Bondhu

Bondhu ekta nostalgia ache r madhye

কর্মস্বীকৃতি আরও নতুন নতুন কাজের অনুপ্রেরণা জাগাবে 🙏
27/06/2021

কর্মস্বীকৃতি আরও নতুন নতুন কাজের অনুপ্রেরণা জাগাবে 🙏

26/06/2021
"বন্ধু" দলকে আবারও সাহায্যের হাত বাড়িয়ে দিলেন সৌরভ মহান্তি মহাশয়।"বন্ধু"দল  ইয়াশের তান্ডবে ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে...
22/06/2021

"বন্ধু" দলকে আবারও সাহায্যের হাত বাড়িয়ে দিলেন সৌরভ মহান্তি মহাশয়।"বন্ধু"দল ইয়াশের তান্ডবে ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে যাতে আরেকটু সক্রিয়ভাবে দাঁড়াতে পারে তার জন্য তিনি "বন্ধু"দের হাতে তুলে দিলেন একহাজার টাকা(Rs 1000) অর্থ সাহায্য।
"বন্ধু"দলের পক্ষ থেকে সৌরভ মহান্তি মহাশয় কে অনেক ধন্যবাদ।
🙏🙏

"ইয়াশ "বিধ্বস্ত এলাকায় 'বন্ধু' দলের কাজ:::গত 20.06.2021 তারিখ "বন্ধু" দল ও "সুপ্রতীপ ফাউন্ডেশন" এর যৌথ উদ্যোগে দক্ষিণ ...
21/06/2021

"ইয়াশ "বিধ্বস্ত এলাকায় 'বন্ধু' দলের কাজ:::

গত 20.06.2021 তারিখ "বন্ধু" দল ও "সুপ্রতীপ ফাউন্ডেশন" এর যৌথ উদ্যোগে দক্ষিণ চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার অধীনস্থ হিঙ্গলগঞ্জের " ইয়াশ" বিধ্বস্ত এলাকায় মেডিক্যাল ক্যাম্প এবং যৎসামান্য রিলিফের কাজ করা হলো। প্রায় 96 টি শিশু এবং আড়াইশো পরিবারের মেডিক্যাল চেকআপের ব্যবস্থা করেছে "সুপ্রতীপ ফাউন্ডেশন"। এই কর্মশালায় "বন্ধু" দলের পক্ষ থেকে 96 টি শিশুর হাতে তুলে দেওয়া হলো, ছাতু সুজি বিস্কুট হরলিক্স এবং কেকের প্যাকেট আর মাস্ক। এই উদ্যোগে সুপ্রতীপ ফাউন্ডেশন ও "বন্ধু" দলের হাত আরো শক্ত করতে এগিয়ে এসেছেন আরো কিছু শুভবুদ্ধিসম্পন্ন মানুষ।
বন্ধু দলের পক্ষ থেকে সুপ্রতীপ ফাউন্ডেশন কে হার্দিক অভিনন্দন। যে সমস্ত মানুষ "বন্ধু"দের কাজের উপর বিশ্বাস রেখে বন্ধু দলকে অর্থ সাহায্য করেছেন এই কাজের সঠিক রূপায়নের জন্য তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও সম্মান।
"বন্ধু" দল আগামীদিনেও এমন অনেক কাজের সঙ্গে নিজেকে যুক্ত রাখবে এটাই 'বন্ধু' দলের অঙ্গীকার।।
🙏🙏

"নিবিড় ঘন আঁধারে জ্বলিছে ধ্রুবতারা" -- আজকের এই সময় যদি নিকষ কালো অন্ধকারের সমার্থক হয় তবে মানুষের মধ্যের সদা জাগ্রত ...
05/06/2021

