Janbo

Janbo বাদ যাবে না কেউ
#জানবো
#সবাই

অজান?

ইদানিং অনেকেই গ্যাস সিলিন্ডার ব্যবহার করে থাকেন।                                     কিছু তথ্য আপনাদের অবশ্যই জানা দরকার...
30/07/2021

ইদানিং অনেকেই গ্যাস সিলিন্ডার ব্যবহার করে থাকেন। কিছু তথ্য আপনাদের অবশ্যই জানা দরকার --
আমাদের মধ্যে 99% লোকই এটি জানে না। তাই দুর্ভাগ্যবশত এটাই কারণ হয়ে দাঁড়ায় কোনো দুর্ঘটনার। রান্নার জন্যে আমাদের ঘরে যে L.P.G Gas থাকে আপনি কী জানেন তাতে সিলিন্ডারের মেয়াদ শেষ হওয়ার তারিখ লেখা থাকে।
সিলিন্ডারে A / B / C / D লেখা থাকে আর তার সাথে থাকে দুটি করে নম্বর। এখানে A বলতে January, February আর March মাসকে বোঝায়। একইভাবে B - April, May, June ; C - July, August, September বোঝায় আর D বলতে October, November আর December-কে বোঝায়।
বাকি দুই নম্বর সালকে বোঝায়। উদাহরণস্বরূপ ওপরের ছবিটা দেখুন। এখানে B. 13 লেখা আছে। এর মানে এই সিলিন্ডারের এক্সপায়ার ডেট 2013 সালের June মাসে শেষ হচ্ছে। এই ডেটের পর থেকেই সিলিন্ডারে লিকেজ এবং অন্যান্য দুর্ঘটনার সম্ভাবনা বাড়ে তাই সময় থাকতে সচেতন হন। এর পর থেকে যখন কোনো নতুন সিলিন্ডার নেবেন আগে এক্সপায়ার ডেটটা দেখে নেবেন।
ছবি সুত্র : গুগল
#সংগৃহীত

যুক্তরাজ্যের ওয়েলসে সবচেয়ে উঁচু পাইন গাছটি সাম্প্রতিক ঝড়ে বিধ্বস্ত হয়, তাই গাছটিকে কেটে ফেলার দরকার হয় ৷ কিন্তু কাঠ...
25/05/2021

যুক্তরাজ্যের ওয়েলসে সবচেয়ে উঁচু পাইন গাছটি সাম্প্রতিক ঝড়ে বিধ্বস্ত হয়, তাই গাছটিকে কেটে ফেলার দরকার হয় ৷ কিন্তু কাঠুরে শিল্পী “সাইমন রোর্কে” গাছটির স্মৃতি ধরে রাখতে গাছটিকে না কেটে, হাতের আদলে একটি চমৎকার শিল্পরুপ দেন। যাতে এই চমৎকার শিল্পকর্মটি বিশেষ একটি অর্থ বহন করে!!!
সমগ্র পৃথিবীতে যারা অযথা গাছ কেটে প্রকৃতির ক্ষতিসাধন করে তাদের বিরুদ্ধে এই সিম্বল হতে পারে একটি প্রতিবাদের প্রতীক!!
আসুন অযথা গাছ কাটা বন্ধ করি, প্রকৃতিতে রক্ষা করি!!

18/05/2021
 #উক্তিমানুষ নিজেকে লুকিয়ে রাখতে পছন্দ করে।সে চায় অন্যরা তাকে খুঁজে বের করুক। #হুমায়ূন আহমেদ
18/05/2021

#উক্তি

মানুষ নিজেকে লুকিয়ে রাখতে পছন্দ করে।সে চায় অন্যরা তাকে খুঁজে বের করুক।

#হুমায়ূন আহমেদ

*পৃথিবীর বিখ্যাত ব্র্যান্ড 'ভিক্টোরিয়া সিক্রেট' দেউলিয়া ঘোষণা করেছে।*বিখ্যাত চেইন ষ্টোর 'ZARA' তাদের ১২০০ আউটলেট বন...
07/05/2021

