Sumit Debnath Creations

Sumit Debnath Creations Welcome friends! which are related to Sumit Debnath.

This page is made to share new creations on poems, lyrics, stories, dramas, music videos, live musical events, online musical events, music releases, etc.

01/02/2025

Hi friends!
Coming with new project and contents very soon.

18/05/2022

যে জন্মাবে, সে এমনিই বড়ো হবে।
বড়ো হলে কি তারা সকলেই মানুষ হবে?

09/04/2022

'ভালোবাসা নিরাকার'
---সুমিত দেবনাথ
---৯-ই ফেব্রুয়ারী, ২০২২

আমি যা কিছু চেয়েছি, যেটুকু পেয়েছি,
সবই তো আমার আপন,
পাওয়া-র সুখেতে, না-পাওয়া দূঃখেতে,
কোনোকিছু নেই গোপন।
ভালোলাগা তবু রঙীন হয়েছে,
পেয়েছে অনেক আকার,
একান্ত মন, বুঝেছে তখন,
ভালোবাসা নিরাকার।

রোদ ঝলমলে খুশির খেয়ালে,
অনেক স্বপ্ন বুনলাম,
কারো প্রশংসা, কারো বা ঈর্ষা,
বহু মতামত শুনলাম,
ভালো লাগে শুধু এই কথা ভেবে,
কেউ তো মেপেছে আকার,
কোনো মনে দাগী, কোথাও নিদাগ,
ভালোবাসা নিরাকার।

দিনের শেষে, নিশির দেশে,
অবচেতনের খোলা মাঠ,
দিনে যা পারিনি, রাতে বেচি কিনি,
দাম বুঝে পাওয়া নিজ হাট,
হিসেব দাঁড়ির পাল্লা একটা,
এ মাপের নেই প্রতিকার,
মিছে কেনো তবে, কাঁদছো নিরবে,
ভালোবাসা নিরাকার।।

Music is the inspiration to live a life for people!
02/04/2022

Music is the inspiration to live a life for people!

পৃথিবীর বেশিরভাগ কাজ:এতো সহজ নয় যে আপনি একবারেই ঠিকঠাক পারবেন।এতো কঠিন নয় যে আপনি কোনোদিন পারবেন না।পারতে হলে চাই আপনা...
21/01/2022

পৃথিবীর বেশিরভাগ কাজ:

এতো সহজ নয় যে আপনি একবারেই ঠিকঠাক পারবেন।

এতো কঠিন নয় যে আপনি কোনোদিন পারবেন না।

পারতে হলে চাই আপনার অনড় সিদ্ধান্ত!

কমেন্ট করে জানাবেন, প্লীজ!আমার সকল সংস্কৃতিপ্রেমী বন্ধুদের জন্য খুব শীঘ্রই আমার নিজের লেখা, গাওয়া বা নির্দেশনার প্রোডাক...
20/01/2022

কমেন্ট করে জানাবেন, প্লীজ!
আমার সকল সংস্কৃতিপ্রেমী বন্ধুদের জন্য খুব শীঘ্রই আমার নিজের লেখা, গাওয়া বা নির্দেশনার প্রোডাকশন পোষ্ট করবো।
বন্ধুরা রেডি তো?

মানুষের সফট্ স্কিলের উন্নতি হলেই হার্ড স্কিলের প্রচার, প্রসার ও মূল্য বাড়তে থাকে।
27/12/2021

মানুষের সফট্ স্কিলের উন্নতি হলেই হার্ড স্কিলের প্রচার, প্রসার ও মূল্য বাড়তে থাকে।