"নিবিড় ঘন আঁধারে জ্বলিছে ধ্রুবতারা" -- আজকের এই সময় যদি নিকষ কালো অন্ধকারের সমার্থক হয় তবে মানুষের মধ্যের সদা জাগ্রত শুভ চিন্তা হলো সেই আলোকীয় পথ যা আমাদের এই অন্ধকার থেকে আলোয় নিয়ে যায়। আজ যেন তারই প্রতিধ্বনি। আজ IIEST শিবপুরের Assistant Professor দ্বীপেশ মজুমদার "বন্ধু" দলের হাতে তুলে দিলেন পাঁচ হাজার টাকা(Rs 5000) অর্থসাহায্য।
"বন্ধু"রা করোনা পরিস্থিতিতে করোনা যোদ্ধাদের পাশে দাঁড়ানোর যে ইচ্ছা লালন করছে তার যথার্থ রূপ প্রদানের জন্য দ্বীপেশবাবুর এই প্রয়াসকে "বন্ধু" দলের তরফ থেকে আন্তরিক শ্রদ্ধা সম্মান।

ইয়াশ নামক প্রকৃতির তান্ডবে আজ সুন্দরবন গোসাবা সহ মেদিনীপুর ও দক্ষিণ চব্বিশ পরগনার বহু অংশ ক্ষতিগ্রস্ত, বহুগ্রাম প্লাবিত...
05/06/2021

ইয়াশ নামক প্রকৃতির তান্ডবে আজ সুন্দরবন গোসাবা সহ মেদিনীপুর ও দক্ষিণ চব্বিশ পরগনার বহু অংশ ক্ষতিগ্রস্ত, বহুগ্রাম প্লাবিত। খাবার জামাকাপড়ের সঙ্কট তো আছেই তারসাথে জীবনধারনের অত্যাবশ্যক শর্ত খাবার জলের মত সঙ্কট সেখানে। "প্রলয়ের জলে" ভেসে গেছে মাথার ওপরের কাঁচা আবরণ। তাই "বন্ধু"দলের আগাম কর্মসূচী ইয়াশ ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো। আবারও হাত বাড়িয়ে দিলেন কলকাতা নিবাসী ইঞ্জিনিয়ার দম্পতি সৌম্য ঘটক এবং শায়ন্তী ঘটক। তাদের একরত্তি মেয়ে ত্রিধার হাত দিয়ে পাঠিয়ে দিলেন নগদ পাঁচ হাজার টাকা(Rs5000) অর্থসাহায্য। এটা তাই আজ Tridha's contributions for those people who lost almost everything due to Yaas.
"বন্ধু"দলের কাজে বিশ্বাস রেখে বারে বারে তাদের এইভাবে পাশে দাঁড়ানো বন্ধু"দলকে আরো দায়িত্বশীল করে তুলছে।
বন্ধু"দলের প্রতি সদস্যের তরফ থেকে আন্তরিক শ্রদ্ধা ও সম্মান।

https://m.facebook.com/story.php?story_fbid=302875128228167&id=103416174840731
02/06/2021

https://m.facebook.com/story.php?story_fbid=302875128228167&id=103416174840731

#বন্ধু, রাণাঘাট ব্রজবালা স্কুলের প্রাক্তনীদের নিয়ে গঠিত একটি সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবি সংগঠন,সারা বছর বিভিন্ন সাংস্কৃতিক ও সমাজসেবামূলক কাজের সাথে এনারা যুক্ত থাকেন।
অতিমারি পরিস্থিতিতে CPIM রাণাঘাট Red Volunteers রা দিনরাত মানুষের জন্য কাজ করে চলেছেন।আমাদের উৎসাহ দিতে আর #বন্ধু র একটি প্রতিনিধিদল গতকাল আমাদের দপ্তরে এসে বেশ কিছুটা সময় কাটালেন এবং আমাদের কাজে সংহতি জানিয়ে একটি পালস অক্সিমিটার,বেশ কিছু পিপিই কিট,হ্যান্ড স্যানিটাইজার,মাস্ক আমাদের হাতে তুলে দিলেন।




#বিপদের_বন্ধু_cpim

আজকের পৃথিবীর দিকে তাকালে যে কথাগুলো প্রথমেই মনে পড়ে তা হলো, মুখোশের পৃথিবী, মৃত্যু মিছিল, মৃত্যু উপত্যকা, এক দীর্ঘ হাই...
31/05/2021

