Naivedya

Directions Contact the establishment

Naivedya A platform to promote Art and Culture in various formats and from various places

সব সকাল দেখে বোঝা যায় না সন্ধ্যেবেলায় কী অপেক্ষা করে আছে। যা দেখা যায় না তা দেখা যাবে, যা শোনা যায় না তা শোনা যাবে, ...
01/09/2026

সব সকাল দেখে বোঝা যায় না সন্ধ্যেবেলায় কী অপেক্ষা করে আছে। যা দেখা যায় না তা দেখা যাবে, যা শোনা যায় না তা শোনা যাবে, নাকি যা কোনদিন স্বপ্নে ভাবার ধৃষ্টতার কথা মনেও আসে নি সেটাই ঘটবে ।

ব্যক্তিগত জীবনে আমি ঈশ্বর বিশ্বাসী নই এবং যা নিয়ে মাতামাতি হয় তার অস্তিত্ব এবং তথাকথিত বর্ণিত ঈশ্বরের কার্যকলাপ জেনে সেসব বিশ্বাস করার কোনো কারণ খুঁজে পাই নি।
তবে আমারও ঈশ্বর আছেন অবশ্যই। এবং তাঁরা সবাই বায়োলজিক্যাল, যারা হয়ত আজ অনেকেই এই ধরাধামে নেই। যাঁরা জন্মগ্রহণ করেছেন এই দুনিয়ায়, কিছু করে গেছেন পৃথিবীর জন্য, মানুষকে আলো দেখিয়েছেন, অন্ধত্ব ঘুচিয়েছেন, আনন্দ দিয়েছেন, বোধ দিয়েছেন। তাঁরা যে আমার সামনে অবতীর্ণ হবেন এমন ধারণা ছিল না, ওই যাকে বলা যায় স্বপ্নেও ভাবা যায় নি।

গৌরচন্দ্রিকা অনেক হল এবার আসল কথায় আসি।

Shahana Centre for Tagore Music and Culture এবারের অনুষ্ঠানে মঞ্চে বিশেষ অতিথি হিসেবে এনেছিলেন একজন এমন বিখ্যাত ব্যক্তিত্বকে যাঁর অসাধারণত্ব তাঁর সাধারণত্বের মধ্যে। বিখ্যাত playback singer শ্রীমতি কবিতা কৃষ্ণমূর্তি, শুনেছিলাম থাকবেন, কিন্তু অনুষ্ঠানের চাপে অতটা ভাবার অবকাশ পাই নি। পর্দা পড়ে আছে, অনুষ্ঠান শুরু হবে, হারমোনিয়ামের ওপর হাত, কিছু বিশেষ কারণে সামান্য অপেক্ষা করছে সবাই, হঠাৎ নজরে পড়ল মঞ্চে ইন্দ্রাণী দি, সাহানার প্রতিষ্ঠাতা, সাহানার সেক্রেটারি শ্রী পার্থ ঘোষ, ট্রাস্টির সদস্য ও আবৃত্তিকার শ্রী উপমন্যু ভট্টাচার্যর মাঝে বসে রয়েছেন শ্রীমতি কবিতা কৃষ্ণমূর্তি। প্রথম ঘুম ভাঙা। যাই হোক অনুষ্ঠান শুরু হল। ঘুমটা আরো ভাঙল যখন তাঁকে দেখলাম আমার পাশে এসে Podium এ বক্তব্য রাখছেন। কী নিরলঙ্কার নম্রভাষী বিনয়ী আন্তরিক বক্তব্য। কোন উচ্চতার, সাফল্যের এবং পুরস্কার বিজয়ী একজন মানুষ। এবং তাঁর এই বক্তব্য ভিডিওতে ধরে রাখছেন তাঁর স্বামী জগদ্বিখ্যাত বেহালাবাদক শ্রী লক্ষ্মীনারায়ণ সুব্রামানিয়াম। আবার বিহ্বল অবস্থা।

