Ganakantha

Ganakantha "Ganakantha Suri" is a brancha of Bharatiya Gananatya Sangha(West Bengal). "Ganakantha Suri is a cultural organization ,Branch of IPTA(WB)

নববর্ষের অনুষ্ঠানসিউড়ি বেণীমাধব ইনস্টিটিউশন প্রাঙ্গন
15/04/2026

নববর্ষের অনুষ্ঠান
সিউড়ি বেণীমাধব ইনস্টিটিউশন প্রাঙ্গন

14/04/2026

ঘরের কথা পথের নাটকে

আমার দোকানের মুড়ি তোমার জন্যে সবই ফিরি... কত কিছুই না পাওয়ার মধ্যেও আনন্দই যাদের জীবনের বাঁচার রসদ ।লোক শিল্পকলা লেটো হাপুর মত গান বাঁচিয়ে রাখে যারা বুকে আগলে। তাঁদের সংসারেও এ বাংলায় ধর্ষিতা কন্যার আর্তনাদ ও চাকরি হারা ছেলের অপমৃত্যুর ছায়া নেমে আসে অনিবার্য ভাবে।যখন ভাতা সর্বস্ব দিশাহীন রাজ্যে নারীর সম্মান লুন্ঠিত হয় যত্রতত্র ,ধর্ষিতা হয় হাসপাতাল থেকে কলেজে। রাষ্ট্র ও রাজ্যের শাসকরা লোক দেখানো নারীর সম্মানে ক্ষতিপূরণ ঘোষণা করে, আর বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে।নগর পুড়লে দেবালয় নিরাপদ থাকতে পারে না । স্কুল কলেজে শৃঙ্খলাহীনতা, অধ্যাপকের তত্ত্ব কথা হেলাফেলা, অন্যদিকে মেলায় উৎসবে যুব সমাজকে ভাসিয়ে দেওয়া এসবেরই লোক সংস্কৃতিতে অভিঘাত পড়েই, পড়তে বাধ্য, লোকসংস্কৃতি যে সমাজ দর্পণ।এ পরিস্থিতির শিকার লেটো মাষ্টার ও তার পরিবার নিজের শিকড় উপড়ে নিরুদ্দেশ যাত্রাকেই শ্রেয় মনে করে তখনই গ্ৰামবাসীরা পরিকল্পিত বিভাজনের বেড়াজাল ছিন্ন করে লোটো মাষ্টারকে এই মা মাটির মানুষের ঐতিহ্যর পুনুরুদ্ধারের নতুন পালা বাঁধবার আহ্বান জানায়।
লেটোর আঙ্গিকে এমন সব কথাই তুলে এনেছে ভারতীয় গণনাট্য সংঘের গণকন্ঠ শাখার পথ নাটক 'ঢঙ'এ নাট্যকার পরিচালক হেমন্ত বন্দ্যোপাধ্যায়।পরিবেশিত হ'ল ১২ই এপ্রিল পথ নাটক দিবসে , সিউড়ীতে ।নাটকে গানগুলি ও বিভিন্ন সময়ে কয়েকটি চরিত্রের লোক আঙ্গিকে অভিনয় নাটকটিকে অন্যমাত্রা এনে দেয়। সময়ের কন্ঠস্বর হয়ে উঠে নাটক 'ঢঙ'।যে হেতু পথ নাটক দলগত অভিনয়ের প্রাধান্যই এ নাটকে।
তড়িৎ কুমার ভাদুড়ী

পথ নাটক ঢং রচনা ও নির্দেশনা হেমন্ত বন্দ্যোপাধ্যায় প্রযোজনা ভারতীয় গণনাট্য সংঘ গণকণ্ঠ শাখা
13/04/2026

পথ নাটক ঢং
রচনা ও নির্দেশনা হেমন্ত বন্দ্যোপাধ্যায়
প্রযোজনা ভারতীয় গণনাট্য সংঘ গণকণ্ঠ শাখা

আগামীকাল, ১২ই এপ্রিল, সন্ধ্যা ৬টায়...
11/04/2026

আগামীকাল, ১২ই এপ্রিল, সন্ধ্যা ৬টায়...

দীর্ঘ কয়েক দশক পর, আবার গণনাট্য সংঘের নিজস্ব উদ্যোগে পূর্নদৈর্ঘের চলচ্চিত্র নির্মিত হলো... ভারতীয় গণনাট্য সংঘ(প:ব:) এর আ...
21/03/2026

দীর্ঘ কয়েক দশক পর, আবার গণনাট্য সংঘের নিজস্ব উদ্যোগে পূর্নদৈর্ঘের চলচ্চিত্র নির্মিত হলো... ভারতীয় গণনাট্য সংঘ(প:ব:) এর আগেও কয়েকটি চলচ্চিত্র নির্মাণ করেছে...

03/03/2026

'আকাশ আমায় ভরল আলোয়,আকাশ আমি ভরব
গানে'