আজকের পৃথিবীর দিকে তাকালে যে কথাগুলো প্রথমেই মনে পড়ে তা হলো, মুখোশের পৃথিবী, মৃত্যু মিছিল, মৃত্যু উপত্যকা, এক দীর্ঘ হাইবারনেশন যা ক্রমশ দূরে ও দূরত্বে এনে দিচ্ছে মানুষকে। সবসময় আতঙ্ক গ্রাস করছে আমাদের শেষ হবার আতঙ্ক, ফুরিয়ে যাবার আতঙ্ক, চেনা মানুষগুলোর "নেই" হয়ে যাবার আতঙ্ক।
তারপর আবার মনে সাহস আসে, যখন দেখি কিছু মানুষ ঝাঁপিয়ে পড়েছেন সমস্ত প্রতিকূলতার বিরুদ্ধে, ঝাঁপিয়ে পড়েছেন অদম্য জেদ নিয়ে--আর কিছুতেই করোনা কাড়তে পারবেনা কোনো প্রাণ।
হ্যাঁ, ঠিক ধরেছেন "বন্ধু" দল আজ তাদেরই পাশে। তাদের রাজনৈতিক রং আছে, তারা সর্বহারার পক্ষে তারাই রেড ভলেন্টিয়ার্স। কিন্তু আজ যেভাবে তারা সমস্ত রাজনীতির ঊর্ধ্বে গিয়ে মানুষের পাশে দাঁড়ানোর প্রতিজ্ঞা নিয়েছেন তা আপ্লুত করেছে "বন্ধু"র সদস্যদের।
আজ তাই "বন্ধু" দল রেড ভলেন্টিয়ার্সদের হাতে তুলে দিলো কিছু পিপিই কিট, মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার বোতল, ৫ লিটারের স্যানিটাইজার ,এবং নগদ ২০০০ টাকা। এই করোনা অতিমারীতে করোনা আক্রান্ত মানুষগুলিকে যারা রক্ষা করার প্রতিজ্ঞা নিয়েছেন "বন্ধু" দল তাদের অল্প সামর্থ্যে তাদের একটু পাশে দাঁড়ানোর চেষ্টা করেছে।
আগামীদিনেও "বন্ধু" দল এমন অনেক কর্মকান্ডের সাথে নিজেদের যুক্ত করতে চায়।
যারা "বন্ধু" দলকে বিশ্বাস করে "বন্ধু" দের আরো শক্তিশালী করে তুলেছেন তাদের "বন্ধু" দলের প্রতিটি সদস্যের তরফ থেকে আন্তরিক শ্রদ্ধা।

"মরিতে চাহিনা আমি সুন্দর ভুবনে"-- আজকের এই কঠিন সময়ে যখন প্রাত্যহিক সংক্রমণ সামান্য কমলেও মৃত্যুহার এখনও ঊর্ধ্বমুখী তখন...
29/05/2021

"মরিতে চাহিনা আমি সুন্দর ভুবনে"-- আজকের এই কঠিন সময়ে যখন প্রাত্যহিক সংক্রমণ সামান্য কমলেও মৃত্যুহার এখনও ঊর্ধ্বমুখী তখন এই লাইনগুলোই আমাদের ভরসা যোগায়। আমরা নিজেদের রক্ষা করতে চাই, নিজের পরিবার,আত্মীয়পরিজন,
আশপাশের সব মানুষকে দুহাত দিয়ে আগলে রাখতে চাই, ভালো রাখতে চাই, সবাই একসাথে একযোগে আনন্দে বাঁচতে চাই। এবার এই কঠিন সময়ে পাশে এগিয়ে এলেন বেসরকারি সংস্থার উচ্চপদস্থ অফিসার শ্রী Tapas Chanda মহাশয় এবং তার স্ত্রী শ্রীমতী Banhishikha Chanda যিনি পেশাগত দিক থেকে একজন special Educator ।
আজ তারা "বন্ধু" দলের হাতে তুলে দিলেন পাঁচশত টাকা(Rs500) অর্থসাহায্য। এই অর্থ "বন্ধু" দলের মাধ্যমে মানুষের সেবার কাজে নিয়োজিত হবে এটাই "বন্ধু"দের অঙ্গীকার ।
এই কঠিন সময়ে "বন্ধু"দের আরো প্রত্যয়ী আরো দৃঢ় প্রতিজ্ঞ করে তোলার জন্য "বন্ধু"দের পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও সম্মান।
🙏🙏

Address

Ranaghat
741201

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bondhu posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share