আমাদের অনুষ্ঠান হয়ে গেল।

ভেতরের guest room এ একা বসে বসে টিফিন খাচ্ছি, মঞ্চে তখন দ্বিতীয় অনুষ্ঠান হবে হবে অবস্থা, হঠাৎ দেখি guest room এর দরজায় দাঁড়িয়ে রয়েছেন শ্রী লক্ষ্মীনারায়ণ সুব্রামানিয়াম বা এল সুব্রামানিয়াম এবং শ্রীমতি কবিতা কৃষ্ণমূর্তি। সাহানার পক্ষ থেকে তাঁদের জন্য একটু জলযোগের ব্যবস্থা করা হয়েছিল। যিনি সুরের স্বর্গে নিয়ে গিয়ে অমৃতের সন্ধান দেন মানুষকে, যিনি একটি বেহালায় একশ বেহালার শব্দ সৃষ্টি করেন, যিনি কর্ণাটকী সংগীতধারা, উত্তরভারতীয় এবং পশ্চিমী সঙ্গীতধারা প্রত্যেকটিতে সিদ্ধহস্ত এবং জ্ঞানী সেই মানুষটি আমার সামনে।
এখানেই শেষ নয়, উপরি পাওনার শেষ অংশটি বাকি আছে, কবিতাদির সঙ্গে তাঁর গাওয়া রবীন্দ্রসঙ্গীত " বাজে করুণ সুরে" নিয়ে কথা বলা, তাতে শ্রী সুব্রমনিয়ামের বেহালা বাজানোর ঘটনা শুনলাম। উনি জানালেন কিভাবে সেই রেকর্ডিং হয়েছিল। আহা, সুরের আর মনের ঘড়া কানায় কানায় পূর্ণ হল সুর, বাণী, ভদ্রতা, সরলতা আর সৌজন্যবোধের চূড়ান্ত দৃষ্টান্তের শিল্পী দম্পতির সঙ্গে কথা বলে, সময় কাটিয়ে।
বলা উচিত কিনা জানি না, আমার গানের প্রশংসা করলেন, ওনাদের মুখ থেকে এমন কথা শুনেও তো কেমন যেন ভো ভো অবস্থা। এত বড় ভাগ্য অপেক্ষা করছিল সকালে কেন , কোনদিনই ভাবি নি। বেশ খানিকক্ষণ সময় কাটিয়ে ওনাদের audience এ বসিয়ে এলাম।

ফিরে এসে চুপচাপ খানিকক্ষণ ভাবলাম যে কী হয়ে গেল!!! বুঝলাম আমি আমার ঈশ্বরের দেখা পেলাম, এই বয়সে গান চালিয়ে যাওয়ার যে অনুপ্রেরণার ঘাটতি হয় কখনও কখনও ,কেমন যেন মনে হয় আর কী, কী লাভ গান গেয়ে! ! অনুভব করলাম, না, এখনো সময় আছে। এমন ঈশ্বরের দেখা যখন পেলাম তখন নিজের গুণের প্রতি সম্মান দেখানো উচিত।
পুনরায় ধন্যবাদ সাহানাকে, তাঁদের অনুষ্ঠানের অঙ্গ বলেই এমন সৌভাগ্য হল।

স্বীকৃতি সর্বদাই অনুপ্রেরণা জোগায় আর সেই স্বীকৃতি যদি শতবর্ষের ঐতিহ্যমন্ডিত কোন প্রতিষ্ঠান থেকে আসে তাহলে তার মূল্যই আল...
24/08/2026

স্বীকৃতি সর্বদাই অনুপ্রেরণা জোগায় আর সেই স্বীকৃতি যদি শতবর্ষের ঐতিহ্যমন্ডিত কোন প্রতিষ্ঠান থেকে আসে তাহলে তার মূল্যই আলাদা হয়।

সাংস্কৃতিক জগতে নৈবেদ্যর অবদানের জন্য বেঙ্গল ক্লাবের পক্ষ থেকে স্বীকৃতিদান করা হল।গত দু'দিন ধরে বেঙ্গল ক্লাব, যাদের সৌধটি দাদার শিবাজী পার্কের মধ্যে আজও উজ্জ্বল হয়ে রয়েছে, সেই প্রতিষ্ঠানের দুদিনব্যাপী "বঙ্গ সংস্কৃতি উৎসব" এর আয়োজনের মধ্যে মুম্বাইয়ের প্রায় সমস্ত সাংস্কৃতিক কার্যের সাথে যুক্ত একাধিক সংস্থাকে বিশেষভাবে সম্মানজ্ঞাপনের পর্বটি সম্পন্ন করল। মঞ্চে উপস্থিত ছিলেন বেঙ্গল ক্লাবের ম্যানেজিং কমিটির সমস্ত সদস্য ও সদস্যা।

