Cinema Ebong

Directions

Cinema Ebong Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Cinema Ebong, Arts and entertainment, KOLKATA.

➣ Welcome to our page ‘CINEMA EBONG’

➙ Here You Get »
Reviews, Exclusive Video and Social Criticism.

𝘋𝘰 𝘓𝘪𝘬𝘦 𝘵𝘰 𝘰𝘶𝘳 𝘍𝘢𝘤𝘦𝘣𝘰𝘰𝘬 𝘱𝘢𝘨𝘦 𝘵𝘰 𝘨𝘦𝘵 𝘭𝘢𝘵𝘦𝘴𝘵 𝘶𝘱𝘥𝘢𝘵𝘦𝘴 𝘰𝘧 𝘢𝘭𝘭 𝘉𝘦𝘯𝘨𝘢𝘭 𝘈𝘤𝘵𝘰𝘳𝘴.

যে যাই বলুন, সব মুহূর্ত একদিকে আর মা হ‌ওয়ার মুহূর্ত আরেক দিকে। ❤️
05/08/2026

যে যাই বলুন, সব মুহূর্ত একদিকে আর মা হ‌ওয়ার মুহূর্ত আরেক দিকে। ❤️

পরনে বোরখা অথচ  মুখে হর হর মহাদেব স্লোগান মহাশিবরাত্রি উপলক্ষে কানওয়ার যাত্রায় সামিল হয়েছেন এক মুসলিম তরুণী।হরিদ্বার থেক...
27/07/2026

পরনে বোরখা অথচ মুখে হর হর মহাদেব স্লোগান মহাশিবরাত্রি উপলক্ষে কানওয়ার যাত্রায় সামিল হয়েছেন এক মুসলিম তরুণী।
হরিদ্বার থেকে ১৭০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে মহা শিবরাত্রিতে শিবের মাথায় জল ঢাললেন মুসলিম তরুণী তামান্না মালিক।
একজন হিন্দুকে তিনি ভালোবেসে ছিলেন এবং মানত করেছিলেন যদি তাঁদের বিয়ে হয় তবে কান‌ওয়ার যাত্রায় অংশগ্রহণ নেবেন। ঠিক সেই মতোই হরিদ্বার থেকে উত্তরপ্রদেশে ১৭০ কিলোমিটার পাড়ি দিয়ে 'শিবরাত্রির' দিন শিবের মাথায় জল ঢাললেন মুসলিম তরুণী।

❤️ সাউথের এমন নামকরা সুপারস্টার মুদি দোকান থেকে জিনিস কিনছে..!! এত কোটি কোটি টাকা থাকা সত্ত্বেও তার মধ্যে কোন বিন্দুমাত্...
24/07/2026

❤️ সাউথের এমন নামকরা সুপারস্টার মুদি দোকান থেকে জিনিস কিনছে..!!
এত কোটি কোটি টাকা থাকা সত্ত্বেও তার মধ্যে কোন বিন্দুমাত্র অহংকার নেই।

সত্যি অবাক লাগে যখন দেখি বড় বড় কোটিপতিদের মাঝে একদম সাধারন ভাবে মেলামেশা করা অরিজিৎ সিং কে। ❤️🥰
22/07/2026

সত্যি অবাক লাগে যখন দেখি বড় বড় কোটিপতিদের মাঝে একদম সাধারন ভাবে মেলামেশা করা অরিজিৎ সিং কে। ❤️🥰

💔 "একটা জন্মদিন... অথচ 'হ্যাপি বার্থডে' শুনেও কোনো উত্তর নেই! তবুও স্ত্রী হাঁটু গেড়ে ফুল হাতে বলল— 'আজও কি উঠবি না তুই?...
12/07/2026

💔 "একটা জন্মদিন... অথচ 'হ্যাপি বার্থডে' শুনেও কোনো উত্তর নেই! তবুও স্ত্রী হাঁটু গেড়ে ফুল হাতে বলল— 'আজও কি উঠবি না তুই? দেখ... তোর বউ আবার তোকে প্রপোজ করছে!' 😭🌹"

