কবিদের আসর

কবিদের আসর কবিতা ও সাহিত্য

03/09/2025

মানুষটাকে চেনা গেল না
- অলোক চক্রবর্তী

জীবনের প্রথম প্রেম প্রথম পুরুষ থেকেই যায় ভোলা যায় না

ওর অগোছালো বেহিসাবি
না মানা পথচলা
সময় অবসরে পরিণতি
ছাড়াছাড়ি

প্রথম প্রেম প্রথম পুরুষ
ওর মৃত্যু সংবাদে
এক বুক কষ্ট মোচড় দেয়
পাঁজরে চিন্ চিন্ ব্যথা নিয়ে
আজকের দিনটা ওকেই দিলাম

মানুষটাকে চেনা গেল না
কাছের নাকি দূরের !!

কবি অলোক চক্রবর্তী র কাব্যগ্রন্থ "শক্তি শুয়ে আছো" থেকে কবিতা "জনারণ্যে "
02/09/2025

কবি অলোক চক্রবর্তী র কাব্যগ্রন্থ
"শক্তি শুয়ে আছো" থেকে
কবিতা "জনারণ্যে "

31/08/2025

পরকীয়ার পাকদন্ডী
অলোক চক্রবর্তী

সাহিত্যের উঠোনে
খোলাবারান্দায় বিচরণ
পরকীয়াকে অমরত্ব দিয়ে বুদ্ধদেব গুহ রোমান্টিকতার খোলা চুল আর
জোঁছনা রাত সাক্ষী রেখে গেছেন

ভালবাসা আর শরীর
ম্যারেজ ল- এর তোয়াক্কা করে না
মধুকরী সব কিছুকে চুরমার করে
ভালবাসা আর শরীর বিনিময়ের সব নিয়ম

হেঁটে হেঁটে কুয়াশা ভিড়ে ইস্টিশনে
শীত ঘুম সকালে
আটপৌড়ে শাড়ির যাত্রী
আদরের ভেসে যাওয়া ঘ্রাণে
কপালে বিন্দু বিন্দু ঘাম।

----------------------

৩০ শেষ আগষ্ট ২০২৫ শনিবারের জাগো বাংলাযপ্রকাশিত...
30/08/2025

৩০ শেষ আগষ্ট ২০২৫ শনিবারের জাগো বাংলায
প্রকাশিত...

29/08/2025

Address

Putul Ghar, Durgaguri Siliguri
Siliguri
730001

Alerts

Be the first to know and let us send you an email when কবিদের আসর posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category