Erased Poetry

Erased Poetry কবিতা দীর্ঘজীবী হোক ।

কবিতা দীর্ঘজীবী হোক.. #কবিতা
30/01/2026

কবিতা দীর্ঘজীবী হোক..

#কবিতা

18/11/2025

কী সুখ থাকে ! | Ki Sukh Thake 🌿



© Suman Biswas

কবিতা দীর্ঘজীবী হোক...
17/09/2025

কবিতা দীর্ঘজীবী হোক...

কবিতা দীর্ঘদিনের। #কবিতা
16/09/2025

কবিতা দীর্ঘদিনের।

#কবিতা

কবিতা দীর্ঘজীবী হোক.. #কবিতা
11/09/2025

কবিতা দীর্ঘজীবী হোক..
#কবিতা

28/06/2025

রবীন্দ্রনাথের - কৃপণ ।

আবৃত্তি- Rizia Mondal

আমি ভিক্ষা করে ফিরতেছিলেম

গ্রামের পথে পথে,

তুমি তখন চলেছিলে

তোমার স্বর্ণরথে।

অপূর্ব এক স্বপ্ন-সম

লাগতেছিল চক্ষে মম--

কী বিচিত্র শোভা তোমার,

কী বিচিত্র সাজ।

আমি মনে ভাবেতেছিলেম,

এ কোন্‌ মহারাজ।



আজি শুভক্ষণে রাত পোহালো

ভেবেছিলেম তবে,

আজ আমারে দ্বারে দ্বারে

ফিরতে নাহি হবে।

বাহির হতে নাহি হতে

কাহার দেখা পেলেম পথে,

চলিতে রথ ধনধান্য

ছড়াবে দুই ধারে--

মুঠা মুঠা কুড়িয়ে নেব,

নেব ভারে ভারে।



দেখি সহসা রথ থেমে গেল

আমার কাছে এসে,

আমার মুখপানে চেয়ে

নামলে তুমি হেসে।

দেখে মুখের প্রসন্নতা

জুড়িয়ে গেল সকল ব্যথা,

হেনকালে কিসের লাগি

তুমি অকস্মাৎ

"আমায় কিছু দাও গো' বলে

বাড়িয়ে দিলে হাত।



মরি, এ কী কথা রাজাধিরাজ,

"আমায় দাও গো কিছু'!

শুনে ক্ষণকালের তরে

রইনু মাথা-নিচু।

তোমার কী-বা অভাব আছে

ভিখারী ভিক্ষুকের কাছে।

এ কেবল কৌতুকের বশে

আমায় প্রবঞ্চনা।

ঝুলি হতে দিলেম তুলে

একটি ছোটো কণা।



যবে পাত্রখানি ঘরে এনে

উজাড় করি-- এ কী!

ভিক্ষামাঝে একটি ছোটো

সোনার কণা দেখি।

দিলেম যা রাজ-ভিখারীরে

স্বর্ণ হয়ে এল ফিরে,

তখন কাঁদি চোখের জলে

দুটি নয়ন ভরে--

তোমায় কেন দিই নি আমার

সকল শূন্য করে।

#কবিতা

25/06/2025

মনে থাকবে ?
#বাংলাকবিতা #কবিতা

পরের জন্মে বয়স যখন ষোলোয় সঠিক,
আমরা তখন প্রেমে পড়বো-
মনে থাকবে?

বুকের মধ্যে মস্ত বড় ছাদ থাকবে
শীতলপাটি বিছিয়ে দেব
সন্ধ্যে হলেই বসবো দু'জন
একটা দুটো খসবে তারা
হঠাৎ তোমার চোখের পাতায়
তারার চোখের জল গড়াবে
কান্ত কবির গান গাইবে
তখন আমি চুপটি করে
দু'চোখ ভরে থাকব চেয়ে
মনে থাকবে?

এই জন্মের দূরত্বটা, পরের জন্মে চুকিয়ে দেব
এ জন্মের চুলের গন্ধ, পরের জন্মে থাকে যেন
এই জন্মের মাতাল চাওয়া, পরের জন্মে থাকে যেন
মনে থাকবে?

আমি হব উড়নচণ্ডী এবং খানিক উস্কোখুস্কো
এই জন্মের পরিপাট্য, সবার আগে ঘুচিয়ে দেব
তুমি কাঁদলে গভীর সুখে
এক নিমেষে সবটুকু জল শুষে নেব
মনে থাকবে?