কেউ কেউ ভালোবাসার প্রতিশ্রুতি দেয়... আর কেউ সেই প্রতিশ্রুতি জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত পালন করে।

হাসপাতালের বিছানায় টানা ৯ মাস ধরে কোমায় শুয়ে আছেন সার্বত্রিক। চারপাশে হাসপাতালের যন্ত্রের শব্দ, ডাক্তার-নার্সদের ব্যস্ততা... কিন্তু সেই পরিবেশকেই আজ ভালোবাসার সবচেয়ে আবেগঘন মঞ্চে পরিণত করলেন তাঁর স্ত্রী সোমা শীল চ্যাটার্জি।

চোখে অশ্রু, হাতে একটি ফুল, হাঁটু গেড়ে বসে স্বামীকে বললেন—

"আজও কি উঠবি না তুই? দেখ... তোর বউ আবার তোকে প্রপোজ করছে।" 💔

এক মুহূর্তের জন্য যেন সময় থমকে গিয়েছিল।

এরপর স্বামীর হাত ধরে কেক কাটলেন। কপালে চুমু খেলেন, আদরে ভরিয়ে দিলেন তাঁকে। পাশে দাঁড়িয়ে ছিল তাঁদের মাত্র দেড় বছরের ছোট্ট সন্তান, যে হয়তো এখনও বুঝতেই পারেনি, তার বাবাকে ফিরে পাওয়ার জন্য তার মা কত বড় যুদ্ধ লড়ে চলেছেন।

স্বামীকে পাঞ্জাবি পরিয়ে, হুইলচেয়ারে বসিয়ে, মাথা বেল্ট দিয়ে শক্ত করে বেঁধে জন্মদিনের এই ছোট্ট আয়োজন করেছিলেন সোমা। কারণ তাঁর বিশ্বাস— একদিন না একদিন তাঁর মানুষটা ঠিক ফিরে আসবে।

এটাই প্রথম নয়। এর আগেও হাসপাতালেই বিবাহবার্ষিকী পালন করেছিলেন তিনি। কারণ তাঁর কাছে ভালোবাসা কোনো বিশেষ দিনের ছবি নয়— ভালোবাসা মানে কঠিন সময়েও হাত না ছাড়া।

ধীরে ধীরে কিছুটা উন্নতি হলেও এখনও অনেকটা পথ বাকি। দীর্ঘদিন হাত-পা গুটিয়ে থাকার কারণে হাঁটার শক্তি প্রায় হারিয়ে ফেলেছেন সার্বত্রিক। আবার যাতে হাঁটতে পারেন, সেই আশায় চলছে ব্যয়বহুল চিকিৎসা। শুধু বোটক্স চিকিৎসার খরচই এক লক্ষ টাকারও বেশি, আর প্রতিদিন চিকিৎসায় লাগছে ৪০–৫০ হাজার টাকা।

একদিকে সিঁথির সিঁদুর রক্ষা করার লড়াই, অন্যদিকে দেড় বছরের সন্তানের বাবাকে ফিরিয়ে আনার যুদ্ধ— সোমা আজও হার মানেননি।

আজকের দিনে অনেক সম্পর্ক সামান্য ঝড়েই ভেঙে যায়। অথচ এই নারী প্রমাণ করে দিলেন— সত্যিকারের ভালোবাসা শুধু সুখের দিনে নয়, সবচেয়ে কঠিন অন্ধকারেও পাশে দাঁড়িয়ে থাকে।

ঈশ্বরের কাছে একটাই প্রার্থনা— সার্বত্রিক খুব দ্রুত সুস্থ হয়ে নিজের স্ত্রী ও সন্তানের কাছে ফিরে আসুন। 🙏❤️

