29/05/2026
আমাদের একান্নবর্তী পরিবারে আগে খুব হত। রাতবিরেতে সবে মা পিসিরা যখন রান্নাঘর গুছিয়ে একটু জিরোবে। যখন আমরা ছোটোরা "এক থা রাস্টি' দেখে হাত পা ধুয়ে শুতে যাব? একটু পরেই যখন প্যাঁচা বেরিয়ে পড়বে, ঠিক তখনই অমুক কাকু তমুক পিসো চলে আসত। অবলীলায়। এসেই সোফায় আয়েশ করে ফরমায়েশ করত, "দিদি, বৌদি একটু চা...লিকার..."
প্যাঁচা মুখে, তবে চ্যাঁচানি ট্যাচানি না করে ওরা রান্না ঘরের শিকল খুলত। চা মুখো বাঙালি চাচা চৌধুরীর থেকেও প্রাচীন। আমার বড়োমাসিকে দেখেছি। বড্ড গুণী। বাড়ির যেকোনো অনুষ্ঠানে ভুরি ভুরি আমন্ত্রিতদের চা পান করিয়ে সকলের মন জয় করতেন। একা হাতে সবটা সামলানো চা-ট্টিখানি কাজ নয়!
এতো গেলো চা পর্ব।
আর ভুলোমনা বাঙালি? তাদের নিয়েও অনেক গল্প। ট্রলি ট্রলি।
তবে গল্প শুনব লীলা মজুমদারের "আমিও তাই" থেকে। "কানকাটা নেকি"র ঘরে।
©কানকাটা নেকি
#লীলামজুমদার #গল্প #অডিওড্রামা #বাংলা #বাঙালী