Ukhra Theatre Navodaya / উখরা থিয়েটার নবোদয়

  • Home
  • India
  • Ukhra
  • Ukhra Theatre Navodaya / উখরা থিয়েটার নবোদয়

Ukhra Theatre Navodaya / উখরা থিয়েটার নবোদয় ​মঞ্চই আমাদের ঘর, নাটকই আমাদের ভাষা। Exploring the human condition through the power of Bengali theatre.

Bringing stories to life, one act at a time. 🎭 Join our journey!

🎭 শুভ জন্মদিন রানী     (ঋতিকা সিংহ) 🎂🌸উখরা থিয়েটার নবোদয়ের মঞ্চে একদিন শিশু-কিশোর নাটকের ছোট্ট অভিনেত্রী হিসেবে যার পথ...
07/09/2026

🎭 শুভ জন্মদিন রানী
(ঋতিকা সিংহ) 🎂🌸

উখরা থিয়েটার নবোদয়ের মঞ্চে একদিন শিশু-কিশোর নাটকের ছোট্ট অভিনেত্রী হিসেবে যার পথচলা শুরু হয়েছিল, ধীরে ধীরে সেই রানী আমাদের দলের একজন অপরিহার্য ও প্রিয় নাট্যকর্মী।

সময়ের সঙ্গে সঙ্গে অভিনয়ের পরিসর বেড়েছে, বেড়েছে অভিজ্ঞতা। শিশু-কিশোর নাটক থেকে শুরু করে বড়দের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে ২০টিরও বেশি নাট্য প্রদর্শনীতে নিজের প্রতিভা ও নিষ্ঠার স্বাক্ষর রেখেছে সে।

কিন্তু শুধু অভিনয় নয়—
রানীর সবচেয়ে বড় পরিচয় তার নিষ্ঠা, শৃঙ্খলা, দায়িত্ববোধ ও সময়ানুবর্তিতা।
দলের প্রয়োজনে সবসময় পাশে থাকা, নিজের দায়িত্বটুকু আন্তরিকতার সঙ্গে পালন করা এবং থিয়েটারকে ভালোবেসে তার জন্য নিজেকে উজাড় করে দেওয়া—এই গুণগুলিই তাকে আমাদের কাছে আরও বিশেষ করে তুলেছে।

রানী, শুধু আমাদের দলের একজন নাট্যকর্মী নয় , আমাদের উখরা থিয়েটার নবোদয়ের পথচলার এক গর্বের অংশ। ❤️🎭

তোর আগামী দিনের পথ আরও সুন্দর হোক।
জীবনের প্রতিটি মঞ্চে তুই তোর প্রতিভা, নিষ্ঠা আর ভালোবাসা দিয়ে সাফল্যের নতুন গল্প লিখে যাস.... এই আমাদের আন্তরিক কামনা।

🌹 শুভ জন্মদিন ঋতিকা সিংহ (রানী)। 🌹
সুস্থ থাকিআ, ভালো থাকিস , থিয়েটারের সঙ্গে এভাবেই আজীবন থাকিস
তোর স্বপ্নের মঞ্চ আরও বড় হোক, আলো আরও উজ্জ্বল হোক। ✨🎭

উখরা থিয়েটার নবোদয়
“নাটক আমাদের ভালোবাসা, মঞ্চ আমাদের প্রাণ।” ❤️

🎭 শুভ জন্মদিন, বাপ্পা মুখার্জ্জী! 🎂❤️উখরা থিয়েটার নবোদয়ের পথচলায় কিছু মানুষ শুধু সদস্য নন, তাঁরা হয়ে ওঠেন নির্ভরতার ...
05/09/2026

🎭 শুভ জন্মদিন, বাপ্পা মুখার্জ্জী! 🎂❤️

উখরা থিয়েটার নবোদয়ের পথচলায় কিছু মানুষ শুধু সদস্য নন, তাঁরা হয়ে ওঠেন নির্ভরতার জায়গা। বাপ্পা তাঁদেরই একজন।
থিয়েটারের ভালো-মন্দ, সাফল্য-ব্যর্থতা কিংবা যেকোনও প্রয়োজনে সবসময় পাশে থাকা—নীরবে, আন্তরিকভাবে এবং দায়িত্ব নিয়ে—এটাই তোমার বিশেষত্ব।