*পৃথিবীর বিখ্যাত ব্র্যান্ড 'ভিক্টোরিয়া সিক্রেট' দেউলিয়া ঘোষণা করেছে।
*বিখ্যাত চেইন ষ্টোর 'ZARA' তাদের ১২০০ আউটলেট বন্ধ করে দিয়েছে।
* ১১৮ বছরের পূরানো আমেরিকার 'জেসিপেনি' ২২৪ টি ষ্টোর বন্ধ করার ঘোষণা দিয়েছে।
*বিখ্যাত পারফিউম ব্র্যান্ড 'শ্যানেল' এবং বিখ্যাত ঘড়ি 'রোলেক্স' তাদের উৎপাদন বন্ধ করে দিয়েছে।
*বিখ্যাত জুতা কোম্পানি 'নাঈকী' (Nike) প্রথম পর্বের পর দ্বিতীয় পর্ব লে অফ করার জন্য তৈরি হচ্ছে।
*বিখ্যাত আবাসন ব্যবসা এয়ারবিএনবি এর মালিক বলেছে, তাদের 12 বছরের পরিশ্রম মাত্র ছয় সপ্তায় ধ্বংসের দ্বারপ্রান্তে ।
*বিখ্যাত কফি শপ 'স্টারবাক' তাদের 400 দোকান বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে।
*এই তালিকা দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে.......
✓বিগত কয়েক মাসে করোনা মহামারীতে অনেক মানুষ তাদের চাকরি এবং ব্যবসা বাণিজ্য অথবা উপার্জনের সমস্ত পথ হারিয়ে মানবেতর জীবনযাপনের দ্বারপ্রান্তে পৌঁছেছে।
✓এই অবস্থায় আপনার যদি চাকরি থাকে, আপনার যদি আয়ের কোন পথ খোলা থাকে, তাহলে আপনি অন্যান্যদের চেয়ে অনেক ভাগ্যবান।
✓আপনি যদি কোথাও চাকরি করে থাকেন, তাহলে আপনার কোম্পানীর মালিক তথা চাকরিদাতার প্রতি এবং আপনার কোম্পানির প্রতি আপনার দায়িত্ববোধ আগের চেয়ে বহুগুণ বেড়ে যাওয়া উচিত। আমাদের সকলের স্বেচ্ছায়, স্বপ্রনোদিত হয়ে এটা করা উচিত।
✓ভাবুন তো আপনার কোম্পানি কেমন করে টিকে আছে? আপনার কোম্পানির মালিক কিভাবে টিকে আছেন?
*2020-2021 সাল আসলে বেঁচে থাকার বছর, যে কোনো ভাবে টিকে থাকার বছর। বেঁচে থাকতে পারাটাই বিরাট লাভজনক!
*কাজেই, ছোটখাটো অভিযোগ, ছোটখাটো না পাওয়া, ছোট খাট অতৃপ্তি গুলোকে যেন আমরা খুব বড় হিসেবে বিবেচনা না করি। আমাদের পরিচিত অনেকেই এই মহামারীতে সকল অভিযোগের ঊর্ধ্বে চলে গেছেন।
✓বরং আমরা যে বেঁচে আছি, সুস্থ্য আছি, দুবেলা দুমুঠো খেতে পারছি; তার জন্য আরও বেশি কৃতজ্ঞ, আরো বেশি ধন্যবাদ দেই আমাদের সৃষ্টিকর্তাকে, আমাদের চাকরি দাতাদের, আমাদের আত্মীয়স্বজনদের, আমাদের বন্ধু বান্ধবদের, আমাদের প্রতিবেশীদের।
আল্লাহ আমাদের সকলকে সুস্থ রাখুন। ভালো রাখুন। নিরাপদে রাখুন। ধন্যবাদ সবাইকে।
Collected

জ্যোতির্পদার্থবিজ্ঞানে অসামান্য অবদানের জন্য প্রতিবছর নাসা সবচেয়ে সম্মানজনক “নাসা হাবল ফেলোশিপ প্রোগ্রাম” এর  মধ্যমে পোস...
06/05/2021