"প্রেমে ছ্যাকা" খাওয়া প্রায় প্রত্যেক মানুষের স্মৃতিতে আজও এই দুটি মুখ অমলিন...! ❤️🥹বিশ্বাস করবেন? 'এক জীবন' মিউজিক ভিড...
09/07/2026

"প্রেমে ছ্যাকা" খাওয়া প্রায় প্রত্যেক মানুষের স্মৃতিতে আজও এই দুটি মুখ অমলিন...! ❤️🥹

বিশ্বাস করবেন? 'এক জীবন' মিউজিক ভিডিও মুক্তির ১৫ বছর পর এই প্রথমবার শাইনা আমিন ও অন্তু করিম আবার একসঙ্গে ধরা দিলেন। 🥰

সবচেয়ে অবাক করার বিষয়, ২০১০ সালে গানটি মুক্তির পর এত বছরেও তারা একসঙ্গে কোনো ইন্টারভিউ দেননি। আর তাই এই পুনর্মিলন যেন নস্টালজিয়ার এক অন্যরকম অনুভূতি এনে দিল। ❤️

আজও "এক জীবন" যতবার শুনি, মনে হয় যেন প্রথমবার শুনছি। কিছু গান শুধু গান নয়, হাজারো অসমাপ্ত ভালোবাসা, হারিয়ে যাওয়া মানুষ আর না বলা অনুভূতির স্মৃতি হয়ে বেঁচে থাকে...! 😓💔

আপনার কাছেও কি "এক জীবন" শুধু একটা গান নয়, একটা অনুভূতি? 🥹👇

🥺 এমন মা সকল ঘরে ঘরে জন্ম নিক! মায়ের বক্তব্য:আমি তো মা, ছেলের মৃত্যুতে মায়ের তো কষ্ট হবেই, তবে ও যা কর্ম করেছে তাতেই গ...
08/07/2026

🥺 এমন মা সকল ঘরে ঘরে জন্ম নিক!

মায়ের বক্তব্য:
আমি তো মা, ছেলের মৃত্যুতে মায়ের তো কষ্ট হবেই, তবে ও যা কর্ম করেছে তাতেই গেছে, আমার শান্তি।
নাবালিকার সঙ্গে যে অত্যাচার করেছে তাতেই ওর মৃত্যু হয়েছে। 😥

ও নিজে যদি মা-র কথা না শোনে, নেশা-ভান করে তাতে আমার আর কিচ্ছু বলার নেই। যা হয়েছে ভালো হয়েছে আমরা কেউ ওর লা/শ আনতে যাব না।

🚨 রাজ্যে প্রথম 'এনকাউন্টার'! বারুইপুর কাণ্ডে বড় মোড়—পুলিশের গুলিতে নিহত বলে দাবি অন্যতম অভিযুক্ত প্রভাস মণ্ডল! 🔥😱বারুই...
08/07/2026

🚨 রাজ্যে প্রথম 'এনকাউন্টার'! বারুইপুর কাণ্ডে বড় মোড়—পুলিশের গুলিতে নিহত বলে দাবি অন্যতম অভিযুক্ত প্রভাস মণ্ডল! 🔥😱

বারুইপুরে নাবালিকাকে যৌন নির্যাতন ও খুনের ঘটনায় অন্যতম অভিযুক্ত প্রভাস মণ্ডল পুলিশের এনকাউন্টারে নিহত হয়েছে বলে দাবি করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার গভীর রাতে ঘটনাস্থলে Crime Scene Reconstruction-এর জন্য ধৃত প্রভাস মণ্ডলকে নিয়ে যাওয়া হয়। অভিযোগ, গাড়ি থেকে নামানোর পর সে কোনওভাবে এক পুলিশকর্মীর সার্ভিস রিভলভার ছিনিয়ে নেয় এবং পুলিশকে লক্ষ্য করে এক রাউন্ড গুলি চালিয়ে পালানোর চেষ্টা করে। আত্মরক্ষার্থে পুলিশ পাল্টা গুলি চালালে প্রভাস গুলিবিদ্ধ হয়। পরে তাকে বারুইপুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃ*ত ঘোষণা করেন।