মঞ্চে আরও এমন অনেক গোষ্ঠী সম্মানিত হয়েছে, যাদের কাছে নৈবেদ্য সবে ভূমিষ্ঠ হওয়া একটি সংস্থা, এমন একটি নতুন সাংস্কৃতিক গোষ্ঠীকে স্বীকৃতি ও সম্মান দান করে উৎসাহ দানের জন্য আমরা আপ্লুত।

নৈবেদ্যর প্রতিটি কাজে যিনি সর্বদা পাশে থেকেছেন সেই শ্রী জয় চক্রবর্তীকে জানাই আমাদের অকুণ্ঠ ধন্যবাদ। শ্রী ও শ্রীমতি চক্রবর্তী আমাদের অনুষ্ঠানে উপস্থিত থেকেছেন এবং সহর্ষে সাধুবাদ জানিয়েছেন, উৎসাহ দিয়েছেন, এ আমাদের কাছে এক বিশেষ প্রাপ্তি। ধন্যবাদ জানাই শ্রীযুক্ত দিলীপ দাস (প্রেসিডেন্ট) ও পার্থসারথী চৌধুরী (ভাইস প্রেসিডেন্ট) কে। বেঙ্গল ক্লাবের সমস্ত কর্মকর্তাদের জানাই আমাদের কৃতজ্ঞতা। ধন্যবাদ জানাই আমার জন্মশহরের ভাই ও বন্ধু বেঙ্গল ক্লাবের শ্রী সৌমিক মিত্রকে। আমাদের কাজে তাঁর অবদান সদাই স্মরণে থাকে।
এই প্রাপ্তি এমন এক পরিতৃপ্তি যা শব্দে বর্ণনা করা যায় না। নৈবেদ্যর সকলের পক্ষ থেকে, আমাদের ফাউন্ডেশনের জয়জিৎ ঘোষ, জয়তী ঘোষ, আম্রপালি চৌধুরী ও আত্রেয়ী চৌধুরীর পক্ষ থেকে এবং সমস্ত ছাত্রছাত্রীদের পক্ষ থেকে শতবর্ষ পেরিয়ে যাওয়া বেঙ্গল ক্লাবকে জানাই আমাদের আন্তরিক ভালবাসা ও কৃতজ্ঞতা।
Arup Chowdhury Amrapali Chowdhury Atrrayee Chowdhury Nilima Upadhyay Shoma Basu Shaon Basu Anuradha Ghosh Ujjal Dutta Sanjukta Chakrabarti Navi Mumbai Bengali Association Joyjit Ghosh Jayati Ghosh Suraj Mukherjee Bengal Club Shivaji Park Sangha Mitra

একটি গান মনের মধ্যে রয়ে যায় সকলেরই, গানটি যেন মনের কোথাও সহজ সত্যের উন্মোচন ঘটায় সহজভাবেই। অস্তিত্ব নিয়ে সদাই চিন্তি...
07/08/2026

একটি গান মনের মধ্যে রয়ে যায় সকলেরই, গানটি যেন মনের কোথাও সহজ সত্যের উন্মোচন ঘটায় সহজভাবেই। অস্তিত্ব নিয়ে সদাই চিন্তিত মানুষের সামনে কেমন যেন হেলাফেলায় বলে দেয় পৃথিবী চলবে... দিন রাত হবে.. আনন্দ দুঃখ থাকবে; তুমি না-ও থাকতে পার, চেনাপথে তোমার পায়ের ছাপ না-ও পড়তে পারে, চেনা আনন্দে তোমার ভূমিকা না-ও থাকতে পারে..তাই মনে না-ও পড়তে পারে .....সত্যিই কি তাই!!! আগামীর এক দিনে আমার অস্তিত্ব কি এইভাবে মিলিয়ে যাবে....এ কি সহজ সত্যের স্বীকারোক্তি? নাকি মৃত্যুর পর জীবনের কাছে আর্তি? নাকি নিছকই বেদনাময় অভিমান.... যা মানতে কষ্ট হয়। উত্তর আছে গানের মাঝেই...কবি বলেছেন....... কে বলে গো সেই প্রভাতে নেই আমি.....তোমার মাঝে থাকব আমি...সকল খেলায় মিশে।
অনেক বছর আগে প্রকাশিত আমার রবীন্দ্রসঙ্গীতের অ্যালবাম "মিলনমুক্তি" থেকে একটি গান নিবেদন করলাম তাঁকে....রবি ঠাকুরকে।

Amrapali Chowdhury Atrrayee Chowdhury Nilima Upadhyay Shaon Basu Anuradha Ghosh Ujjal Dutta Sanjukta Chakrabarti Shoma Basu Rajat Mitra Sujata Chakraborty Mithu Ganguly Amit Mukherjee Anjan Mukherjee Joyjit Ghosh Jayati Ghosh Udisha

Sharing another Rabindrasangeet from my album "Milan Mukti". A song...