বন্ধন বটে নাহলে প্রায় দু দশক হতে চলেছে (১৭তম বর্ষ) এমন করে টেনে আনছে সেচ বিভাগের মাঠে বসন্তের সকালে।নাওয়া খাওয়া ভুলে ঘন্টা ছয়েক মেতে উঠছে গানে নাচে কবিতায় । রঙের উৎসবে রবি ঠাকুর, নজরুল, লোকগীতি,কির্তনাঙ্গ কিছু বাদ নেই।আজ পাতা ঝরা বসন্তে বিষণ্ণতা নয় পলাশে শিমুলে গাছে গাছে নতুন পাতাদের আহ্বান ।যা কিছু ভালো তা সবার হয়ে উঠতে হবে –আজ কি তাহার বারতা পেল রে কিশলয়/ ওরা কার কথা কয় রে বনময়। এমনি ভালো লাগার অনুষ্ঠান হয়ে উঠেছে গণনাট্য সংঘের গণকন্ঠ শাখার 'বসন্ত বন্ধন'।শুরু করেছিলেন বটে তাঁরা সংগঠিত করেন তাঁরা প্রতিবছর কিন্তু অনুষ্ঠানটা সকলের হয়ে উঠা কাকে বলে তার দৃষ্টান্ত হয়ে উঠেছে।না হলে তাঁবুর নিচে বসে থাকতে থাকতে আগামী বছর আরও আরও কি করে সুন্দর করা যেতে পারে উপযাচক হয়ে আন্তরিক মত বিনিময় করছেন হাসিমুখে বন্ধুর মতো সংগঠকদের সঙ্গে অংশগ্রহণকারীরা। শহরের পৌর প্রধান মঞ্চে দাঁড়িয়ে প্রকাশ্যে এমন অনুষ্ঠানের জন্য গর্ববোধ করছেন। পুলিশ প্রশাসন বছর বছর সক্রিয় সহযোগিতা দিয়ে এমন উৎসবকে সিউড়ীবাসীর অনত্যম সাংস্কৃতিক অনুষ্ঠানের মর্যাদা এনে দিয়েছে।সেচ বিভাগ নামের সঙ্গে সংগতি রেখে সিউড়ী সংস্কৃতি অঙ্গনে জল সিঞ্চনের যে ধারাবাহিকতা পালন করে চলেছেন তার জন্যে সিউড়ীবাসীরা কৃতজ্ঞ। খোলা মাঠের অভাবে‌ আপনারা পাশে আছেন থাকবেন এমন ভরসা রাখে এ শহর। সাংস্কৃতিক কর্মীরাও দৃঢ় প্রতিজ্ঞ শ্যামলে সবুজে ভরিয়ে দেবেন এমন অঙ্গন তাইতো গণকন্ঠ বৃক্ষ রোপণ উৎসবে গাছ লাগিয়ে চলেছেন বছর বছর এ মাঠকে ঘিরে। তাদের বিশ বছর পূর্তিতে সমান সংখ্যক চারা রোপণ করে শহরকে হারানো ছায়া ফিরিয়ে দিতে সচেতনতার ডাক পাঠিয়েছে।
যাক সে সব কথা, আজ কেমন হল? বলতেই একজন বলে উঠল এমন সুন্দর এমন ভালো লাগার কথা মুখে বলা যায় না। গানের সঙ্গে তালে তালে নেচে ওঠাতেই বুঝিয়ে দিয়েছি।কত সংস্থা কী আন্তরিকতায় অনুষ্ঠান পরিবেশন করছেন ।তবু আলাদা করে ছোটদের কয়েকটি নাচের অনুষ্ঠান সত্যি চোখ জুড়িয়ে দিল ।প্রতিষ্ঠিত শিল্পী দলের তো
কথা নেই, নতুন প্রতিষ্ঠিত দল আজই মঞ্চে অনুষ্ঠান করলেন অনুষ্ঠানের পর সহ শিল্পীদের ক্যামন লাগলো
সবাইয়ের তারিফ পরামর্শ মাথা পেতে নিলেন।বেশ লাগলো এই না হলে নতুন শিল্পী তৈরির পাঠশালা গণনাট্য।
চমৎকার অঙ্গন সজ্জা আলপনায় পরিশ্রমের সুষমা।পাশাপাশি পরিবেশ সচেতনতার ছাপ প্লাস্টিক নিয়ে তাঁবুটি চোখ টানবে বৈকি।এবারেও অনুষ্ঠান অঙ্গন ছাড়িয়েও পুরো মাঠ জুড়ে ছড়িয়ে পড়েছিল আজ যারা সবার রঙে রঙ মেশানোর সুস্থ চেতনায় হাজির হয়েছিলেন।যখন শেষ গানে আকুতি যাও গো এবার যাবার আগে রাঙিয়ে দিয়ে যাও...তখন সু- সংস্কৃতির রঙে যারা রাঙিয়ে দিতে চায় এসময়ের বুকে দাঁড়িয়ে সেই 'গণকন্ঠ' কে অকুন্ঠ ধন্যবাদ। আলাদা করে কাউকে নয় সবাইকে।🌹🌹🙏
তড়িৎ কুমার ভাদুড়ী

02/03/2026
02/03/2026
https://youtu.be/k8tPr-PVlgU?si=XsDbNi1KEQ15c6J5
02/03/2026

https://youtu.be/k8tPr-PVlgU?si=XsDbNi1KEQ15c6J5

কণ্ঠ : ইন্দ্রনীল চক্রবর্তী ও ঝিমলিকথা : রঙ্গন চট্টোপাধ্যায় সুর : রঙ্গন-ইন্দ্রনীলমিউজিক : নিবিড় রেকর্ডিং : ঋত্বিক.....

প্রবেশ অবাধ ইরিগেশন কলোনির বসন্ত বন্ধনে সাদর আমন্ত্রণ
01/03/2026

প্রবেশ অবাধ
ইরিগেশন কলোনির বসন্ত বন্ধনে সাদর আমন্ত্রণ

রুদ্রবীণা, শাখার দুটি নাটক মঞ্চস্থ হলো... ২২শে ফেব্রুয়ারী সন্ধ্যায়.. সিউড়ী রবীন্দ্রসদনে....
23/02/2026

রুদ্রবীণা, শাখার দুটি নাটক মঞ্চস্থ হলো... ২২শে ফেব্রুয়ারী সন্ধ্যায়.. সিউড়ী রবীন্দ্রসদনে....

Address

Barabagan. Suri
Suri
731101

Telephone

9232693630

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ganakantha posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Establishment

Send a message to Ganakantha:

Share