04/10/2023
_"অপ্রত্যাশিত ভালোবাসা"_
শরৎকালের নীল আকাশ সাদা মেঘ আর কাশের দোলায় পরিবেশ গাইছে মহামিলনের সুর। এই মহামিলনের উৎসবে তোমাকে কত সুন্দর লাগছে অঙ্কিতা।
-- কি দেখছো অমন করে সুজয়!
-- তোমাকে
-- এই শরৎকালের নীল আকাশের নিচে, সাদা কাশফুলের সৌন্দর্যময় পরিবেশে, তোমার সঙ্গে হাত ধরে গঙ্গার ধারে দাঁড়িয়ে রয়েছি। এই অপরূপ সৌন্দর্য টাকে উপভোগ করার জন্যই, আমি তোমাকে দেখছি।
--- আমরা এই ভাবে একে অপরে হাত ধরে থাকতে পারবো তো সুজয়?
--- জানি না, তবে এতোটুকু তোমায় আমি ভরসা দিচ্ছি, যে এর চাইতেও বেশি একটি সুন্দর সন্ধ্যা তোমায় আমি উপহার দেবো।
---- সত্যি বলছো তো?
--- হ্যাঁ সত্যি বলছি। তবে এই দুর্গা পুজোর উৎসবে তোমার জন্য আমি একটি উপহার নিয়ে এসেছি।এই নাও।
--- কি এটা?
--- তুমি নিজেই খুলে দেখো।
অঙ্কিতা অবাক হয়ে বল্লো, নীল শাড়ি, নীল চুড়ি, মালা, আর সঙ্গে একটি কাঠগোলাপ। এত কিছু কিসের জন্য?
তুমি তো সামান্য কটা টিউশনে টাকা পাও , তাও তুমি এত কিছু কিনলে কিভাবে?
--- একটু একটু জমা করে তোমাকে এই উপহার দিলাম। জানো, আমার অনেক দিনের আশা ছিল এইরকম একটি উপহার তোমায় দেবো। যে নীল শাড়িটা তুমি পড়ে আসবে পুজোর অষ্টমীর দিন।আমরা দুজনেই একসঙ্গে অঞ্জলি দেব।
--- এত সুখ কি আমার কপালে আছে সুজয়?
---- জানি না, তবে এতটুকু জানি তুমি এই শাড়িটা পড়ে আসবে, অষ্টমীর দিন। আমি তোমার জন্য অপেক্ষা করবো।
অঙ্কিতা শাড়িটা নিয়ে চলে যায় । সে সুজয়ের দেওয়া নীল শাড়িটা পড়ে আসে।
-- কেমন লাগছে?
--- খুব সুন্দর।
--- ঘুরতে নিয়ে যাবে না আমায়?
--- যাবো। জানো অঙ্কিতা , ৩৬৫ দিনের মধ্যে, এই দিনটি আমি অপেক্ষা করেছিলাম। আমার দেওয়া উপহারটা তুমি পড়ে আসবে, আর আমরা দুজনে হাত ধরে হেঁটে কত জায়গা ঘুরবো। কত ঠাকুর দেখবো।
তোমাকে আমি হয়তো কোন বড় রেস্টুরেন্টে নিয়ে যেতে পারবো না,, কিন্তু তোমাকে আমি সেই রাস্তার ধারে ফুচকা ,এগরোল খাওয়াতে পারব। বিশ্বাস কর , যে ভালোবাসা বা আনন্দ রয়েছে এই রাস্তার দোকানে,, সেই আনন্দ রেস্টুরেন্টে খুঁজলেও পাবে না ।
--- আচ্ছা তুমি বলতো, বড় বড় রেস্টুরেন্টে খাওয়া না হলে, পুজো কমপ্লিট হবে না! আচ্ছা এটা কে ঠিক করল যে পুজোতে রেস্টুরেন্টে খেতে হবে,, সোশ্যাল মিডিয়া, ওই যেখানে সবাই খুশি,, সবাই খুব বড়লোক,,সবার গাড়ি আছে,, সবাই রেস্টুরেন্টে খেতে যায়। এগুলো শুধু সোশ্যাল মিডিয়াতেই ঠিক।
তুমি এত ভালোবেসে নিজের হাতে আমায় ফুচকা খাইয়ে দিলে , বিশ্বাস করো এতে আমি অনেক খুশি। আর সব থেকে বেশি খুশি তোমার সাথে সময় কাটাতে পেরে।।
--- সেদিন অঙ্কিতার কথায় বুঝেছিলাম, সে সত্যিকারে আমাকে ভালবাসে। কারণ যে সত্যিকারে ভালোবাসে সে রাস্তার ধারে ফুচকা , এগরোল এগুলো খেয়েও সন্তুষ্ট থাকবে। আনন্দে ঠাকুর দেখবে। কারণ সে ভরসা রাখে তোমার ওপর নিজের উপর ।
--- চলো না, এই সন্ধ্যার মনোরম দৃশ্য উপভোগ করি কোথাও
--- চলো । তবে আমি তোমাকে এক অন্য জায়গায় নিয়ে যাব। যেখানে থাকবে শুধু তুমি আর আমি।আমরা দুজনেই গঙ্গার ধারে বসে গল্প করব।সঙ্গে একটু মৃদু হাওয়া।
অঙ্কিতা আমার কাঁধে মাথা এলিয়ে দিয়ে ভালোবাসার মনোরমদৃশ্য অনুভব করছে।
তোমায় আমি বলেছিলাম,, আমি তোমায় একটা সুন্দর সন্ধ্যা উপহার দেবো,, এই সেই উপহার।
---এটা আমার কাছে সবচাইতে সুন্দর একটি উপহার। যেখানে শুধু তুমি আর আমি ,, ভালোবাসার অনেক স্বপ্ন দেখছি ,এই নদীর তটে।যেখানে তোমার কাঁধে মাথা রেখে ভালোবাসার ছোঁয়া অনুভব করছি। জানি না , এইরকম সন্ধ্যা আমি আর পাবো কিনা । তবে যতদিন বেঁচে থাকবো তোমার এই উপহার আমি চিরস্মরণীয় করে রাখবো আজীবন।
--- চিরস্মরণীয় করে রাখবো তোমার হাসি , তোমার সুন্দরতা , তোমার খোপার কাঠগোলাপ , এই চন্দ্র , এই নদী ,এই মুহূর্ত , তোমার ভালোবাসা , সবকিছু মনে রাখবো আমি।
কারণ তুমি বলতে ভালবাসলে ভালোবাসা যায়।
--- তুমি আমার পাশে সব সময় থাকবে?
--- আমি সব সময় ,সব জায়গায় , প্রতিমুহূর্তে তোমার সাথেই আছি । আমি আছি তোমার মনে , আমি আছি তোমার চিন্তায় , আমি আছি তোমার অনুভবে।
এই মুহূর্তে,,
"এই রাত তোমার আমার
এই চাঁদ তোমার আমার
শুধু ......দুজনে".....
✍️ বিশ্ব