনি আস-সুন্নাহ ফাউন্ডেশনের দক্ষতা ভিত্তিক উদ্যোক্তা তৈরি প্রকল্পের বিষয় দেখতে পান। পরে তিনি একটি সেলুনের জন্য আবেদন করেন। যাচাই-বাছাইয়ের পর তার আবেদন গৃহীত হয়। ৬ ধাপে তাকে ১ লাখ ৯০ হাজার টাকা সহযোগিতা করে আস-সুন্নাহ ফাউন্ডেশন। ওই টাকা দিয়েই মুজাহিদ সেলুন দোকান দিয়ে হতাশায় নিমজ্জিত জীবন থেকে ঘুরে দাঁড়িয়েছেন।

এখন কোরআনে হাফেজা স্ত্রী জান্নাতুল ফেরদাউস ও দুই মেয়ে মাইমুনা আক্তার ও সিদরাতুল মুনতাহাকে নিয়ে মুজাহিদের সংসার। লক্ষ্মীপুরের কমলনগরের উপজেলার চরলরেন্স বাজার সংলগ্ন তুলাতলি এলাকায় একটি ভাড়া বাসায় থাকেন তারা। তার বাড়িও একই এলাকায় ছিল।

মুজাহিদ বলেন, আমি ছোটবেলা থেকেই ইসলাম ধর্মের প্রতি আকৃষ্ট ছিলাম। পঞ্চম শ্রেণি থেকে এইচএসসি পর্যন্ত ইসলাম ধর্ম বিষয় পড়েছি। রাশেদ নামে এক স্যারের মাধ্যমে ইসলাম ধর্ম সম্পর্কে আরও বেশি জানতে পারি বিভিন্ন ধরনের বই পড়ে। হিন্দু, খ্রিষ্টান ও বৌদ্ধ ধর্মের বইও পড়েছি। পরে আমি বুঝলাম ইসলাম ধর্মই সঠিক একমাত্র দ্বিনের পথ। তখন আমি ইসলাম ধর্ম কবুল করে নিলাম।

তিনি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, আস-সুন্নাহ ফাউন্ডেশন আমাকে ৪ মাস আগে আর্থিক সহযোগিতা দিয়ে উদ্যোক্তা হওয়ার সুযোগ করে দিয়েছেন। এছাড়া হিন্দু থেকে মুসলমান হওয়ায় বাজার পরিচালনা কমিটিসহ সবাই মিলে উপজেলার চর লরেন্স বাজারে দোকানটা নিয়ে দিয়েছে। দোকান ভাড়া দিতে হয় না। দোকানের অন্য যাবতীয় খরচ আমি চালাই। প্রতিমাসে প্রায় ৩৫-৪০ হাজার টাকা আমার আয় হয়। এরমধ্যে ১০-১৫ হাজার টাকা আমার জমা থাকে। আলহামদুলিল্লাহ এখন ভালো আছি।

তিনি বলেন, আমার দোকানের বিশেষায়িত্ব হচ্ছে আমি ক্লিন সেভ করি না, আমি মানুষকে দাড়ি রাখতে উৎসাহিত করি, যারা ইসলাম ধর্মের আছেন, তাদেরকে আমি সবসময় উৎসাহিত করি। এক মুঠ পরিমাণ পর্যন্ত আমি দাঁড়ি রেখে দিই। সবাইকে বলি দাঁড়ি রাখার জন্য এবং ক্লিন সেভ না করার জন্য।

আস সুন্নাহ ফাউন্ডেশনের কমলনগর উপজেলা প্রতিনিধি শরিফুল ইসলাম বলেন, আসসুন্নাহ ফাউন্ডেশনের দক্ষতাভিত্তিক উদ্যোক্তা প্রকল্পের মাধ্যমেই মুজাহিদকে সেলুন দোকান করে দেওয়া হয়েছে। আমরা নিয়মিত তার খোঁজ খবর নিচ্ছি। শুধু নওমুসলিম কিংবা মুসলিম নয় অন্য ধর্মের লোকজনকেও আস সুন্নাহ ফাউন্ডেশন সহযোগিতা করে আসছে।

সম্প্রতি আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ তার ভেরিফাইড ফেসবুক পেজে নওমুসলিম মুজাহিদকে নিয়ে একটি লেখা পোস্ট করেছেন। এরমধ্যে একটি অংশে তিনি লিখেছেন, মুজাহিদ তার সেলুনে দাড়ি কাটেন না, ক্লিন সেভ করেন না। তারপরও সেলুনের এই আকর্ষণীয় আয় প্রমাণ করে- কেউ গুনাহ থেকে বাঁচতে চাইলে আল্লাহই তার জন্য যথেষ্ট হয়ে যান।

