08/03/2026
রঙে রঙে মিলুক প্রাণ
বসন্ত হোক আনন্দ গান — 🌼
বসন্তের স্নিগ্ধ আবহে, রঙিন প্রকৃতি আর সংস্কৃতির উচ্ছ্বাসে এক সুন্দর সন্ধ্যার সাক্ষী থাকল উলুবেড়িয়া ইনস্টিটিউট অ্যান্ড লাইব্রেরি। প্রতিষ্ঠানের গৌরবময় ১২৫তম বর্ষ উদযাপন এর ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত “বসন্ত সমাগম ১৪৩২” হয়ে উঠেছিল সঙ্গীত, নৃত্য, আবৃত্তি ও শ্রুতি নাটকের এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক আসর।
আন্তর্জাতিক নারী দিবসের এর প্রাক্কালে সমাজের দুই কৃতী ও অনুপ্রেরণাদায়ী মহীয়সী নারীকে এই মঞ্চ থেকে সম্মাননা জ্ঞাপন করা হয়—
হাওড়া গ্রামীণ জেলা পুলিশের (সাইবার ক্রাইম) দক্ষ পুলিশ আধিকারিক মাননীয়া রিমা মন্ডল এবং উলুবেড়িয়ার ভূমিকন্যা, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইংলিশ চ্যানেল জয়ী সাঁতারু তাহরিনা নাসরিন ।
তাঁদের সংগ্রাম, সাফল্য ও অনুপ্রেরণার গল্প আমাদের সকলের কাছে গর্বের এবং প্রেরণার উৎস।
বসন্তের রঙে রাঙানো এই সাংস্কৃতিক সন্ধ্যা হয়ে উঠেছিল সম্মান, প্রেরণা ও সংস্কৃতির এক সুন্দর মিলনমেলা। 🌼✨
উলুবেড়িয়ার ঐতিহ্যবাহী শতাব্দীপ্রাচীন সাংস্কৃতিক সংস্থা ১২৫তম প্রতিষ্ঠাবর্ষে আগামী দিনগুলোতে নিয়ে আসছে আরও নানান বৈচিত্র্যময় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন।
পাশে থাকুন, সঙ্গে থাকুন। 🌿✨