পরের জন্মে কবি হব
তোমায় নিয়ে হাজার খানেক গান বাঁধবো
তোমার ওমন ওষ্ঠ নিয়ে, নাকছাবি আর নুপুর নিয়ে
গান বানিয়ে মেলায় মেলায় বাউল হয়ে ঘুরে বেড়াব
মনে থাকবে?

আর যে কিছু হই বা না হই
পরের জন্মে তিতাস হব
দোলমঞ্চের আবীর হব
শিউলি তলার দূর্বো হব
শরৎকালের আকাশ দেখার
অনন্তনীল সকাল হব

এসব কিছু হই বা না হই
তোমার প্রথম পুরুষ হব
মনে থাকবে?

পরের জন্মে তুমিও হবে
নীল পাহাড়ের পাগলা ঝোড়া
গায়ের পোশাক ছুঁড়ে ফেলে তৃপ্ত আমার অবগাহন
সারা শরীর ভরে তোমার হীরকচূর্ণ ভালোবাসা
তোমার জলধারা আমার অহংকারকে ছিনিয়ে নিল

আমার অনেক কথা ছিল
এ জন্মে তা যায়না বলা
বুকে অনেক শব্দ ছিল
সাজিয়ে গুছিয়ে তবুও ঠিক
কাব্য করে বলা গেল না

এ জন্ম তো কেটেই গেল অসম্ভবের অসঙ্গতে
পরের জন্মে মানুষ হব
তোমার ভালোবাসা পেলে
মানুষ হবই, মিলিয়ে নিও

পরের জন্মে তোমায় নিয়ে...
বলতে ভীষণ লজ্জা করছে
ভীষন, ভীষণ লজ্জা করছে
পরের জন্মে তোমায় নিয়ে...
মনে থাকবে?

©আরণ্যক বসু

15/06/2025

সংঘর্ষের সংকটতম দিনে,
পাহাড় প্রমাণ জীবন যাপন ঋণে,
নিশ্চল এক সারল্যতায় ভরে,
অপ্রকাশিত, দাঁড়িয়ে থাকে দূরে!!

রোজ রোজ কাটে চেনা দিননামচায়,
নিরুৎসাহিত নির্বাক ছায়াছবি!
ভীষণ কঠিন শব্দগুলো নাকি?
শক্ত হলেও স্বেদের মতন খাঁটি!!

বাবা মানে, এক নিঃশব্দ ভালোবাসা! সংশয় হীন, স্বার্থ বিহীন পথে;
অবলম্বন দৃঢ়, অপরিমেয়; এগিয়ে দিতে তোমার ভবিষ্যতে!!

কখনও বা হালকা বিকেল-বাতাস, গায়ের পরে মখমলি এক আলো!
আবদার আর খুনসুটিতে ভরা, উৎসবটা ভীষণ জমকালো!!

একদিন ঝড়, থমকে বৈশাখীর; দুর্ভেদ্য-দুর্গ-কালো মুখ!
কি জানি এক মন্ত্রবলে আনে, পায়ের কাছে এক পৃথিবীর সুখ!!

ধূলোমাখা, মলিন শিকড় যেন, সবাই মাতে ফলের প্রশংসায়!
বিশালতা নিজের আড়াল রেখে, ভার সইতে দাঁড়িয়ে থাকে ঠাঁই!!

সবুজ ঘাসে নরম হাঁটার মতো, খাবার পাতে ঘি ভাত আর ডাল!
ক্লান্তি শেষে চেনা বিছানাতে, পাওয়া যেন শান্তি নির্ভেজাল!!

বিশাল স্রোতে, নিশ্চিত এক সাঁকো; উথাল পাথাল দমিয়ে রাখে পা'য়!
চিন্তাবিহীন ভরসা-আবরণে, কাঁধে চেপে আকাশ ছোঁয়া যায়!!

বাবা মানে, চাপা অনুভূতি, পাহাড় প্রমাণ বিশাল অভিমান!
শূণ্য থেকে সফলতার দিকে, বাবা মানেই বিজয় অভিযান!!

©Rizia



#বাংলাকবিতা #কবিতা

14/06/2025

শূন্যতা

#বাংলাকবিতা #কবিতা

কবিতা দীর্ঘজীবী হোক.. #বাংলাকবিতা  #কবিতা
07/06/2025

কবিতা দীর্ঘজীবী হোক..
#বাংলাকবিতা #কবিতা

Address

Lalbagh
Murshidabad
742149

Alerts

Be the first to know and let us send you an email when Erased Poetry posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Establishment

Send a message to Erased Poetry:

Share