04/10/2024
আশ্বিনের শারদপ্রাতে বেজে উঠেছে আলোক মঞ্জীর;
ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা;
প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগন্মাতার আগমন বার্তা।
বাতাসে পুজোর গন্ধ থাকলেও আজ কেমন জানি তা গন্ধহীন, আকাশে শরতের মেঘ থাকলেও আজ কেমন যেনো অসুন্দর, পরিবেশে উমার আগমনীর সুর থাকলেও সব যেনো সুরহীন।
বর্তমান পরিস্থিতিতে একদিকে যেমন মায়ের আগমন বার্তা তেমনি অন্যদিকে জ্যান্ত দুর্গার বিসর্জন।
মাটির দুর্গা পূজিত হলেও জ্যান্ত দুর্গা আজ ধর্ষিতা। যদি বাস্তবের দুর্গার এহেন পরিণতি, এহেন নির্যাতন তবে কিসের দুর্গোৎসব?? কিসের মাতামাতি?? কিসের আনন্দ??
যদি বাস্তবের দুর্গা কে নাই বা দিলে মান, তাহলে কিসের ভরম?? কিসের বড়াই?? কিসেরই বা উল্লাস।
প্রতি বছরের মতো এবারও পুজো হোক, তবে উল্লাস নয়, মাটির দুর্গার সাথে সাথে জ্যান্ত দুর্গারও আরাধনা হোক।
কারণ এই পুজোকে কেন্দ্র করে জড়িয়ে আছে অনেক বাবার রুটি রোজগার, অনেক মায়ের নতুন শাড়ি, অনেক ভাই বোনের মিষ্টি হাসি। ভালো থাকুক তারাও, সবাই যে মায়েরই সন্তান।তবে পৃথিবী চলুক নিজের নিয়মে, তবু ভুলবো না আমরা বিচারের কথা।
তাই দেবী শক্তির বন্দনায় এবং তিলোত্তমার মতো অনেক নারীকে সম্মান জানিয়ে আমাদের গ্রুপ তালেভোলা আয়োজন করেছে এক নতুন প্রতিযোগিতার -- "নারীরূপেন সংস্থিতা "
নারীরূপেন সংস্থিতা অঙ্কন
_______________________
বিভাগ ক (৫-১৩)
বিষয় : দূর্গাপূজা বিষয়ক
বিভাগ সর্বসাধারণ (১৪ বছরের ঊর্ধ্বে)
বিষয় : তিলোত্তমার বিচার
♦️কোনো ডিজিট্যাল আর্ট নেওয়া হবে না।।
https://chat.whatsapp.com/K2XYMOW5iqC3IC0R5LydRl
নারীরূপেন সংস্থিতা গান
_______________________
বিষয় : দূর্গাপূজা, তিলোত্তমার প্রতিবাদের ডাক সংক্রান্ত যেকোনো গান
https://chat.whatsapp.com/HlCnEuyndTz5Gd41o49fZe
নারীরূপেন সংস্থিতা কবিতা
________________________
বিষয় : যেকোনো প্রতিবাদী কবিতা
https://chat.whatsapp.com/LyCMZQyiwVS2G4jzqRyMzK
আপনারা মিডিয়া পার্টনার হিসাবে জয়েন করতে পারেন এই গ্রুপে ।
https://chat.whatsapp.com/LISCIrmcmf6FBOdZyG4T05
♦️ শারদীয়া চতুর্থী থেকে সপ্তমী অবধি কন্টেন্ট নেওয়া হবে । সমস্ত প্রতিযোগী কে অংশগ্রহনের শংসাপত্র প্রদান করা হবে । এটা একটি ননপেড প্রতিযোগিতা।।
আমাদের তালেভোলা পেজটি কে ফলো করে দেবেন।🙏
https://www.facebook.com/talevola01?mibextid=kFxxJD