জ্যোতির্পদার্থবিজ্ঞানে অসামান্য অবদানের জন্য প্রতিবছর নাসা সবচেয়ে সম্মানজনক “নাসা হাবল ফেলোশিপ প্রোগ্রাম” এর মধ্যমে পোস্টডক্টোরাল গবেষকদের জ্যোতির্পদার্থবিজ্ঞানের যে কোন ক্ষেত্রে স্বাধীন গবেষণার সুযোগ দিয়ে থাকে।সেই সুবাদে এ বছর নাসা ৪০০ আবেদনকারীর মধ্যে থেকে মাত্র ২৪ জন বিজ্ঞানীকে এ সম্মানজনক ফেলোশিপ প্রদান করে।আর এর স্বীকৃতি স্বরুপ তারা ৩ বছর সকল প্রকার সুযোগসুবিধা (অর্থ,ল্যাব,অবজারভেটরী,হাবল ডাটা,অন্যান্য ডাটা আর্কাইভ) সহ তাদের ইচ্ছা অনুযায়ী গবেষণার সুযোগ পাবেন। ফেলোশিপধারীদের ৩টি প্রশ্ন অনুযায়ী ৩ ক্যাটাগরীতে ভাগ করা হয়।
১। আমাদের মহাবিশ্ব কিভাবে কাজ করে ? - আইন্সটাইন ফেলো।
২। আমরা কিভাবে আজ এত অবধি এলাম ? - হাবল ফেলো।
৩। আমরা কি একা ? - সাগান ফেলো।
সুখবর হলো এবছর একমাত্র বাংলাদেশী হিসেবে সুযোগ পেয়েছেন আনোয়ার জামান সজীব।তিনি আইনস্টাইন ফেলো হিসেবে ভূষিত হয়েছেন।আনোয়ার জামান সজীবের বাড়ি সুনামগঞ্জ জেলার সদর উপজেলার সুরমা ইউনিয়নের বেড়িগাঁও গ্রামে।তার মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক শেষ হয় বাংলাদেশেই।সিলেটের ব্লু বার্ড স্কুল অ্যান্ড কলেজে প্রাথমিক এবং ক্যাডেট কলেজে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যন্ত লেখাপড়া করেন। পরে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ভর্তি পরীক্ষায় নবম স্থান অধিকার করে তড়িৎ প্রকৌশল বিভাগে ভর্তি হন।এরপর জাপান সরকারের স্কলারশীপ নিয়ে পাড়ি জমান স্নাতক পড়ার জন্য।২০১৪ সালে তিনি ইউনিভার্সিটি অফ টোকিও থেকে পদার্থবিজ্ঞানে ব্যাচেলর ডিগ্রী লাভ করেন।এরপর তিনি ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া থেকে অ্যাস্ট্রোনমি এবং অ্যাস্ট্রোফিজিক্সে মাস্টার্স এবং.২০২০ সালে পিএইচডি ডিগ্রী অর্জন করেন।এখন তিনি ইউনিভার্সিটি অফ শিকাগোতে পোস্টডক্টোরাল স্কলার এবং হাবল ফেলো হিসেবে কাজ করবেন।
তিনি মূলত অবজারভেশনাল কসমলোজি এবং গ্যালাক্সির শক্তিশালী স্কেল লেন্সিং ব্যাবহার করে উপবৃত্তাকার গ্যালাক্সির বৈশিষ্ট্য নির্ণয় করেন। H০ Lenses in COSMOGRAIL's Wellspring (H০LiCOW) এর সদস্য হিসেবে এবং STRong-lensing Insights into the Dark Energy Survey (STRIDES) কোলাবরেশনে তিনি গ্যালাক্সির স্ট্রং গ্র্যাভিটেশনাল ল্যান্সিং এর সময় বিলম্ব (Time delays) ব্যবহার করে হাবল ধ্রুবক পরিমাপে কাজ করেন।তিনি গ্র্যাভিটেশনাল ল্যান্সিং এর ক্ষেত্রে কিছু পুরাতন পদ্ধতির উন্নতি সাধন করেন এবং স্ট্রং লেন্স মডেলিং এর একটি নতুন পদ্ধতি তৈরী করেন এবং হাবল ধ্রুবক পরিমাপে বর্তমান ডাটার উপর সেই পদ্ধতি প্রয়োগও করেন।
আইন্সটাইন ফেলো হিসেবে তার গবেষণার প্রপোজাল টাইটেল হলো “Internal Structure of Massive Elliptical Galaxies: The Missing Piece at the Intersection of Astrophysics and Cosmology” ।তিনি শক্তিশালী লেন্সগুলির খুব বড় নমুনাগুলি দক্ষতার সাথে মডেল করতে একটি স্বয়ংক্রিয় পাইপলাইন তৈরী করবেন যেগুলি ভবিষ্যতে Vera Rubin Observatory এবং Nancy Grace Roman Space Telescope দিয়ে আবিষ্কার করা হবে। “State-of-the-art” পাইপলাইন ব্যবহার করে তিনি প্রাপ্ত ডাটা থেকে বিশাল পরিমাণ গ্যালাক্সির শক্তিশালী স্কেল লেন্সিং এর স্যাম্পল বিশ্লেষণ করে উপবৃত্তাকার গ্যালাক্সির বিবর্তনের নতুন সীমাবদ্ধতা নির্ণয় করবেন এবং স্ট্রং লেন্সিং ব্যবহার করে হাবল ধ্রুবক পরিমাপের পদ্ধতির ভবিষ্যত উন্নতি সাধন করবেন।এছাড়া তিনি ডার্ক ম্যাটার নিয়েও গবেষণা করবেন।
তাছাড়া ওপার বাংলার(কলকাতার) আরেক বাঙালি কিশালায় দে ও এ ফেলোশিপ এ সুযোগ পান এবং তিনি infrared time-domain surveys এর ডাটা থেকে গ্যালাক্সিতে বৃদ্ধিপ্রাপ্ত ব্ল্যাকহোল এবং নিউট্রনস্টার খুঁজে বের করবেন এবং এদের নিয়ে গবেষণা করবেন।
জ্যোতির্বিজ্ঞান ও সৃষ্টিত্ত্ব পেজের পক্ষথেকে অবশ্যই তাদের জন্য থাকবে শুভ কামনা ❤️।
গবেষণা ও পেপার সম্বন্ধীয়ঃ
http://www.astro.ucla.edu/~ajshajib/
https://scholar.google.com/citations?user=LJ65qBAAAAAJ&hl=en
তথ্যসূত্রঃ
https://www.stsci.edu/.../nasa.../2021-nhfp-fellows...
https://www.nasa.gov/.../nasa-awards-postdoctoral...
প্রথম আলো

