Sreemangal to KSA

Sreemangal to KSA pesonal blog & entertainment.

19/08/2026

বিশ্বাস যখন ভেঙে যায়, তখন শুধু একটি সম্পর্কই ভাঙে না—ভেঙে যেতে পারে একটি পরিবারের মানসিক শান্তিও।

কুসনা গাম্বরি—সৌদি আরবের মানুষের কাছে ভীষণ প্রিয় একটি ঐতিহ্যবাহী খাবার! 🇸🇦❤️সৌদি আরবের খাবারের কথা উঠলেই কুসনা ছমকের নাম...
19/08/2026

কুসনা গাম্বরি—সৌদি আরবের মানুষের কাছে ভীষণ প্রিয় একটি ঐতিহ্যবাহী খাবার! 🇸🇦❤️

সৌদি আরবের খাবারের কথা উঠলেই কুসনা ছমকের নাম আলাদাভাবে মনে পড়ে। সুগন্ধি ,মজাদার মসলা আর দারুণ স্বাদের এই খাবারটি শুধু পেটই ভরায় না, সৌদি সংস্কৃতি ও আতিথেয়তারও একটি সুন্দর অংশ। 😋🍚

এক প্লেট কুসনা গাম্বরি মানেই যেন সৌদি ঐতিহ্যের স্বাদ! 🇸🇦✨
আপনি কি কখনো কুসনা ছমক খেয়েছেন? 😍

#কুসনাছমক #সৌদিআরব #সৌদিখাবার #প্রবাসীজীবন #প্রবাসি #প্রবাসেরখবর

স্বপ্ন ছিল ইতালি, স্বপ্ন ভাঙার পর লিখলেন ছন্দ—সেই ছন্দের দাম ২৫ লাখ টাকা! লিবিয়া ফেরত প্রবাসীর কষ্টের গল্প। “মা-বাবার স...
19/08/2026

স্বপ্ন ছিল ইতালি, স্বপ্ন ভাঙার পর লিখলেন ছন্দ—সেই ছন্দের দাম ২৫ লাখ টাকা! লিবিয়া ফেরত প্রবাসীর কষ্টের গল্প।

“মা-বাবার স্বপ্ন ছিল পড়ব ভার্সিটি,
আমার বড় স্বপ্ন ছিল যাব ইতালি।
ছাইড়া দিলাম খাতা-কলম, ছাইড়া দিলাম বই,
বাবার টাকা দিয়ে এখন আমি বেঙ্গাজি জে’লে’র ভিতরে রই।”

লিবিয়া থেকে জে’লফেরত এক প্রবাসী এই ছন্দের মাধ্যমে তুলে ধরেছেন তার জীবনের কঠিন বাস্তবতা। তিনি বলেন, তার এই ছন্দের দাম ২৫ লাখ টাকা। কারণ, ২৫ লাখ টাকা খরচ করে লিবিয়ায় গিয়ে যে তিক্ত শিক্ষা তিনি পেয়েছেন, সেই অভিজ্ঞতারই প্রতিচ্ছবি এই ছন্দ।

তাদের ভাষ্য অনুযায়ী, আ’টক অবস্থায় সারাদিনে মাত্র এক থেকে দেড় লিটার পানি পাওয়া যেত। সেই পানি দিয়েই পান করা, মুখ ধোয়া এবং অন্যান্য প্রয়োজনীয় কাজ করতে হতো। এর বাইরে পর্যাপ্ত পানি পাওয়ার সুযোগ ছিল না।অর্থাৎ, ইউরোপের স্বপ্নে ২৫ লাখ টাকা খরচ করে লিবিয়ায় গিয়ে শেষ পর্যন্ত হয়েছেন আ’টক, পেয়েছেন কষ্ট আর ভ’য়া’বহ এক অভিজ্ঞতা।তাই দেশে ফিরে অন্যদের সতর্ক করে বলেছেন—তার মতো কেউ যেন লিবিয়ায় না যায়।

লিবিয়া হয়ে ইউরোপ যাওয়ার পথে এমন ঝুঁকির কথা অবশ্য নতুন নয়। আন্তর্জাতিক বিভিন্ন প্রতিবেদনে লিবিয়ায় অভিবাসীদের আ’টক, নি’র্যা’তন, শো’ষ’ণ এবং খাবার-পানির সংকটের কথা পূর্বেও উঠে এসেছে।
#প্রবাসি #প্রবাসেরখবর #সৌদি

19/08/2026

❤️

18/08/2026

ইয়া রাব্বে কারীম জীবনে বার বার কাবায় গিয়ে নামাজ আদায় করার তাওফিক দাও😪

18/08/2026

টাকা-পয়সা জীবনের সবকিছু নয়। আপনজনের ভালোবাসা, সম্মান আর একটু আশ্রয়ও একজন মানুষের জীবনে অনেক বড় সম্পদ।
#প্রবাসি #প্রবাসেরখবর #সৌদি