তদন্তকারীদের দাবি, প্রভাসকে জিজ্ঞাসাবাদ করে আরও কয়েকজন অভিযুক্তকে গ্রেফতার করা সম্ভব হয়। পুলিশের বক্তব্য অনুযায়ী, জেরার সময় সে বারবার বিভ্রান্তিকর তথ্য দিলেও পরে স্বীকার করে যে, ১০ হাজার টাকার বিনিময়ে নাবালিকাকে তুলে আনার দায়িত্ব তাকে দেওয়া হয়েছিল।

পুলিশ আরও দাবি করেছে, প্রভাসের বয়ান থেকেই জানা যায় যে, নাবালিকাকে যৌন নির্যাতনের পর বস্তাবন্দি করে পুকুরে ফেলে দেওয়া হয়েছিল। প্রাথমিক ময়নাতদন্ত রিপোর্টেও ইঙ্গিত মিলেছে, তাকে সম্ভবত সংজ্ঞাহীন অবস্থাতেই বস্তার মধ্যে ভরে পুকুরে ফেলে দেওয়া হয়েছিল। যদিও প্রভাসের দাবি ছিল, সে শুধুমাত্র দেহ ফেলার সময় ঘটনাস্থলে উপস্থিত ছিল।

ঘটনার পর স্থানীয় বাসিন্দারাই প্রথমে প্রভাসকে আটক করেন। পরে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। তার আটক হওয়ার ছবি এবং থানার ভিতরে কথোপকথনের একটি ভিডিও ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

⚠️ তবে মনে রাখা জরুরি, এনকাউন্টার সংক্রান্ত এই বিবরণ পুলিশের সরকারি দাবি। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত, ফরেনসিক রিপোর্ট এবং আদালতের আইনি প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পরই সমস্ত বিষয় চূড়ান্তভাবে স্পষ্ট হবে।

এই ঘটনায় আপনার মত কী? পুলিশের পদক্ষেপকে আপনি কীভাবে দেখছেন?

🚨 ২৪ ঘণ্টার মধ্যেই ৩ জন গ্রেপ্তার! এবার আর কোনো ছাড় নয়—অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। ⚖️🔥মাত্র ২৪ ঘণ্টার মধ্যে তি...
07/07/2026

🚨 ২৪ ঘণ্টার মধ্যেই ৩ জন গ্রেপ্তার! এবার আর কোনো ছাড় নয়—অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। ⚖️🔥

মাত্র ২৪ ঘণ্টার মধ্যে তিনজন অভিযুক্ত গ্রেপ্তার হওয়ায় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই। দ্রুত পদক্ষেপ নেওয়া হয়েছে, এখন মানুষের একটাই প্রত্যাশা—এখানেই যেন সব থেমে না যায়।

আমার দৃঢ় বিশ্বাস, এই ঘটনার নিরপেক্ষ তদন্ত হবে এবং দোষীরা যেন কোনোভাবেই আইনের ফাঁক গলে বেরিয়ে যেতে না পারে। আমি মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করছি, অপরাধীদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম শাস্তির ব্যবস্থা করা হোক, যাতে ভবিষ্যতে এমন নৃশংস অপরাধ করার সাহস আর কেউ না পায়।

বিচারই হোক একমাত্র বার্তা—অন্যায়ের কোনো ক্ষমা নয়। ✊

প্রশ্ন থেকেই যাচ্ছে, বারুইপুরের এই মর্মান্তিক অপরাধের সঠিক বিচার হবে তো?? 💔😥
07/07/2026

প্রশ্ন থেকেই যাচ্ছে, বারুইপুরের এই মর্মান্তিক অপরাধের সঠিক বিচার হবে তো?? 💔😥

Address

Kolkata
700113

Website

Alerts

Be the first to know and let us send you an email when Cinema Ebong posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share