01/05/2021

মোবাইলে প্রমোশনাল এসএমএস না পেতে চাইলে টাইপ করুনঃ
গ্রামীনফোনঃ *১২১*১১০১ #
বাংলালিংকঃ *১২১*৮*৬ #
রবি ও এয়ারটেলঃ
*৭ #
জনস্বার্থে - বিটিআরসি

আইনস্টাইনের যিনি ড্রাইভার ছিলেন,তিনি একদিন আইনস্টাইনকে বললেন - আপনি প্রতিটি সভায় যে ভাষণ দেন সেইগুলো শুনে শুনে আমার মুখ...
01/05/2021

আইনস্টাইনের যিনি ড্রাইভার ছিলেন,
তিনি একদিন আইনস্টাইনকে বললেন - আপনি প্রতিটি সভায় যে ভাষণ দেন সেইগুলো শুনে শুনে আমার মুখস্থ হয়ে গেছে।" আইনস্টাইন তো অবাক!
উনি তখন বললেন "বেশ তাহলে এর পরের মিটিংয়ে যেখানে যাবো তারা আমাকে চেনেন না, তুমি আমার হয়ে ভাষণ দিও আর আমি ড্রাইভার হয়ে বসে থাকবো"
এরপরে সেই সভায় তো ড্রাইভার হুবহু আইনস্টাইন-এর ভাষণ গড় গড় করে বলে গেলেন। উপস্থিত সবাই তুমুল করতালি দিলেন। এরপর তাঁরা ড্রাইভারকে আইনস্টাইন ভেবে গাড়িতে পৌঁছে দিতে এলেন।
সেই সময়ে একজন অধ্যাপক ড্রাইভারকে জিজ্ঞেস করলেন "স্যার, ঐ আপেক্ষিক এর যে সংজ্ঞাটা বললেন, আর একবার সংক্ষেপে বুঝিয়ে দেবেন?"
আসল আইনস্টাইন দেখলেন বিপদ, এবার তো ড্রাইভার ধরা পড়ে যাবে। কিন্তু তিনি ড্রাইভার-এর উত্তর শুনে তাজ্জব হয়ে গেলেন। ড্রাইভার উত্তর দিল -"এই সহজ জিনিসটা আপনার মাথায় ঢোকেনি ? আমার ড্রাইভারকে জিজ্ঞেস করুন সে বুঝিয়ে দিবে"
বিঃদ্রঃ- জ্ঞানী ব্যক্তিদের সাথে চলাফেরা করলে আপনিও জ্ঞানী হবেন। আপনি যেমন মানুষের সাথে ঘুরবেন তেমনই হবেন।
এই জন্যে কথায় আছে,
#""সৎ সঙ্গে স্বর্গ বাস,
অসৎ সঙ্গে সর্বনাশ
সংগৃহীত পোষ্ট---

