27/07/2026
বুক খোলা রইল,তখন ভাগ্য লিখছে ডাক্তার-নার্সের কমিশন...
অপারেশন থিয়েটারের মাপা আলোর নিচে মানুষটা তখন সবচেয়ে অসহায়। নিজের বুক খোলা, জীবন অন্যের হাতে। দরজার বাইরে পরিবারের একটাই প্রার্থনা: মানুষটা ফিরে আসুক।
কেউ জানে না, হৃদয়ে বসা রিংটা এসেছে সীমান্ত পেরিয়ে,কোনো নিবন্ধন ছাড়াই, একটা সিন্ডিকেটের হাত ঘুরে। বাছাই হয়েছে রোগীর প্রয়োজনে নয়, ডাক্তারের পকেটে যাওয়া ২০ হাজার টাকা কমিশনের হিসাবে।যে ব্র্যান্ডে কমিশন বেশি,রোগীর বুকে বসছে ঠিক সেটাই।
চট্টগ্রাম মেডিকেলের ক্যাথল্যাব জিম্মি দুই নার্সের কাছে,যারা ঠিক করেন কোন্ হৃদয়ে কোন্ কোম্পানি বসবে। অপারেশনের পর রোগীকে জানানোই হয় না কী বসল তার বুকে। মানুষটা সুস্থ হয়ে ফেরেন,বুকে হাত রাখেন, ভাবেন বেঁচে গেছেন।অথচ জানেনই না নিজের হৃদয়টা এখন কার মুনাফার অংশ।
বিশ্বাস করে বুক মেলে দেন মানুষ,বদলে পান একটা কমিশনের রসিদ।
যে হৃদয় বাঁচাতে অপারেশন,সেই হৃদয়ই আজ খোলাবাজারের পণ্য।
F*c*k My Country's System