07/03/2026
হে দয়াময় প্রভু আল্লাহ, শোনো মোনাজাত,
তোমার কাছেই সঁপে দিলাম জীবনের দিন-রাত।
পবিত্র এই সতেরো তম দিনের উছিলায়,
মাফ করে দাও সব গুনাহ, তোমার অসীম দয়ায়।
জ্ঞানে কিংবা অজ্ঞানেতে করেছি যত ভুল,
ক্ষমার আশায় দু'হাত তুলে কাঁদছি যে ব্যাকুল।
রহম করো হে রহমান, করো মেহেরবানি,
তুমি ছাড়া এ জগতে ক্ষমাশীল কেউ নাই জানি।
পাপের বোঝা নামিয়ে প্রভু, করো হৃদয় সাফ,
আমাদের এই জীবনের সকল গুনাহ করো মাফ।
(আমীন)