ইন্দোনেশিয়ার প্রতিটি স্কুলে, প্রতি বছর একটি অন্য রকম দিবস পালন করা হয়। ঐদিন সব মা কেস্কুলে আমন্ত্রণ জানানো হয়।পরে সব ছাত...
29/04/2021

ইন্দোনেশিয়ার প্রতিটি স্কুলে, প্রতি বছর একটি অন্য রকম দিবস পালন করা হয়। ঐদিন সব মা কে
স্কুলে আমন্ত্রণ জানানো হয়।
পরে সব ছাত্র-ছাত্রীকে স্কুল মাঠে নিজ নিজ মায়ের
দুই পা পানি দিয়ে পরিস্কার করে মুছে দিতে নির্দেশ দেওয়া হয়। যেন ভবিষ্যতে তারা বাবা-মায়ের যত্ন
নিতে ভুল না করে।
ফল স্বরুপ ইন্দোনেশিয়ায় আজ পর্যন্ত কোন বৃদ্ধাশ্রম গড়ে উঠেনি।

আমাদেরও এরকম সুশিক্ষা খুব প্রয়োজন।

মাইকেল ফেলপস , নাম শুনেছেন নিশ্চয়ই! অলিম্পিকের ইতিহাসে সবচেয়ে বেশি স্বর্ণপদক জয় করা আমেরিকান সাঁতারু! উনি সপ্তাহে সাতদিন...
29/04/2021

মাইকেল ফেলপস , নাম শুনেছেন নিশ্চয়ই! অলিম্পিকের ইতিহাসে সবচেয়ে বেশি স্বর্ণপদক জয় করা আমেরিকান সাঁতারু! উনি সপ্তাহে সাতদিন প্র্যাকটিস করতেন! আমেরিকাতে রবিবার সব বন্ধ, তো তিনি এই সানডে তেও প্র্যাকটিস করতেন! তখন তার আশেপাশে সবাই বলত, "তুমি এত প্র্যাকটিস করো কেনো, সানডে টা অফ রাখো!!সবাই তাই করে!!" এর উত্তরে ফেল্পস বলেছিলো যে, আমি যদি সপ্তাহে এই একদিন অর্থাৎ রবিবারে প্র্যাকটিস চালিয়ে যাই, তাহলে বছরে ৫২ দিন বেশি প্র্যাকটিস করতে পারবো, এবং এতেই আমি অনেক এগিয়ে যেতে পারবো!!
রানিং এর ক্ষেত্রে একটা ইংরেজি ইডিয়ম আছে, GO THE EXTRA MILE- অর্থাৎ সবাই যেখানে ০৫ মাইল রানিং প্র্যাকটিস করে, সেখানে কেউ যদি ০১ মাইল বেশী প্র্যাকটিস করে , তাহলে বছর শেষে ৩৬৫ মাইল বেশি প্র্যাকটিস করা হবে, এবং এটাই পার্থক্য গড়ে দিবে!!
বাংলায় কথা আছে- "ছোট ছোট বালু কণা, বিন্দু বিন্দু জল , গড়ে তোলে মহাদেশ, সাগর অতল!"
Be better than what you were yesterday!!
Collected

চারিদিকে হতাশা ও দুঃসংবাদের মধ্য একটা ভাল ও পজেটিভ খবর নিয়ে আসলো, ড.জাফর উল্লাহ চৌধুরীর গনস্বাস্হ্য কেন্দ্র। জানিনা তার ...
29/04/2021

চারিদিকে হতাশা ও দুঃসংবাদের মধ্য একটা ভাল ও পজেটিভ খবর নিয়ে আসলো, ড.জাফর উল্লাহ চৌধুরীর গনস্বাস্হ্য কেন্দ্র। জানিনা তার এই সুচিন্তা কোন দুষ্ট চক্রের দ্বারা বাধা গ্রস্হ্য হয় কি না....

আসুন জেনে নেই, গনস্বাস্হ্যের কি পরিকল্পনা নিয়ে আগাচ্ছে...