তোমার মতো একজন আন্তরিক ও আপনজনকে পাশে পাওয়া উখরা থিয়েটার নবোদয়ের কাছে সত্যিই গর্বের। ❤️

আজ তোমার জন্মদিনে থিয়েটার পরিবারের পক্ষ থেকে জানাই অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা ও অভিনন্দন।
জীবনের প্রতিটি দিন আনন্দে, সুস্থতায় ও সাফল্যে ভরে উঠুক। তোমার সকল স্বপ্ন পূর্ণ হোক এবং আমাদের এই প্রিয় থিয়েটার পরিবারের সঙ্গে তোমার পথচলা আরও দীর্ঘ ও সুন্দর হোক। 🌹

শুভ জন্মদিন বাপ্পা! 🎂🎉
ভালো থেকো, পাশে থেকো, এভাবেই আমাদের আপনজন হয়ে থেকো। ❤️

— উখরা থিয়েটার নবোদয় 🎭

🎭✨ নবোদয় নাট্যমেলা ২০২৬ ✨🎭উখরা থিয়েটার নবোদয়    (৮ম বর্ষ – ১ম পর্যায়) নাটকের আলোয়, সংস্কৃতির আবহে আবারও জমে উঠতে চল...
03/09/2026

🎭✨ নবোদয় নাট্যমেলা ২০২৬ ✨🎭
উখরা থিয়েটার নবোদয়
(৮ম বর্ষ – ১ম পর্যায়)

নাটকের আলোয়, সংস্কৃতির আবহে আবারও জমে উঠতে চলেছে আমাদের প্রিয় নাট্যমেলা।
দুই দিন ধরে একের পর এক মননশীল ও উপভোগ্য নাট্যপ্রযোজনার মধ্য দিয়ে এই উৎসব হয়ে উঠবে নাট্যপ্রেমীদের এক প্রাণের মিলনমেলা। ❤️

📅 ১৮ ও ১৯ সেপ্টেম্বর ২০২৬ | শুক্রবার ও শনিবার
📍 স্থান: জমিদার এস্টেট প্রাঙ্গণ, উখরা পুরাতন হাটতলা

🎭 ১৮ সেপ্টেম্বর, শুক্রবার
🔸 উদ্বোধনী অনুষ্ঠান – সন্ধ্যা ৬:৩০ মিনিট
🔸 ১ম দর্শন – সন্ধ্যা ৭টা — পাগল চাই
🔸 ২য় দর্শন – রাত ৮টা — লাল পিঁপড়ে

🎭 ১৯ সেপ্টেম্বর, শনিবার
🔸 ১ম দর্শন – সন্ধ্যা ৭টা — বেতার বাক্স
🔸 ২য় দর্শন – রাত ৮টা — বিশ্ব মিত্তিরের পৃথিবী

নাটক শুধু বিনোদন নয়—নাটক আমাদের ভাবায়, প্রশ্ন করতে শেখায়, সমাজ ও জীবনকে নতুন চোখে দেখতে শেখায়।

তাই আসুন, পরিবারের সকলকে সঙ্গে নিয়ে উপস্থিত থাকুন এই নাট্য উৎসবে।
আপনাদের ভালোবাসা, উৎসাহ ও উপস্থিতিই আমাদের পথচলার সবচেয়ে বড় প্রেরণা। ❤️

🙏 সকল নাট্যপ্রেমী ও সংস্কৃতিপ্রেমী মানুষের সাদর উপস্থিতি কামনা করছি।

আয়োজক:
🎭 উখরা থিয়েটার নবোদয়
“নাটকের আলোয়, জীবনের কথা”

🌸 সম্প্রীতির বন্ধনে রাখীবন্ধন 🌸গতকাল উখরা থিয়েটার নবোদয়ের কলাকুশলীরা নিজেদের মধ্যে আনন্দ, ভালোবাসা ও সম্প্রীতির বার্তা...
29/08/2026

