Passionate Performers

Passionate Performers বড় কথা বড় ভাব আসে না ক’ মাথায়, বন্ধু, বড় দুখে!

23/08/2026

'প্যাশনেট পারফর্মার্স'-এর এক অনন্য অর্জন!
শিল্প শুধু বিনোদনের মাধ্যম নয়, সমাজের সচেতনতা ও পরিবর্তনের এক শক্তিশালী হাতিয়ার। সেই দায়বদ্ধতা থেকেই সম্প্রতি পুলিশ প্রশাসনের তত্ত্বাবধানে কাওয়াখালীতে আয়োজিত বিশেষ প্রদর্শনী ও সচেতনতামূলক কর্মসূচিতে অংশগ্রহণ করল আমাদের নাট্যদল 'প্যাশনেট পারফর্মার্স' (Passionate Performers)।
দেশের নতুন আইন—'ভারতীয় ন্যায় সংহিতা' (BNS) সম্পর্কে সাধারণ মানুষের মাঝে স্পষ্ট ধারণা তৈরি করতে এবং আইনের গুরুত্বপূর্ণ বিষয়গুলো সহজভাবে তুলে ধরতে মঞ্চস্থ হলো আমাদের বিশেষ নাট্য প্রয়াস। পুলিশ কর্মীদের আন্তরিক সহযোগিতা এবং দর্শকদের স্বতঃস্ফূর্ত সাড়া এই উদ্যোগকে এক অনন্য মাত্রায় পৌঁছে দিয়েছে।
প্রশাসনের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে জনসচেতনতায় শিল্পের এই মেলবন্ধন আমাদের দলের পথচলায় এক নতুন পালক যোগ করল। এই অভিজ্ঞতা আগামী দিনে সমাজের প্রয়োজনে থিয়েটারকে আরও বড় পরিসরে কাজে লাগাতে আমাদের অনুপ্রাণিত করবে।
পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তর, রাজ্য সরাষ্ট্র দপ্তরের সমস্ত পুলিশ আধিকারিক ও কর্মী, দর্শক এবং দলের প্রতিটি সদস্যকে জানাই আন্তরিক ধন্যবাদ ও ​

22/08/2026

10 years. One stage. Infinite passion. Happy anniversary, Passionate Performers! 🌟

আমরা প্যাশনেট পারফর্মার্স ।পরিবারের পক্ষ থেকে ১০ বছর পূর্তি উপলক্ষে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এই দীর্ঘ য...
22/08/2026

আমরা প্যাশনেট পারফর্মার্স ।পরিবারের পক্ষ থেকে ১০ বছর পূর্তি উপলক্ষে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এই দীর্ঘ যাত্রার সাফল্য, নিষ্ঠা ও সৃজনশীলতা আগামী দিনেও আরও উজ্জ্বল হোক। সকল সদস্য ও শুভানুধ্যায়ীদের জন্য রইল শুভকামনা।🎂🥰🙏

মঞ্চে পুলিশকর্মীরা, হাতে স্ক্রিপ্ট—আর দর্শকাসনে প্রশাসনের শীর্ষকর্তারা!আইন, প্রশাসন ও বাস্তব জীবনের নানা ঘটনাকে নাটকের ম...
18/08/2026

মঞ্চে পুলিশকর্মীরা, হাতে স্ক্রিপ্ট—আর দর্শকাসনে প্রশাসনের শীর্ষকর্তারা!

আইন, প্রশাসন ও বাস্তব জীবনের নানা ঘটনাকে নাটকের মাধ্যমে তুলে ধরতে এবার মঞ্চে নামছেন ৫২ জন পুলিশকর্মী। তাঁদের সঙ্গে অভিনয়ে থাকছেন ‘প্যাশনেট পারফরমার্স’-এর ২৬ জন সদস্য।

সবকিছু ঠিক থাকলে আগামী ২২ আগস্ট কাওয়াখালির মাঠে দেখা যেতে পারে এই অভিনব আয়োজন।

শুধু স্ক্রিপ্ট পড়া নয়, নিজেদের চরিত্রকে বাস্তবভাবে ফুটিয়ে তুলতে অভিনয়ের ওপরও বিশেষ জোর দিচ্ছেন পুলিশকর্মীরা। রিয়েল লাইফের অভিজ্ঞতা আর নাটকের মঞ্চ—দুইয়ের মেলবন্ধনেই তৈরি হচ্ছে এই বিশেষ প্রযোজনা।

এই মুহূর্তে জোরকদমে চলছে মহড়া। প্রশাসনের কর্তাদের নিয়ে নাটকের প্রস্তুতিতে ব্যস্ত শিলিগুড়ি কলেজের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক ড. অমিতাভ কাঞ্জিলাল।

আর এই বিশেষ অনুষ্ঠানে দর্শকাসনে উপস্থিত থাকার কথা অমিত শাহ ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর।

বাস্তবের আইন এবার উঠে আসবে নাটকের মঞ্চে—পুলিশের অভিনয়ে।

সকলের আমন্ত্রণ রইলো সবান্ধবে,সপরিবারে আসুন দীনবন্ধুমঞ্চ,শিলিগুড়ি সন্ধ্যে ৬টা 🎭
06/08/2026

সকলের আমন্ত্রণ রইলো
সবান্ধবে,সপরিবারে আসুন
দীনবন্ধুমঞ্চ,শিলিগুড়ি
সন্ধ্যে ৬টা 🎭

02/08/2026

দেখা হচ্ছে ১৩ আগস্ট
দীনবন্ধু মঞ্চে
সন্ধ্যে ৬টা

টিকিট পাওয়া যাচ্ছে..... 🎟️ প্রতিদিন সন্ধ্যা ৭:৩০ থেকে শিলিগুড়ি সংহতি ক্লাবে (Contact No. 8509565140) এবং প্রতিদিন সন্ধ...
01/08/2026

টিকিট পাওয়া যাচ্ছে..... 🎟️

প্রতিদিন সন্ধ্যা ৭:৩০ থেকে শিলিগুড়ি সংহতি ক্লাবে (Contact No. 8509565140) এবং
প্রতিদিন সন্ধ্যা ৮:৩০ থেকে শিলিগুড়ি ক্ষণিক সংঘ ক্লাবে (Contact No. 7908188482)

আগামী ১৩ আগস্ট সন্ধ্যে ৬:৩০দেখা হচ্ছে দীনবন্ধু মঞ্চে, শিলিগুড়ি আমাদের  দুটি নতুন প্রযোজনা নিয়ে ,সকলে আসবেন দেখবেন এবং ...
24/07/2026

আগামী ১৩ আগস্ট সন্ধ্যে ৬:৩০
দেখা হচ্ছে দীনবন্ধু মঞ্চে, শিলিগুড়ি
আমাদের দুটি নতুন প্রযোজনা নিয়ে ,
সকলে আসবেন দেখবেন এবং সঠিক যুক্তি মারফৎ নাট্য সমালোচনা করবেন ।
ধন্যবাদ ।
টিকিট মূল্য-৫০ , ১০০

আসছে…………..!!!
07/07/2026

আসছে…………..!!!

নতুন নাটক এর প্রস্তুতি চলছে 🎭
06/07/2026

নতুন নাটক এর প্রস্তুতি চলছে 🎭

Address

Siliguri
734001

Alerts

Be the first to know and let us send you an email when Passionate Performers posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share