07/10/2025

সৌদি আরবে অপহরণ, গুম, কিডন্যাপ এসব এখন ডাল-ভাত। এগুলো বাংলাদেশিরাই বাংলাদেশিদের করছে। বাংলাদেশ থেকে টাকা আদায়ও করছে। রাষ্ট্রদূত নাকে সরিষার তেল দিয়ে ঘুমাইতেছে। এই অপকর্মগুলো এতোটা তিব্র আকার ধারণ করার পেছনে এম্বাসী পুরোটাই দায়ী। তারা পুরোপুরি ব্যর্থ হয়েছে এগুলো দমন করতে।

07/10/2025

প্রতারকদের অভিনব কায়দা। সাবধান!!

একজন রাষ্ট্রদূতের কথা শুনে মনে হচ্ছে সে নিজেই অপহরণ হওয়ার আশংকায় আছে!ব্ক্তব্য দিলেন বটে কিন্তু প্রবাসীরা যে আতংকে আছে এব...
07/10/2025

একজন রাষ্ট্রদূতের কথা শুনে মনে হচ্ছে সে নিজেই অপহরণ হওয়ার আশংকায় আছে!
ব্ক্তব্য দিলেন বটে কিন্তু প্রবাসীরা যে আতংকে আছে এবং নির্যাতিত হচ্ছে, অপহরণ হচ্ছে এর সুনির্দিষ্ট কোনো সমাধান দিতে পারলেন না।
সরে আসার আহবান জানালেন শুধু???
দ্বায়িত্ব শেষ??? নপুংশক কোথাকার!! আপনার যে বডিংল্যাঙ্গুয়েজ, কথা বলার ধরন তাতে মনে হচ্ছে আপনার জায়গায় একজন হিজড়াকে দায়িত্ব দিলেও সে আপনার চেয়ে বলিষ্ঠভাবে অন্তত হুংকার দিয়ে পারবে।
অপহরণকারীরা ধরা পরার পর আবার বের হয়ে আসছে এবং একই কাজ করতেছে, আমার তো মনে হচ্ছে এতে আপনাদের হাত আছে! আপনি সমাধান করতে না পারলে পদত্যাগ করে যোগ্য লোককে আসতে দিন।
প্যানপ্যান ঘ্যানঘ্যান করে আপনি সমাধান করতে পারবেন না।

ভাইরাল জ্বরে বাংলাদেশ কাঁপছে থরথর করে। এই ভাইরাল হওয়ার জন্য বুড়া ছুড়া, ছুড়ি প্রতিযোগীতা শুরু করেছে।সবচেয়ে এগিয়ে আছে মোবা...
07/10/2025

ভাইরাল জ্বরে বাংলাদেশ কাঁপছে থরথর করে। এই ভাইরাল হওয়ার জন্য বুড়া ছুড়া, ছুড়ি প্রতিযোগীতা শুরু করেছে।সবচেয়ে এগিয়ে আছে মোবাইল ভিত্তিক নিম্ম নিকৃষ্ট জাতের আলসেশিয়ান সাংবাদিকরা। এদের রুচিবোধ, পছন্দ, বিবেচনাবোধ এতই নিম্নমানের যে ভগ্নাংশেও নাম্বার দেয়া সম্ভব নয়। তার উপর মরার উপর খাড়ার ঘা হিসাবে প্রকাশিত হচ্ছে দেশের জনগনের হুজুকে বাঙ্গালী চরীত্র। এরা সবাই মিলেমিশে একাকার হয়ে গেছে। কেউ কেক নিয়ে রাস্তায়, কেউ আবার ড্যান্স করে রাস্তায়, আরও কত কি??

07/10/2025

রিয়াদে গাড়ি চোর চক্র ধরা পড়েছে

06/10/2025

সৌদি আরবে এত এত অপহরণ গুম হচ্ছে, বাংলাদেশ এম্বাসির কর্মকর্তারা কি করছে? একের পর এক বাংলাদেশী দুর্বৃত্তরা সৌদি প্রবাসীদের কিডন্যাপ করে ঘরে বন্দী করে রাখছে এবং তাদের পরিবারের কাছ থেকে টাকা আদায় করছে এবং তাদেরকে এমন অত্যাচার করছে যার ফলে হাত-পা ভেঙ্গে দিচ্ছে তারপরেও কোন প্রতিক্রিয়া এম্বাসির পক্ষ থেকে দেখা যাচ্ছে না।

06/10/2025

গরু কি আর বুঝে কোনটি লাখ টাকা আর কোনটি কোটি টাকা?