গান শেখানো একটা ভাগ্যের ব্যপার। বিশেষত নিজের মধ্যে যে শৈল্পিক বোধ রয়েছে, যা জন্মসূত্রে অর্জিত ও পরিশ্রম-চিন্তার মাধ্যমে...
04/08/2026

গান শেখানো একটা ভাগ্যের ব্যপার। বিশেষত নিজের মধ্যে যে শৈল্পিক বোধ রয়েছে, যা জন্মসূত্রে অর্জিত ও পরিশ্রম-চিন্তার মাধ্যমে লব্ধ, তা অন্যের মধ্যে ছড়িয়ে বিলিয়ে দিতে পারার আনন্দলাভ এক বিশেষ তৃপ্তি ও প্রাপ্তি।
তাই, মুম্বইয়ে আমার ও আমার পরিবারের হাতে গড়া নৈবেদ্য শিক্ষায়তনের রবীন্দ্র অনুরাগী তথা আমার ছাত্রী ও ছাত্ররা যখন গানের ক্লাসের শেষে কাগজ ও কলম উপহার দেয় তখন মনটা বেশ আনন্দে ভরে ওঠে। সবাইকে জানাই অনেক ভালবাসা, আর বলি মনের আনন্দে গান শেখ অভ্যাস কর এবং অন্যদের শোনাও, ছড়িয়ে দাও চারিদিকে, বাংলার এই সম্পদই হোক বাঙালির বৈভব
Arup Chowdhury Amrapali Chowdhury Atrrayee Chowdhury Ujjal Dutta Shaon Basu Nilima Upadhyay Shoma Basu Anuradha Ghosh Sanjukta Chakrabarti

আজ ১৩ই জুলাই, ২০১৪ থেকে দেখতে দেখতে ১২ বছর এগিয়ে এলাম। সময় কারুর মুখ চেয়ে থেমে থেকে না। ১২ বছর আগে এমন এক দিনে সন্ধ্য...
13/07/2026

আজ ১৩ই জুলাই, ২০১৪ থেকে দেখতে দেখতে ১২ বছর এগিয়ে এলাম। সময় কারুর মুখ চেয়ে থেমে থেকে না। ১২ বছর আগে এমন এক দিনে সন্ধ্যা-রাত্রিতে শ্রীমতি গোপা চৌধুরী শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন। তিনি আমাদের মা এবং অত্যন্ত দক্ষ এক মহিলা যিনি একাধারে অভিনয় জগৎ, সংগঠন এবং সংসার সামলেছেন দীর্ঘ সময় ধরে যথাযথভাবে। পিতা হিসেবে ২৮ বছর কাটানোর পর তাঁর ভূমিকা যখন নিজের কর্মের, ভালবাসার ও স্নেহের মধ্যে দেখতে পাই তখন নিজেই খুশি হই , তৃপ্ত হই এবং অনুভব করি যে আমার চেয়ে শতগুণ কঠিন তৎকালীন সমাজ এবং তাঁর সংসারজীবনের প্রতিটি ক্ষেত্রে কত সংঘর্ষ করে, লড়াই করে আপন অস্তিত্ব সমর্যাদায় রক্ষা করে অন্যদের প্রতি কর্তব্য পালন করে গেছেন।

প্রণম্য তুমি। নৈবেদ্যর মধ্যে দিয়ে মঙ্গল ও গোপা চৌধুরী সাংস্কৃতিক সংস্থার ঐতিহ্য রক্ষা করার চেষ্টা করছি এই মুম্বইয়ে ও কলকাতায়। অরূপ-আম্রপালী-আত্রেয়ীর সঙ্গে থেকো এবং শক্তি দান করো মাথা উঁচু করে কিছু করে যাওয়ার জন্য নিরন্তর।
Amrapali ChowdhuryArup ChowdhuryAtrrayee Chowdhury

নৈবেদ্যর  উপস্থাপনা বাকলয়  ২০২৬ এর কিছু সুন্দর মুহূর্ত! নৈবেদ্যর ছাত্র ও ছাত্রীরা এক অসাধারণ উপহার দিয়েছে তাদের শিক্ষককে...
25/06/2026