🌸 সম্প্রীতির বন্ধনে রাখীবন্ধন 🌸

গতকাল উখরা থিয়েটার নবোদয়ের কলাকুশলীরা নিজেদের মধ্যে আনন্দ, ভালোবাসা ও সম্প্রীতির বার্তা নিয়ে পালন করল রাখীবন্ধন উৎসব। 🪢❤️

রাখীর এই ছোট্ট বন্ধন যেন আমাদের সকলের মধ্যে আরও দৃঢ় করে তোলে ভালোবাসা, বন্ধুত্ব, ঐক্য ও পারস্পরিক শ্রদ্ধার সম্পর্ক।

মঞ্চের আলোয় আমরা যেমন একসঙ্গে পথ চলি, তেমনই জীবনের পথেও আমাদের এই বন্ধন অটুট থাকুক।
নাটকের সীমানা পেরিয়ে আমাদের এই পরিবার হয়ে উঠুক আরও সুন্দর, আরও আপন। ❤️

রাখীবন্ধনের শুভেচ্ছা ও ভালোবাসা সকলের জন্য। 🌿

— উখরা থিয়েটার নবোদয় 🎭
#রাখীবন্ধন #সম্প্রীতি #ভালোবাসারবন্ধন #থিয়েটারপরিবার

🇮🇳 শুভ স্বাধীনতা দিবস 🇮🇳স্বাধীনতার ৮০তম বর্ষে সকল ভারতবাসীকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।অগণিত স্বাধীনতা সংগ্রামীর...
15/08/2026

🇮🇳 শুভ স্বাধীনতা দিবস 🇮🇳

স্বাধীনতার ৮০তম বর্ষে সকল ভারতবাসীকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

অগণিত স্বাধীনতা সংগ্রামীর আত্মত্যাগ, সাহস ও স্বপ্নের বিনিময়ে অর্জিত আমাদের এই স্বাধীনতা। আসুন, তাঁদের স্মরণ করে দেশ, সমাজ ও মানুষের প্রতি আমাদের দায়বদ্ধতাকে আরও দৃঢ় করি।

সংস্কৃতি, শিল্প ও নাটকের মাধ্যমে সম্প্রীতি, মানবিকতা ও ঐক্যের বার্তা ছড়িয়ে দেওয়াই হোক আমাদের অঙ্গীকার।

দেশের মাটি, মানুষের ভালোবাসা—এই হোক আমাদের শক্তি।
🇮🇳 জয় হিন্দ! 🇮🇳

শুভেচ্ছান্তে,
উখরা থিয়েটার নবোদয়
🎭 নাটকের মাধ্যমে মানুষের কাছে, মানুষের পাশে

🌿 বিনম্র শ্রদ্ধাঞ্জলি 🌿আজ ২২শে শ্রাবণ—বিশ্বকবি -এর প্রয়াণ দিবস।তিনি চলে গেছেন, কিন্তু তাঁর সৃষ্টি, তাঁর দর্শন, তাঁর গান...
08/08/2026

🌿 বিনম্র শ্রদ্ধাঞ্জলি 🌿

আজ ২২শে শ্রাবণ—বিশ্বকবি -এর প্রয়াণ দিবস।

তিনি চলে গেছেন, কিন্তু তাঁর সৃষ্টি, তাঁর দর্শন, তাঁর গান, কবিতা ও নাটক আজও আমাদের মনন ও সংস্কৃতির পথপ্রদর্শক। বাংলা সাহিত্য ও নাট্যচর্চায় তাঁর অবদান চিরকাল অমলিন হয়ে থাকবে।

তাঁর সৃষ্টির আলো আমাদের সাংস্কৃতিক চেতনাকে আরও সমৃদ্ধ করুক, মানবিকতাকে জাগিয়ে তুলুক।

কবিগুরুর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা ও প্রণাম। 🙏

🌿 উখরা থিয়েটার নবোদয় 🌿

✨ শুভ জন্মদিন, রঞ্জা 🎂❤️কিছু মানুষ বয়সে ছোট হলেও, তাদের উপস্থিতি একটা পরিবারকে পূর্ণ করে তোলে। আমাদের নবোদয় পরিবারের স...
22/07/2026

