15/08/2026
*৮০ তম স্বাধীনতা দিবস উদযাপন 🇮🇳*
আজ আমাদের প্রাণের ক্লাব *যুব কল্যাণ সমিতি (স্থাপিত - ১৯৭৩)*-তে যথাযথ মর্যাদা ও উৎসাহের সাথে ৮০ তম স্বাধীনতা দিবস পালিত হলো।
জাতীয় পতাকা উত্তোলন, নেতাজী সুভাষচন্দ্র বসুর প্রতিকৃতিতে মাল্যদান ও বীর শহীদদের স্মরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়।
এই বিশেষ দিনে ক্লাবের প্রবীণ সদস্য থেকে শুরু করে আমাদের ক্ষুদে সদস্যদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি অনুষ্ঠানটিকে আরও সুন্দর ও প্রাণবন্ত করে তুলেছে।
সকলকে জানাই স্বাধীনতা দিবসের আন্তরিক শুভেচ্ছা।
জয় হিন্দ! বন্দে মাতরম!