প্রতারণা থেকে সাবধান !!এজন্যই বলে, "লোভে পাপ পাপে মৃত্যু!"💔 তমালের করুণ পরিণতি — অনলাইন প্রতারণার শিকার হয়ে আত্মহত্যাএকজ...
06/10/2025

প্রতারণা থেকে সাবধান !!
এজন্যই বলে,
"লোভে পাপ পাপে মৃত্যু!"

💔 তমালের করুণ পরিণতি — অনলাইন প্রতারণার শিকার হয়ে আত্মহত্যা

একজন জলজ্যান্ত তরুণের এমন মর্মান্তিক মৃত্যুতে আমরা সবাই গভীরভাবে শোকাহত।
তোমার আত্মা শান্তি পাক, তমাল।

---

⚠️ কীভাবে ঘটে এই প্রতারণা? জানুন, শিখুন, সাবধান হোন

🔸 Step 1: ছোট লাভ দিয়ে বিশ্বাস অর্জন

তমাল টেলিগ্রামে "VIP Investment Group"-এ যোগ দেয়।

বলা হয়: “১০,০০০ টাকা দিলে ১৫,০০০ পাবেন”।

সে সত্যি ১৫,০০০ পায়।
➡️ এখানেই শুরু বিশ্বাসের ফাঁদ।

🔸 Step 2: লোভের ফাঁদ

এরপর বলা হয়, “১ লাখ দিলে ২ লাখ ফেরত”।

সে পাঠিয়ে দেয়।

তারপর বলা হয়: উইথড্র করতে হলে “ট্যাক্স” দিতে হবে।

🔸 Step 3: ভয় ও চাপে ফেলে সর্বনাশ

বলা হয় একাউন্টে ফান্ড লক হয়ে গেছে, আনলক করতে লাগবে ৫ লাখ!

“VIP মেম্বার হতে হলে ১০ লাখ দিতে হবে।”

এভাবে ধাপে ধাপে সে মোট ৪৫ লাখ টাকা দিয়ে দেয়।

🔸 তারপর...?

গ্রুপ হঠাৎ গায়েব!

সব অ্যাডমিন ব্লক করে দেয়!

টাকা, বিশ্বাস, মানুষ—সব হারিয়ে যায়...

❗ প্রশ্ন উঠতেই পারে—

> “এত টাকা কেন দিল?”

কারণ:
❗ একবার বিশ্বাস তৈরি হয়ে গেলে,
❗ লোভ ও ভয় দেখিয়ে তারা বারবার টাকা আদায় করে নেয়।
❗ প্রতারকরা বলে: "এখন না দিলে আগের সব হারাবেন!"
❗ ভুক্তভোগী তখন আগের টাকা ফেরত পেতে আরও টাকা দিতে থাকে।

📢 অনুরোধ রইল — নিজেরাও সাবধান হোন, অন্যকেও সচেতন করুন

🔒 নিচের কথা গুলো মনে রাখবেন:

✅ পরিশ্রম ছাড়া টাকা দ্বিগুণ হয় না।
✅ অপরিচিত গ্রুপ/অ্যাপে কখনোই টাকা পাঠাবেন না।
✅ পরিবারের সঙ্গে খোলাখুলি আলোচনা করুন।
✅ "VIP", "Zales", "Invest now" এসব নাম শুনলেই সাবধান হোন।

---

🛑 এই পোস্টটি শেয়ার করুন। আপনার একটি শেয়ার হয়তো কারো জীবন বাঁচাতে পারে।

---

তমালের মতো আর একজন তরুণ যেন হারিয়ে না যায়... আমাদেরই দায়িত্ব সচেতন হওয়া এবং সচেতন করা।
🙏কপি পোস্ট

সোর্স নিউজফিড থেকে নেওয়া

05/10/2025

পাকনা বুড়ি! আকাশ্যা মরিচ।

05/10/2025

Address

Jeddah

Website

Alerts

Be the first to know and let us send you an email when Hello Bangladesh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Establishment

Send a message to Hello Bangladesh:

Share