IPTA Purba Medinipur

IPTA Purba Medinipur উপস্থাপনা শিল্প ও সংস্কৃতি কর্মীদের ?

ভারতীয় গণনাট্য সংঘ, পশ্চিমবঙ্গ-র  সপ্তদশ রাজ্য সম্মেলন উপলক্ষে-     ই জেড সি সি, পূর্বশ্রী মুক্তমঞ্চে বৈচিত্র্যময় সাংস...
08/11/2025

ভারতীয় গণনাট্য সংঘ, পশ্চিমবঙ্গ-র সপ্তদশ রাজ্য সম্মেলন উপলক্ষে- ই জেড সি সি, পূর্বশ্রী মুক্তমঞ্চে বৈচিত্র্যময় সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করুন।

12/04/2024

No vote to BJP,
vote for the country.
No vote toTMC,
vote for democracy.

গণনাট্য মুক্তধারা হলদিয়ার শিল্পীরা হলদিয়া মহকুমার পিজিবি সভায় গণসঙ্গীত পরিবেশনায়। অমল নায়েকের নেতৃত্বে সুরেশ মাজী, ...
19/03/2023

গণনাট্য মুক্তধারা হলদিয়ার শিল্পীরা হলদিয়া মহকুমার পিজিবি সভায় গণসঙ্গীত পরিবেশনায়। অমল নায়েকের নেতৃত্বে সুরেশ মাজী, শম্ভুনাথ দাস, অজিত মান্না, রীনা জানা ও শিখা চৌধুরী, ১৯ শে মার্চ রবিবার হলদিয়া শ্রমিক ভবনের সভাকক্ষে। পরিবেশিত হলো চারটি গণসংগীত। সলিল চৌধুরীর 'আমার প্রতিবাদের ভাষা, আমার প্রতিরোধের আগুন, দ্বিগুণ জ্বলে যেন দ্বিগুণ', সুমন্ত্র দের 'ঝান্ডার রঙ যদি ফিকে হয়, রক্তে রাঙিয়ে নিও কমরেড,' অমল নায়েকের ' পা মেলাও গ্রামবাসী, গ্রাম জাগাও' এবং 'মার খেতে খেতে মানুষ জাগছে, গাঁ শহরে ময়দানে'। দুর্ঘটনায় পা ভেঙ্গে সাড়ে তিন মাস অসুস্থ থাকার পর, গণনাট্য পূর্ব মেদিনীপুর জেলা সম্পাদকের সংগীতানুষ্ঠান শুরু হলো আবার। এই সভায় বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, কমরেড মহম্মদ সেলিম, অনাদি সাহু, নিরঞ্জন সিহি, সভাপতিত্ব করেন কমরেড পরিতোষ পট্টনায়ক। উপস্থিত ছিলেন কমরেড হিমাংশু দাস, ইব্রাহিম আলি, সুব্রত পন্ডা, মহাদেব মাইতি, সত্য রঞ্জন দাস, অচিন্ত্য শাসমল, শান্তনু দাস সহ হলদিয়া মহকুমার অন্তর্গত জেলা এরিয়া ও শাখাস্তরীয় নেতৃত্ব কমরেডগণ। প্রাণবন্ত সংগীত ও হৃদয়গ্রাহী বক্তব্য সকাল দশটা থেকে বেলা আড়াইটা পর্যন্ত মুগ্ধ করে রেখেছিল সবাইকে।

21/01/2023
আজ ২৭শে ডিসেম্বর ২০২২ বেলা দুটায় বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে শিবিরের উদ্বোধন। উদ্বোধক অধ্যাপক ডক্টর পবিত্র সরকার। প্রধান...
27/12/2022

আজ ২৭শে ডিসেম্বর ২০২২ বেলা দুটায় বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে শিবিরের উদ্বোধন। উদ্বোধক অধ্যাপক ডক্টর পবিত্র সরকার। প্রধান অতিথি স্বনামধন্য সুরকার শিল্পী কল্যাণ সেন বরাট। আপনাদের সানন্দ অংশগ্রহণে সফল করে তুলুন এই মহতী শিবির ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

23/12/2022

কিশোর বাহিনীর ১৫ তম রাজ্য শিবির ও বর্ণময় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে ২৭ থেকে ৩১ শে ডিসেম্বর ২০২২ হলদিয়ার দেভোগ শ্যামাচরণ মিলন বিদ্যাপীঠে। একে সফল করার আহ্বান ও আমন্ত্রণ জানিয়ে কিশোর বাহিনীর জন্য গান শোনাচ্ছেন হলদিয়ার বিশিষ্ট সংগীত শিল্পী অমল নায়েক।
#প্রথম গান-- কিশোর বাহিনীর প্রতিষ্ঠাতা, কবি সুকান্ত ভট্টাচার্য স্মরণে গান। #কথা সুর ও শিল্পী অমল নায়েক
#ছবি নয়, জীবন্ত গো মোদের কবি সুকান্ত,
এই দেখি শান্ত ভারি, এইতো দেখি অশান্ত।
#এ কবি ভাবুক তো নয়, চাবুক দিয়ে বিবেক জাগায়, শিরদাঁড়া সোজা রেখে, সঠিক পথে চলতে শেখায়, কিশোর বাহিনী যে তাঁর অগ্রগামী, হয়না তো দিকভ্রান্ত। #আজও তো যুদ্ধের ভয়,
মারীর ছোবল, খাবার আকাল,
কে জাগে ? সুকান্তরাই, গাঁ- শহরের দামাল কামাল! স্বপ্নের ঠিকানাতে রানার ছোটে, ভয়ডরহীন দুরন্ত।
" #যতদিন দেহে আছে প্রাণ, প্রাণপণে জঞ্জাল সরাবো,
এ বিশ্ব, এ শিশুর বাসযোগ্য করেই যাবো..............
তারপর হব ইতিহাস!" একুশের ভাস!
দেখায় নতুন দিগন্ত!
বিশ্বকবির মানসকবি মাটির কবি সুকান্ত।
================

Address

Tamluk

Telephone

+918900013693

Website

Alerts

Be the first to know and let us send you an email when IPTA Purba Medinipur posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share