20/12/2021

দর্শনধারী
(ছোট্টো ঘটনা, বড়ো চেতনা)
---সুমিত দেবনাথ,

এক ব্যক্তি পৌরসভার ভিতরে একটা চিরকুট হাতে অন্যমনস্ক ভাবে ঘুরে বেড়াচ্ছেন। প্রায় ছ'ফুট লম্বা, স্লিম ফিগার, চোখে উত্তল চশমা, পরনে জিন্স, সোয়েটার, স্নীকার সু এবং একটি সুন্দর লেদারের ছোটো সাইড ব্যাগ। গালে দু'দিন আগে শেভ করা কাঁচা-পাকা দাড়ির পাতলা প্রলেপ। বেশ শিক্ষিত ও স্মার্ট মনে হলো।
মিনিট দুই পরে আমার দিকে এগিয়ে এলেন। এসে চিরকুটটি আমার দিকে এগিয়ে বললেন, 'দাদা, একটা পেন হবে?'
বললাম, 'হ্যাঁ।
তারপরই উনি বললেন 'এই কাগজটা একটু লিখে দেবেন?' দেখলাম এস. বি. আই. -এর একটা স্লিপ। অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, 'আপনি ব্যাঙ্ক থেকে এতদূর এসেছেন, অন্য কাউকে এই রিকোয়েস্টটা করেছেন?' বললেন, 'কেউ করে দেয় নি।'
অতঃপর, আমার থেকে ইতিবাচক সাড়া না পেয়ে উনি ঘুরে দাঁড়ালেন।
বললাম, 'ব্যাঙ্কেই কাউকে বলুন না, ওনারাই ওনাদের কাষ্টোমারকে হেল্প করবেন।'
'যাই, তাহলে।' এই বলে আবার খানিকটা আনমনা হয়ে‌ প্রস্থান করলেন।

Some natural pics of Odisha, returning from Puri to Kolkata on 14th November, 2021.
17/11/2021

Some natural pics of Odisha, returning from Puri to Kolkata on 14th November, 2021.

01/10/2021

সালটা ১৯৯৩-৯৪। তখন ক্লাস নাইন। সাপ্তাহিক রুটিনে প্রায় ৪ টে লাইব্রেরী ক্লাস। কখনও ৪র্থ পিরিয়ড, কখনো টিফিনের পরে ৫ম পিরিয়ড।

আমাদের লাইব্রেরী ম্যাডাম ছিলেন শ্রীমতি সুস্মিতা মুখার্জী। যেমন অপরূপ সুন্দরী, তেমনি কন্ঠস্বর, ততোধিক সুন্দর ব্যবহার ও মুক্ত মনের মানুষ।

একদিন লাইব্রেরী পিরিয়ডে ম্যাডাম আমাদের ৫৬ জন ছাত্রকে এক একটি বাক্য দিলেন।
এরপর উনি বললেন, বাক্যগুলি স্প্লিটিং (বাক্যকে টুকরো) করো। আমরা আমাদের সাধ্যমতো স্ল্পিটিং করলাম।
এরপর উনি আমাদের স্প্লিটিং করা কাগজগুলো একজনের টা আরেকজনের কাছে দিয়ে দিলেন।
তারপর উনি বললেন, তোমরা এখন যে স্প্লিটিং-এর কাজগগুলো পেলে, সেই বাক্যগুলো জয়েনিং করো।
আমরা সেটাই করলাম।
এরপর ম্যাডাম যখন আমাদের জয়েনিং গুলো পড়তে থাকলেন, আমরা সবাই বুঝতে পারলাম, মূল বাক্য ও সেটার অর্থ খানিকটা বা কোনো কোনো ক্ষেত্রে অনেকটাই বদলে গেছে।

এরপর ম্যাডাম বেশ কিছুক্ষণ চুপ থাকলেন।

তারপর বললেন, তোমরা যা করেছো, এটার নামই কথা 'পাঁচকান' করা। অর্থাৎ, এক কথা কয়েকজনের মাধ্যমে শেয়ার হতে হতে মূল কথা বদলে যায়। যার অর্থ বদলে গিয়ে গোটা পৃথিবীতে অনেক ভুল-বোঝা ও ভুল-বোঝানো শুরু হয়।

আপনার জীবনে এমন কোনো ঘটনা থাকলে নির্দ্বিধায় শেয়ার করুন কমেন্ট বক্সে।
কিছু না হোক, মনটা হালকা হবে,হৃদযন্ত্র রেহাই পাবে।

Address

Naihati
743165

Telephone

+917479075173

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sumit Debnath Creations posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share