12/09/2026
পুরুলিয়া যখন থেকে যাচ্ছি তখন থেকেই বিভিন্ন দেওয়ালে দেখেছি 'ডহর ছেঁকা' 'জিগিড়জিটা গবচন' 'রেলটেকা' কর্মসূচীর কথা দেওয়াল জুড়ে লেখা আছে, কখনো দেখেছি হলুদ গামছা মাথায় ও বাইকের হ্যান্ডেলে হলুদ ঝাণ্ডায় জয় গরাম' লেখা পতাকা নিয়ে মিছিল যাচ্ছে......
পুরুলিয়ায় কুড়মীদের দীর্ঘদিনের দাবি যে তাদের আদিবাসী মর্যাদা দিতে হবে, বিভিন্ন তথ্য ঘেঁটে জানতে পারি ৬ই সেপ্টেম্বর ১৯৫০ সালে কোনরকম সূচনা ছাড়া কুড়মীদের আদিবাসী শ্রেনী থেকে বাদ দিয়ে দেওয়া হয়, সেটার জন্য এখনো কুড়মী সংগঠনগুলি কালা দিবস হিসেবে পালন করে.....
আগামী ২০ শে সেপ্টেম্বর পুরুলিয়ার কড়াডিহি মাঠে কুড়মীদের বড় অনুষ্ঠান আছে, যেখানে তিনজন মুখ্যমন্ত্রী উপস্থিত থাকবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা ও উড়িষ্যার মুখ্যমন্ত্রী মোহনচরন মাঝি, সমগ্র কুড়মী সমাজ তাকিয়ে আছে সেদিন কি কি ঘোষণা হবে সেটার জন্য, যদিও কুড়মালী ভাষাকে অষ্টম তফশীলি ভাষায় অর্ন্তভুক্ত করা হবে সেটা চুড়ান্ত হয়ে গেছে......
আমি ব্যক্তিগতভাবে চাইছি জঙ্গলমহলকে খ্রীস্টান মিশনারি ও জি-হাদীদের হাত থেকে রক্ষা করার জন্য কুড়মীদের আদিবাসী মর্যাদা দেওয়া জরুরী, আমি নিজে যে সমস্ত গ্রামে কুড়মী এবং আদিবাসী একসঙ্গে থাকে সেই সমস্ত গ্রামগুলিতে কোন খ্রীস্টান মিশনারি প্রবেশ করতে পারেনি, কিন্তু যে গ্রামগুলিতে শুধুমাত্র আদিবাসী বসতি সেই গ্রামগুলিতে খ্রীস্টান মিশনারিরা থাবা বসিয়েছে, আদিবাসী গ্রামগুলিতে খ্রীস্টান মিশনারিদের ধর্মান্তকরণ চলছে কিন্তু এই বিষয়ে আদিবাসী নেতারা কোনো প্রতিবাদ করছে না এমনকি তাদের সম্প্রদায়ের মানুষজনকে নিজ ধর্ম ও নিজের সংস্কৃতি সম্পর্কে অবগত করছে না, আমরা যদি কোনো আদিবাসী গ্রামে সচেতনতা অভিযান চালাচ্ছি সেখানে ফল কিন্তু পাচ্ছিনা, জঙ্গলমহলের ৮০% আদিবাসী বর্তমানে ধর্মান্তরিত হয়ে গেছে, এরা ধর্মান্তরিত হবার পরেও শুধুমাত্র সরকারি সুবিধা নেয় নিজেদের আদিবাসী সার্টিফিকেট দেখিয়ে.....
কুড়মীরা আদিবাসী মর্যাদা পেলেই একদিকে ধর্মান্তকরণ বন্ধ হবে অন্যদিকে নিজেদের আদিবাসী ধরে রাখার জন্য ও সরকারি সুবিধা পাওয়ার জন্য যে সমস্ত আদিবাসীরা ধর্মান্তরিত হয়ে খ্রীস্টান হয়েছে তারা পুনরায় নিজ ধর্মে ফিরে আসবে......
আমি মনে প্রাণে চাই কুড়মীদের আদিবাসীর মর্যাদা দেওয়া হোক, জঙ্গলমহলের অস্তিত্ব রক্ষার জন্য এটা অত্যন্ত জরুরী.....
আমি কোন সস্তার রাজনীতির জন্য এই পোস্টটা করিনি আমি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়িয়ে বাস্তবটা উপলব্ধি করে তবেই লিখেছি......