01/07/2026
#ডাঃবিধান চন্দ্র রায়ের জীবনের কিছু ডাক্তারি মিরাকল_ 🩺✨
*স্টেথো দিয়ে নয়, ভরসা দিয়েই অর্ধেক রোগ সারিয়ে দিতেন।*
1. _মরা ছেলেকে বাঁচানো_ 💓
এক গরিব মা কোলের বাচ্চাকে নিয়ে এলো। সব ডাক্তার বলেছে "মারা গেছে"। বিধান রায় নাড়ি দেখে বললেন, "এখনো আশা আছে।" নিজের হাতে কৃত্রিম শ্বাস দিলেন 45 মিনিট। তারপর ইনজেকশন। বাচ্চাটা কেঁদে উঠলো। মা পায়ে পড়ে গেলো। উনি বললেন, _"মা, পায়ে নয়। ছেলেকে মানুষ করো। ওটাই আমার ফি।"_
2. _ব্রিটিশ গভর্নরের অপারেশন_ 🏥
বাংলার গভর্নরের অ্যাপেন্ডিসাইটিস ফেটে গেছে। ইংরেজ সার্জনরা ভয় পাচ্ছে। রাত 2টোয় বিধান রায়কে ডাকা হলো। উনি গিয়ে 20 মিনিটে অপারেশন শেষ। গভর্নর বেঁচে গেলেন। পরদিন গভর্নর বললেন, "You are better than our London surgeons." বিধান রায় হেসে বললেন, _"আমি ভারতীয় সার্জন, স্যার। Better হতেই হবে।"_
3. _কলেরা গ্রামে একা লড়াই_ 🦠
1943 এ মেদিনীপুরে কলেরা। ডাক্তাররা পালাচ্ছে। 60 বছরের বিধান রায় একাই চলে গেলেন গ্রামে। 7 দিন ওখানে থেকে রোগী দেখলেন, স্যালাইন দিলেন, কুয়ো পরিষ্কার করালেন। 200+ রোগী বাঁচালেন। নিজেও কলেরায় পড়লেন, কিন্তু সুস্থ হয়ে ফিরলেন। লোকে বলতো, _"যমও ওঁকে ভয় পায়।"_
4. _জহরলাল নেহরুর মেয়েকে বাঁচানো_ 🇮🇳
ইন্দিরা গান্ধী ছোটবেলায় টাইফয়েডে মরণাপন্ন। দিল্লির ডাক্তাররা জবাব দিয়ে দিয়েছে। নেহরু ফোন করলেন বিধান রায়কে। উনি প্লেনে দিল্লি গিয়ে 10 দিন থাকলেন। নতুন ওষুধ, নতুন ডায়েট। ইন্দিরা সুস্থ হলেন। নেহরু বলেছিলেন, _"বিধানদা না থাকলে আজ ইন্দিরা থাকতো না।"_ পরে ইন্দিরাই প্রধানমন্ত্রী হন।
*** নিজের চিকিৎসা_ 📅
মারা যাওয়ার 1 সপ্তাহ আগে নিজের ECG নিজে দেখে জুনিয়র ডাক্তারকে বলেন, "Massive heart attack আসছে। 1লা জুলাই। রেডি থেকো।" ঠিক 1লা জুলাই দুপুরে কার্ডিয়াক অ্যারেস্ট। ডাক্তার হয়ে নিজের মৃত্যুর দিন-ক্ষণ বলে গেছিলেন।
*ওনার মিরাকলের আসল রহস্য 3টে:*
1. _রোগ ধরার ক্ষমতা_ - রোগী ঘরে ঢুকলেই 70% ডায়াগনোসিস হয়ে যেত
2. _সাহস দেওয়া_ - বলতেন "ভয় পেও না, আমি আছি" - এতেই রোগী অর্ধেক সুস্থ
3. _শেষ পর্যন্ত লড়া_ - কখনো হাল ছাড়তেন না, নিজের জীবনের ঝুঁকি নিয়েও না।
আজ ওনার জন্মদিনে ওনাকে সশ্রদ্ধ প্রণাম জানাই 🙏
ডাঃ সৌমী গঙ্গোপাধ্যায়
যোগাযোগ 9038586837