14/07/2020
নীল দিগন্তে
------------
পাপড়ি বসাক। শান্তিনিকেতনের নীল অর্থাৎ 'ইন্ডিগো' শিল্পী। জলপাইগুড়ি থেকে শান্তিনিকেতনে এসেছিলেন বিশ্বভারতীর কলাভবনের 'টেক্সটাইল' বিভাগে উচ্চশিক্ষার জন্য।একসময় যুক্ত ছিলেন বাংলাদেশের 'আড়ং'-এর সঙ্গে।২০১০ -এ সে-দেশেই তাঁর নিজের কাজ নিয়ে শুরু করেছিলেন 'সাদাফ ডিজাইন কালেকশন'। সাদাফ একটি আরবি শব্দ যার অর্থ ভোরের প্রথম আলো। ২০১৩-য় সেই প্রতিষ্ঠান বাংলাদেশ থেকে সরিয়ে নিয়ে আসেন শান্তিনিকেতনের রতনপল্লীতে। সেখানেই কাজ করছেন নীল, হরিতকি, মঞ্জিষ্ঠা, খয়ের, আমলকির মতো নানা প্রাকৃতিক উপাদান নিয়ে। তাঁর বুটিকের সংগ্রহের সিংহভাগ জুড়ে আছে শাড়ি, ওড়না আর 'ট্যাপেস্ট্রি।
পাপড়ি বসাকের সঙ্গে যোগাযোগের নম্বর 98009 10884।
সৃজনশীল শান্তিনিকেতনের মন-ভালো করা খবর পেতে এই পেজ লাইক আর শেয়ার করুন।