বাপ-ছেলের বন্ধন ❤️গরিবের ঘরে স্বপ্ন অনেক থাকে,কিন্তু সেই স্বপ্ন পূরণের সামর্থ্য থাকে না।প্রতিবন্ধকতা শরীরকে থামাতে পারে,...
18/08/2026

বাপ-ছেলের বন্ধন ❤️

গরিবের ঘরে স্বপ্ন অনেক থাকে,
কিন্তু সেই স্বপ্ন পূরণের সামর্থ্য থাকে না।
প্রতিবন্ধকতা শরীরকে থামাতে পারে,
কিন্তু একজন বাবার ভালোবাসা আর সন্তানের আশা কখনো থামাতে পারে না।

বাবা পাশে থাকলে—অভাবের মধ্যেও ছেলে ভবিষ্যতের স্বপ্ন দেখে।
আর ছেলে হাসলে—বাবার সব কষ্ট যেন মুহূর্তেই ভুলে যায়। ❤️🥺
#প্রবাসি #সৌদি #প্রবাসেরখবর #বাবা

২৫ বছরের প্রবাস জীবন—জামাল মিয়ার শেষ গল্প 🥀টাঙ্গাইলের জামাল মিয়া।জীবনের ২৫টি বছর কাটিয়েছেন প্রবাসের মাটিতে। নিজের সুখ...
18/08/2026

২৫ বছরের প্রবাস জীবন—জামাল মিয়ার শেষ গল্প 🥀

টাঙ্গাইলের জামাল মিয়া।
জীবনের ২৫টি বছর কাটিয়েছেন প্রবাসের মাটিতে। নিজের সুখ-শান্তি, আরাম-আয়েশ ভুলে দিনরাত পরিশ্রম করেছেন শুধু স্ত্রী ও সন্তানদের ভবিষ্যতের জন্য।

প্রবাসে থেকে যত টাকা উপার্জন করেছেন, নিজের জন্য জমিয়ে রাখেননি। স্ত্রী-সন্তানদের প্রয়োজন, সংসার আর ভবিষ্যতের জন্য সবকিছু দিয়ে গেছেন। মনে ছিল একটাই স্বপ্ন—২৫ বছর পর দেশে ফিরবেন, আপনজনদের সঙ্গে বাকি জীবনটা শান্তিতে কাটাবেন।

অবশেষে সেই দিন এলো।
জামাল মিয়া দেশে ফিরলেন। ✈️🇧🇩

কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস—যাদের জন্য জীবনের সোনালি ২৫টি বছর প্রবাসে কাটিয়ে দিলেন, সেই স্ত্রী-সন্তানরাই একসময় তাকে ছেড়ে চলে গেল।

জামাল মিয়া হয়ে গেলেন একেবারে একা।
যে মানুষটি সারাজীবন পরিবারের জন্য নিজেকে বিলিয়ে দিয়েছিলেন, শেষ জীবনে তার পাশে দাঁড়ানোর মতো আপন মানুষও রইল না।

এর কয়েকদিন পরই নিঃসঙ্গ অবস্থায় পৃথিবীর মায়া ত্যাগ করলেন এই প্রবাসী। 💔

হয়তো মৃত্যুর আগে তার মনে একটাই প্রশ্ন ছিল—

“যাদের সুখের জন্য আমার জীবনের ২৫টি বছর চলে গেল, শেষ সময়ে তাদের কাছেই কি আমি এতটাই অপ্রয়োজনীয় হয়ে গেলাম?”

প্রবাসীরা শুধু টাকা উপার্জন করে দেশে পাঠায় না।
তারা পাঠায় তাদের যৌবন, ঘাম, কষ্ট, চোখের পানি আর জীবনের মূল্যবান সময়।

টাঙ্গাইলের জামাল মিয়ার এই গল্প আমাদের মনে করিয়ে দেয়—
একজন প্রবাসীকে তার পাঠানো টাকা দিয়ে নয়, তার ত্যাগ দিয়ে মূল্যায়ন করুন।

কারণ প্রবাসীর কষ্টের গল্প সবাই জানে না,
কিন্তু আল্লাহ সব দেখেন, সব জানেন। 🤲🥀

আল্লাহ জামাল মিয়াকে ক্ষমা করুন এবং জান্নাত নসিব করুন। আমিন। 🤲
#প্রবাসি #প্রবাসেরখবর #সৌদি

18/08/2026

সুবাহানাল্লাহ❤️🌴 ,আল্লাহর সৃষ্টি কতো সুন্দর।আল্লাহর নেয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করা যাবেনা।

17/08/2026

প্রানের কাবা❤️❤️

Address

Jeddah, KSA
Jeddah

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sreemangal to KSA posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share