বাসা বাড়িই হবে আপনার করোনা হাসপাতাল।

[১] আপনি বাসায় থাকবেন, শুধু একটা ফোন কল। ব্যস, আপনার বাসায় হাজির হয়ে যাবে 'গণস্বাস্থ্য কেন্দ্র'র কোভিড ১৯ চিকিৎসক দল।

[২] 'গণস্বাস্থ কেন্দ্র'র ট্রাস্টি ও চেয়ারম্যান ডা. জাফরুল্লা চৌধুরী জানিয়েছেন, আগামী ২৯ এপ্রিল থেকে ঢাকার ভেতরে এই সেবা প্রদান করা হবে। গণস্বাস্থ্যের ভ্রাম্যমাণ মেডিকেল টিম যে ওষুধ দেবে, তার জন্য কোনো টাকা নেবে না। এছাড়া করোনা পরীক্ষাসহ অন্যান্য যেসব পরীক্ষা করা হবে, সেগুলোর প্রায় অর্ধেক মূল্য নেবে তারা।

[৩] ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘ধরেন, কেউ একজন রাজধানীর কলাবাগান থেকে গণস্বাস্থ্য কেন্দ্রে ফোন করল কিংবা অ্যাপসের মাধ্যমে জানাল। তার বাড়িতে গণস্বাস্থ্য কেন্দ্রের গাড়ি যাবে, এক্সরে মেশিন যাবে, ইসিজি যাবে, ভ্যান্টিলেটর যাবে- সব যাবে। প্রথমে পরীক্ষার জন্য রক্তসহ প্রয়োজনীয় স্যাম্পল নিয়ে চলে আসবে। আগে যদি পরীক্ষায় তার করোনা পজিটিভ থাকে, তাহলে তার বাড়িতে গিয়ে আমরা ওষুধসহ প্রয়োজনীয় চিকিৎসা দিয়ে আসব। এছাড়া বুকের এক্স-রে, ইসিজিসহ যেসব টেস্ট করানো প্রয়োজন, তা করা হবে। মোট কথা একজন করোনা রোগীর বাড়িতে একটা হাসপাতাল চলে যাবে।’

[৪] তিনি জানান, করোনা রোগীকে ওষুধ বিনামূল্যে দেয়া হবে। আর বিভিন্ন পরীক্ষা করা হলে যে খরচ হবে, করোনা রোগীকে তার প্রায় অর্ধেক দিতে হবে। যেমন- বিভিন্ন পরীক্ষায় খরচ হলো ১০ হাজার টাকা, রোগীর পরিশোধ করতে হবে ৬ হাজার টাকা।

[৫] ডা. জাফরুল্লাহ আরও বলেন, ‘আমরা দু’টি নম্বর দিয়ে দিচ্ছি। সেবা নিতে আগ্রহীদের সেই নম্বরে কল করতে হবে। নম্বর দুটি হলো- ০১৭০৯-৬৬৩৯৯৪ এবং +৮৮০৯৬০২১১১৯৪০। এই দুই নম্বরে ফোন করে গণস্বাস্থ্য কেন্দ্রের ভ্রাম্যমাণ মেডিকেল টিমকে ডাকতে পারবেন। আর করোনায় আক্রান্ত রোগীর বাড়ির একজন লোককে প্রশিক্ষণ দেব আমরা। যাতে করোনা রোগীর দেখাশোনা করতে পারে ওই বাড়ির প্রশিক্ষণ পাওয়া লোকটি।’

[৬] তিনি আরও বলেন, ‘এখন যে কেউ গণস্বাস্থ্যের হাসপাতালে এসে করোনার চিকিৎসা নিতে পারবেন। ৪০ শয্যার একটা ইউনিট করেছি আমরা। তার মধ্যে ৫টি করোনা আইসিইউ, সেন্ট্রাল অক্সিজেন, কার্ডিয়াক মনিটর, ভ্যান্টিলেটর, ইসিজিসহ সব সুবিধা নিয়ে করোনা ইউনিট খোলা হয়েছে। ধানমণ্ডিতে এগুলো করা হয়েছে। তারপর করোনা আইসোলেশন সেন্টারও করা হয়েছে। এখানে এখনই যেকোনো লোক এসে ভর্তি হতে পারে।’
..ডা. জাফরুল্লা চৌধুরীর মতো আর দশজন যদি এই মানবিক সেবা নিয়ে এগিয়ে আসতো তাহলে লকডাউন, মুভমেন্ট পাশের প্রয়োজন হতো না, রাস্তা ঘাটে পাবলিক, ডাক্তারদের নিগৃহীত হতে হতো না।

আসুন, এই মহৎ সেবার খবরটি সকলের কাছে পৌঁছে দিই।

Dr. Zohir Biswas- ( তথ্যসুত্র)

Address

Salt Lake City
700064

Telephone

+8801555520888

Website

Alerts

Be the first to know and let us send you an email when Janbo posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share