নৈবেদ্যর উপস্থাপনা বাকলয় ২০২৬ এর কিছু সুন্দর মুহূর্ত! নৈবেদ্যর ছাত্র ও ছাত্রীরা এক অসাধারণ উপহার দিয়েছে তাদের শিক্ষককে! গর্বিত ক্ষণ!
Amrapali ChowdhuryArup ChowdhuryUjjal DuttaShoma BasuNilima UpadhyayShaon Kaushik Basu Sangha Mitra Sanjukta Chakrabarti Anuradha Ghosh Joyjit Ghosh Jayati Ghosh Sujata Chakraborty Agnibh Dey Amit Mukherjee Bengali Theatre Lovers' Society

নৈবেদ্য তার দ্বিতীয় বার্ষিক অনুষ্ঠান "বাকলয় ২০২৬" অর্পণ করল প্রেক্ষাগৃহপূর্ণ দর্শকদের করকমলে। ১৩ই জুন, শনিবার, স্থানীয...
22/06/2026

নৈবেদ্য তার দ্বিতীয় বার্ষিক অনুষ্ঠান "বাকলয় ২০২৬" অর্পণ করল প্রেক্ষাগৃহপূর্ণ দর্শকদের করকমলে। ১৩ই জুন, শনিবার, স্থানীয় স্বতন্ত্রবীর সাভারকর স্মারক থিয়েটারে এই অনুষ্ঠান উপস্থাপিত হয়।

১৩ই জুন অনুষ্ঠান হওয়ার পরে আজ ২২শে জুন নৈবেদ্যের পক্ষ থেকে দর্শক এবং এই অনুষ্ঠানের সঙ্গে যুক্ত সমস্ত মানুষজনেদের ধন্যবাদ জ্ঞাপন করার অভিপ্রায়ে এই লিখন ।

২২শে জুন আমাদের কাছে একটি বিশেষ দিন, কারণ ১৯৯০ সালের উক্ত দিনে নাট্যব্যক্তিত্ব এবং আমার পিতা শ্রী মঙ্গল চৌধুরী প্রয়াত হয়েছিলেন। এই বিশেষ দিনটিতে , কখনও কখনও তার কিছুটা আগে বা পরের কোনো দিনে, বিগত ৩১ বছর ধরে, কখনো পশ্চিমবঙ্গের বর্ধমান শহরে আবার কখনো মুম্বাইয়ে কিছু না কিছু অনুষ্ঠান নৈবেদ্য তথা মঙ্গল ও গোপা চৌধুরী সংস্কৃতি চর্চা কেন্দ্র দ্বারা পরিবেশিত হয়ে এসেছে। কালের যাত্রায় ২০১৪ সালে নাট্য ব্যক্তিত্ব শ্রী গোপা চৌধুরীকেও আমরা হারিয়েছি। তাই চৌধুরী পরিবারের অরূপ-আম্রপালী-আত্রেয়ীর কাছে এই দিনে নিজেদের সাংস্কৃতিক প্রয়াসের কথা লেখার চেয়ে আর ভাল দিন আর কী-বা হতে পারে।

আজ সেই দুই ব্যক্তিত্বকে স্মরণে রেখে বাকলয় ২০২৬ এর অনুষ্ঠানের সম্বন্ধে দু-চারকথা এই সোশ্যাল মিডিয়ায় রেখে যেতে চাই।

এবারের অনুষ্ঠানে ছিল তিনটি পর্ব। নৈবেদ্যর ছাত্রছাত্রীরা সমবেত সংগীত পরিবেশনের মধ্যে দিয়ে "বাকলয় ২০২৬" উদ্বোধন করেন। শিল্পী শ্রী অরূপ চৌধুরী রবীন্দ্রসংগীত পরিবেশন করেন এবং কালজয়ী সুরকার ও গীতিকার শ্রী সলিল চৌধুরীর প্রতি তাঁরই রচিত সংগীতের মাধ্যমে সম্মান জ্ঞাপন করেন। কবি সুকান্ত ভট্টাচার্যের একটি কবিতা যা "ঠিকানা আমার চেয়েছ বন্ধু " গানের মাধ্যমে সবার কাছে পরিচিত হয়েছিল, সেই গানটি পরিবেশন করেন অরূপ চৌধুরী।