✨ শুভ জন্মদিন, রঞ্জা 🎂❤️

কিছু মানুষ বয়সে ছোট হলেও, তাদের উপস্থিতি একটা পরিবারকে পূর্ণ করে তোলে। আমাদের নবোদয় পরিবারের সেই ছোট্ট, মিষ্টি, প্রাণোচ্ছল মুখটি হল সায়নী।

তোমার হাসিতে লুকিয়ে থাকে একরাশ নির্মলতা, তোমার স্বপ্নে থাকে অজস্র সম্ভাবনা, আর তোমার প্রতিভায় আমরা খুঁজে পাই আগামী দিনের এক উজ্জ্বল শিল্পীর প্রতিচ্ছবি।

জীবনের প্রতিটি মঞ্চে তুমি যেন আত্মবিশ্বাসের সঙ্গে আলো ছড়িয়ে যাও। তোমার পথ হোক আনন্দে, ভালোবাসায় আর অসংখ্য সাফল্যে ভরা। আমরা চাই, আজকের এই ছোট্ট পদক্ষেপ একদিন তোমাকে অনেক বড় মঞ্চে পৌঁছে দিক।

উখরা থিয়েটার নবোদয় পরিবারের পক্ষ থেকে রইল অফুরন্ত ভালোবাসা, আশীর্বাদ ও অন্তরের গভীর থেকে জন্মদিনের শুভেচ্ছা। 🌸

শুভ জন্মদিন, রঞ্জা
তোমার জীবন হোক নাট্যমঞ্চের আলোর মতোই উজ্জ্বল ও অনন্ত সুন্দর। 🎭✨❤️

উখরা থিয়েটার নবোদয় - এর পক্ষ থেকে সবাই কে শুভ রথ যাত্রার অনেক অনেক শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানাই....  আমাদের এবছরে...
16/07/2026

উখরা থিয়েটার নবোদয় - এর পক্ষ থেকে সবাই কে শুভ রথ যাত্রার অনেক অনেক শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানাই....

আমাদের এবছরের নতুন প্রযোজনা একাঙ্ক নাটক "রামেচোছে"...
(নতুন রূপে - নতুন ভাবে)

খুব শীঘ্রই নাটক টি মঞ্চস্থ হতে চলেছে .....

সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, থিয়েটারের সাথে থাকুন, উখরা থিয়েটার নবোদয়ের পাশে থাকুন...

উখরা থিয়েটার নবোদয়                                                     রেজি নং : S0041323                             ...
09/07/2026

উখরা থিয়েটার নবোদয়
রেজি নং : S0041323
উখরা
পশ্চিম বর্ধমান
পিন কোড : ৭১৩৩৬৩
পশ্চিমবঙ্গ

এই বছর আমাদের নাট্য উৎসব দুটি পর্যায়ে ভাগ করা হয়েছে। বিস্তারিত খুব তাড়াতাড়ি জানিয়ে দেওয়া হবে....

সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, থিয়েটারের সাথে থাকুন, আমাদের পাশে থাকুন.... 🙏🏻🙏🏻🩷🩷

যে কোনও সাংস্কৃতিক অনুষ্ঠানে নাটক মঞ্চস্থ করতে যোগাযোগ করুন :-       উখরা থিয়েটার নবোদয়   রেজি নং : S0041323যোগাযোগ নম...
03/07/2026

যে কোনও সাংস্কৃতিক অনুষ্ঠানে নাটক মঞ্চস্থ করতে যোগাযোগ করুন :-
উখরা থিয়েটার নবোদয়
রেজি নং : S0041323
যোগাযোগ নম্বর : 8101684550 /6295039951 /6295424230

একাঙ্ক নাটক সময়সীমা : ৫০ - ৬০ মিনিট
শিশু নাটক সময়সীমা : ৩০ - ৪৫ মিনিট
অনুনাটক সময়সীমা : ১২ - ১৫ মিনিট
(সুবিধা মতো বুকিং করুন)

Address

UKHRA
Ukhra
713363

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ukhra Theatre Navodaya / উখরা থিয়েটার নবোদয় posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share