02/04/2026
Thanku - DADA [ Bappa Da ]
"ধর্ম যার যার উৎসব সবার"
আমাদের "সরডাঙ্গা সম্প্রীতি উৎসব কমিটি" সারাবছর খেলাধুলা থেকে শুরু করে সর্ব সম্প্রদায়ের রীতি রিবাজ পালনে সাহায্য থেকে অসহায়দের পড়াশুনা করানো কিংবা যারা শারীরিক ভাবে অসুস্থ তাদের চিকিৎসায় সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে ও আশেপাশের এলাকার দুঃস্থ মানুষদের নতুন বস্ত্র উপহার দেওয়ার মাধ্যমে সবার পাশে থাকার চেষ্টা আমাদের সভাপতি [বাপ্পা দা] সদা সর্বদা ছিল, আছে ও থাকবে।
প্রতিবছরের মতো এবছরও বিভিন্ন ধর্মাবলম্বী গুণীজনদের নিয়ে এবং সম্প্রতিকালে ঘটে যাওয়া আমাদের নিকটবর্তী জাতীয় সড়ক ভেঙ্গে গিয়ে বড় দুর্ঘটনার হাত থেকে বহু প্রাণ বাঁচানোর বীর দের সংবর্ধনা জানিয়ে তিন দিন যাবত সাংস্কৃতিক অনুষ্ঠানের শুভ সূচনা হলো।
"উৎসব কমিটি"র সভাপতি আমাদের সবার প্রিয় দাদা বাপ্পা মন্ডল এর মস্তিষ্ক প্রসূত সরডাঙ্গা সহ আসে পাশের গ্রামের বিশেষ করে জাতি-ধর্ম-বর্ণ ও দলমত নির্বিশেষে সকল স্তরের মানুষের প্রতি স্নেহ ও ভালোবাসার উপহার হিসাবে যেমন তাদের হাতের নাগালে বড় বড় বাংলা সিনেমা জগত এর বিভিন্ন অভিনেতা-অভিনেত্রী থেকে বাংলা সহ দেশের বিভিন্ন প্রান্তের গায়ক/গায়িকা দের সম্প্রীতি উৎসবে নিয়ে এসে গ্রাম থেকে শহরের সবাই কে দেখার সুযোগ করে দেওয়ার মধ্যে দিয়ে ২০২৩ সাল থেকে শুরু হওয়া আমাদের ছোট "সরডাঙ্গা সম্প্রীতি উৎসব" গুটি গুটি পায়ে আজকে ২০২৬ শে চতুর্থ তম বর্ষ পার করলো। সর্বপরি যার ঐকান্তিক প্রচেষ্টায় ও অধিনায়কত্বে আমরা এই সুবিশাল অনুষ্ঠানটি অনুষ্ঠিত করতে পারলাম সেই আমাদের আবেগ ও সব সময়ের পাশে থাকার প্রাণপ্রিয় মানুষটি বাপ্পা মন্ডল দাদা কে আমাদের সমগ্র সরডাঙ্গা সম্প্রীতি উৎসব কমিটির তরফ থেকে বিশেষ বিশেষ ভালোবাসা ও অভিনন্দন ও শুভেচ্ছা জানাই এছাড়া যেটা না বললে খুবই অন্যায় হবে প্রতিবছরের ন্যায় এবছরও সকল স্বেচ্ছাসেবক দের অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা এবং শুভেচ্ছা ও অভিনন্দন জানাই যাদের অক্লান্ত পরিশ্রম ও সহযোগিতায় এই সুবিশাল অনুষ্ঠান আজ সাফল্য লাভ করেছে। ধন্যবাদ জানায় - মহম্মদ জাহাঙ্গীর দাকে তার খুব সুন্দর সঞ্চালনার জন্য,
আরও বিশেষ কৃতজ্ঞতা জানাই আমাদের সম্প্রীতি উৎসব পরিচালনায় বিভিন্ন প্রশাসনিক মহলের সহযোগিতা করার জন্য জেলা পুলিশ তথা মেমারি থানা, বিডিও অফিস, গ্রাম পঞ্চায়েত অফিস, এস.ডি.ও অফিস, ইণ্ডিয়ান রেল, পি-এইচ-ই দফতর,স্বাস্থ্য দফতর, দমকল বিভাগ ও বিদ্যুৎ দফতর এছাড়াও সমস্ত লাইন ডিপার্টমেন্ট-কে.... বিশেষ বিশেষ ধন্যবাদ ও ভালোবাসা রোহন ভৌমিক ও তাঁর টিম (Romani Events Managment)কে প্রতিবছরের ন্যায় এবছরও আমাদের অনুষ্ঠানের প্রতি তাঁর ভালোবাসা ও গুরুত্বের জন্য। আমাদের "Sardanga Sampriti Utsav -Facebook,Youtube,Instagram,X/sardangasampritiutsav" সোশ্যাল মিডিয়া এর Live এর মাধ্যমে গোটা পশ্চিমবঙ্গে তথা সমগ্র ভারত বর্ষে ছড়িয়ে দিয়েছে যার ফল স্বরূপ আমাদের উৎসবের অনলাইন Public এনগেজমেন্ট 7 মিলিয়ন views.
আবারও ঐক্য ও সম্প্রীতির মেলবন্ধনের মাধ্যমে সমাপ্ত হলো "সরডাঙ্গা সম্প্রীতি উৎসব ২০২৬ ৪র্থ বর্ষ"
আবার সামনের বছর(৫ম বর্ষে)দেখা হচ্ছে ঠিক একই জায়গায় আরও বড় চমক নিয়ে আরও অন্য ভাবে!
"সরডাঙ্গা_সম্প্রীতি_উৎসবের"
🫡🫡🫡🫡
Sardanga Sampriti Utsav
We 💖 Dada
Bappa Mondal