12/04/2026
আমি নারী আমি সব পারি
না আমি পারি না
আমি সি সেকশন করা মা।আমি একজন ক্যান্সার এর সাথে লড়াই করা মা....আমি ক্লান্ত হয় হাঁপিয়ে যায় ব্যথায় ভেংগে পড়ি... এসবের পরেও আবার ঘোরে দাঁড়ায় আলহামদুলিল্লাহ! আল্লাহ আমাকে বারবার ভেংগে দিলেও সুযোগ দিতে কার্পণ্য করেননি।আমি বিশ্বাস করি আমি আমার লড়াই শেষ না করে থামব না তিনি কখনো আমাকে এই লড়াইয়ে হারতে দিবেন না। এটা আমার বিশ্বাস কেন জানি না আমার মনেপ্রাণে এটাই আসে।আমি সাহস হারাতে চাইনা
আর
তাই আমি সহানুভূতির ছলেও ওইসব শোনতে আগ্রহী নই
লাইক;আহা,😭😭আল্লাহ তোমায় এত বড় অসুস্থতা দিয়েছেন....। এতকিছু দিলেন কিন্তু ভোগ করতে দিবেন না...আজব! আমি কি মরে গেছি...মানে ট্রমায় ফেলার জন্য এই টাইপের কথাগুলো কেমুর থেকেও ভয়ংকর
প্রতিদিন যদি এইরকম কথা তিনবেলা শোনা যায় সেটা কার কি প্রভাব পড়ে আমার জানা নেই কিন্তু আমার ডিজগাস্টিং লাগে
হ্যাঁ অবশ্যই মা হিসেবে চিন্তাটা এমনিতেই আসে। তবুও যতটা সম্ভব চেষ্টা করি ভুলে থাকার
চিন্তায় তো আর কিছু মিলবে না
যদি মিলে কোনকিছুতে কিছু সেটা দোয়া🤲🤲🤲
আমি ভুলে থাকতে চাই মনে রাখতে চাই না আমি অসুস্থ
#আমারহায়াত যতদিন আমার ক্যান্সার না থাকলেও আমি ঠিক ততদিন এই বাঁচব। ক্যান্সার কেবলি একটা ইস্যু
আফসোস করার কি আছে আলহামদুলিল্লাহ! আল্লাহ আমার জন্য তাই উত্তম মনে করেছেন।
আমার তো আল্লাহর দেয়া অসুস্থতাকে নিয়ামত এই লাগে মানুষের দেয়া আঘাতগুলো এর থেকে আরও বেশি কষ্টের,ব্যদনার, যন্ত্রণার নিতে পারি না আমি।
আমি কেউ না কিচ্ছু না যদি না আরশের মালিক আমার সন্তানের সহায় না হোন।
আর তিনি কখনো তার বান্দাকে একা করেন না করবেন না ইনশাআল্লাহ!
এই যে ফুল ভিডিও এসব আমার ভাল থাকার কারণ...
এই ফুলগুলো অনেকবেশি দামি আমার কাছে...এটাতে অনেক যত্ন আর ভালবাসা মিশ্রিত
আমি ০৫/০৪/২০২৬ যখন ইন্ডিয়া থেকে আসি আমার মেয়ে আমাকে দেয়ার জন্য ফুল কিনতে চেয়েছিল কিন্তু সকালে হওয়ায় সেটা আর সম্ভব হয়নি। তারপর ভৈরব জ্যামে যখন গাড়িতে বসেছিলাম সে তার মামা কে নিয়ে গিয়ে ব্রিজের নিচে নেমে ফুলগুলো আমাকে এনে দিয়েছে 🥰🥰🥰বলেছিল মা তোমার জন্য ফুল কিনতে চেয়েছিলাম পারিনি তাই এখন কুঁড়িয়ে এনেছি
ভালবাসা যত্নে টাকা না মন লাগে
যেটা অনেকের সহানুভূতিতেও মেলে না😡
#আলহামদুলিল্লাহ! যেটার ওপর আমার কোন হাত নেই সেটাতে আমি আফসোস করতে চাই না