বিরতির পর পরিবেশিত হয় চাকদহ নাট্যজন সংস্থার একটি অসামান্য নাটক "জগাখিচুড়ি"। নির্দেশনায় ছিলেন শ্রী কমল চট্টোপাধ্যায়। অভিনয়ে ছিলেন শ্রী প্রদীপ ভট্টাচার্য, শ্রী কমল চট্টোপাধ্যায় , চাকদহ নাট্যজনের মুল স্তম্ভ শ্রী সুমন পাল এবং চাকদহ নাট্যজনের আরো অনেক শিল্পী।
দর্শকরা উচ্চহাস্যে করতালিতে নাটকটি গ্রহণ করেছেন, উপভোগ করেছেন। এইবারের একদিনের উৎসবে নাটক পরিবেশনের পরিকল্পনা যে সঠিক ছিল তা নাটক চলাকালীন বারবার অনুভূত হয়েছে। নৈবেদ্যর সঙ্গে যুক্ত সমগ্র মানুষজনের কাছে এটি অত্যন্ত আত্মশ্লাঘার বিষয়।

এই অনুষ্ঠানে বহু মানুষ তাঁদের ভালবাসা নিয়ে এগিয়ে এসেছেন। অনুষ্ঠানটি স্বয়ংসম্পূর্ণ করে তোলার জন্য তাঁদের ধন্যবাদ জানাই যাঁরা আমন্ত্রণ গ্রহণ করেছেন ও অন্যদের আমন্ত্রণ জানিয়েছেন, অনুষ্ঠানটির ব্যবস্থাপনায় যে যুবদল অক্লান্ত খেটেছেন, ছাত্রছাত্রীরা যাঁরা সর্বদা সঙ্গে থেকেছেন, সর্বোপরি দর্শকদের যাঁরা সময় বার করে এসেছেন।

নৈবেদ্যর নীতি অনুযায়ী আমরা সঠিক সময়ে অনুষ্ঠান শুরু করেছি এবং সঠিক সময়ে শেষ করেছি। একটি রুচিপূর্ণ অনুষ্ঠান পরিবেশন করেছি। আমাদের অঙ্গীকার আগামী দিনেও তা বজায় রেখে এগিয়ে যাব। নৈবেদ্যর মূল লক্ষ্য সুসংস্কৃতির ধারা বজায় রাখা এবং সংস্কৃতির মধ্যে যা যা রয়েছে তা তুলে ধরা, বাঁধাধরা কোনো গতে বাঁধা না পড়া।

একটি ছোট্ট অনুরোধ রয়েছে: আমাদের অনুষ্ঠান ভাললাগায় সোশ্যাল মাধ্যমে অনেকেই অনুষ্ঠানের নানান টুকরো দিয়েছেন। সেখানে অনুষ্ঠানের বিষয়ে লিখতে গিয়ে " বাকলয় আয়োজিত " লিখে ফেলেছেন, এটি নৈবেদ্য আয়োজন করেছে, বাকলয় ২০২৬ হল অনুষ্ঠানের শিরোনাম। জানি, ভাল লাগায় এবং খুব দ্রুত সবকিছু FB র পাতায় দেওয়ার জন্য এই ঘটনা ঘটেছে,কিন্তু তথ্য যাতে বিকৃত না হয় সেদিকে লক্ষ্য রাখবেন এটি আমাদের বিনম্র অনুরোধ।
আমাদের সঙ্গে থাকুন , এগিয়ে যেতে সাহায্য করুন। নৈবেদ্যর পক্ষ থেকে বাকলয় ২০২৭ এর আগে আরও অন্য অনুষ্ঠানের আয়োজন করা হবে, আপনাদের উপস্থিতি একান্ত কাম্য।

ChowdhuryAmrapali ChowdhuryMilon ManchaBengali Theatre Lovers' SocietyJoyjit GhoshJayati GhoshSangha MitraNavi Mumbai Bengali AssociationKaushik BasuShaon BasuNilima UpadhyaySanjukta Chakrabarti Shoma Basu Anuradha Ghosh Ujjal Dutta

11/06/2026

No trending music.
Just the sound of rehearsals.

Raw. Unfiltered. Honest.

A small glimpse into the work, passion, and joy behind BAAK-LAY 2026.

See you on 13th June.
Tickets on BookMyShow
Link : https://in.bookmyshow.com/plays/baak-lay-2026/ET00498845

Tickets also available on 13th June at Veer Savarkar Auditorium

Arup Chowdhury Amrapali Chowdhury Milon Mancha Bengali Theatre Lovers' