08/10/2023
উইজংবু শ্রী শ্রী রাধা কৃষ্ণ চন্দ্র মন্দিরে বরাবরের মত এবারও উদযাপিত হতে যাচ্ছে শারদীয় দূর্গোৎসব।
অনুষ্ঠান সূচিঃ-
২০ অক্টোবর রোজ শুক্রবার …..…….. মহাষষ্ঠী
২১ অক্টোবর রোজ শনিবার ..……… মহাসপ্তমী
২২ অক্টোবর রোজ রবিবার …………..মহাঅষ্টমী
২৩ অক্টোবর রোজ সোমবার ………….. মহানবমী
২৪ অক্টোবর রোজ মঙ্গলবার ……..
যা দেবী সর্বভূতেষু মাতৃরূপেন সংস্থিতা।
নমঃস্তসৈ নমঃস্তসৈ নমঃস্তসৈ নম নমহঃ॥
শারদীয় দূর্গাপূজা কথাটি মনে হলেই বাঙ্গালীদের হৃদয়ের মনি কোঠায় ভেসে উঠে একটি আনন্দের ঝলক।দূর্গা পূজা মানেই নতুন পোষাক, ঢাকের সুমধুর আওয়াকে মুখরিত চারদিক,আতশবাজি, রঙ্গিন আলোয় আলোকিত চারদিক,পরিবার পরিজন বন্ধু বান্ধব নিয়ে প্রতিমা দেখতে যাওয়া, হরেক রকমের সুস্বাদু মুখরোচক খাবার খাওয়া, ঢাকের তালে নৃত্যের মাধ্যমে পূঁজার দিনগুলোকে স্মরনীয় করে রাখা।তবে প্রবাস জীবনের দূর্গাপূজার আমেজটা একটু ভিন্ন রকমের। এখানে অনেক পূজা মন্ডপ, প্রতিমা, ঢাকের আওয়াজ তেমন পাওয়া না গেলেও আমরা চেষ্টা করি সামান্য আয়োজনের মধ্য উৎসবের আমেজে কিছুটা হলেও মনের প্রশান্তি আনার চেষ্টা করা।
সেই লক্ষে উইজংবু শ্রী শ্রী রাধা কৃষ্ণ চন্দ্র মন্দিরে বরাবরের মত এবারও উদযাপিত হতে যাচ্ছে শারদীয় দূর্গোৎসব।তবে এবারের দূর্গোৎসব ব্যাপক আকারে পালন করার পরিকল্পনা করছে উইজংবু শ্রী শ্রী রাধাকৃষ্ণ চন্দ্র মন্দির কর্তৃপক্ষ।এতে আপনাদের সকলের ঐকান্তিক সহযোগীতা একান্ত প্রয়োজন।কোরিয়ায় অবস্থানরত সকল সনাতন ধর্মাবলম্বীদের জানানো যাচ্ছে যে আপনাদের সকলের অংশগ্রহন এবং সহযোগীতায় আমরা একটি সুন্দর আনন্দঘন পরিবেশে দূর্গোৎসব পালন করে কিছুটা হলেও আমরা দেশের পূঁজার আমেজ অনুভব করতে পারি।শুধু অর্থ দিয়ে নয় কায়িক,মানসিক সহযোগীতার মাধ্যমে আসুন আমরা সকলে মিলে মায়ের চরণে পূস্পাঞ্জলী দিয়ে আগামী দিনগুলোতে সুন্দরভাবে চলার অঙ্গীকার করি।
অনুষ্ঠান সূচিঃ-
২০ অক্টোবর রোজ শুক্রবার …..…….. মহাষষ্ঠী
২১ অক্টোবর রোজ শনিবার ..……… মহাসপ্তমী
২২ অক্টোবর রোজ রবিবার …………..মহাঅষ্টমী
২৩ অক্টোবর রোজ সোমবার ………….. মহানবমী
২৪ অক্টোবর রোজ মঙ্গলবার …….. বিজয়া দশমী
আসন্ন দূর্গাপূজায় আপনারা সকলে স্ববান্ধবে আমন্ত্রিত।আপনারা সকলে স্ববান্ধবে অংশগ্রহণ করে মন্দিরের পূজাকে সাফল্যমন্ডীত করে তুলোন।
হরেকৃষ্ণ