10/12/2025
পদ্মার উত্তাল ঢেউ সামাল দিতে দিতে কবিতার দেশের কথা আপনাদের বলাই হয়নি। গত ৩০ শে নভেম্বরের আনন্দ সন্ধ্যায় ICCR মূলমঞ্চে উপস্থাপিত হয়েছিল কবিতার দেশ... যেখানে কবিতা ও নাট্যের মধ্যে ছিল এক আশ্চর্য মেলবন্ধন। কবিতার কথাকে নাট্যের আঙ্গিকে প্রয়োগ করার পরিকল্পনা ছিল মৌনীতা দির। সেই পরিকল্পনায় সামিল হয়েছিলাম আমরাও। কবিতার দেশের এটি ছিলো ২য় উপস্থাপনা। যা আপনাদের ভালোবাসা পেয়ে আজ ধন্য হলো।আসলে আমাদের জীবন টা অনেক বড়ো তাই আমাদের পথ চলাটাও এখনো অনেক বাকি। আপনাদের আশির্বাদ পেলে আমরা- আবার আসিব ফিরে..........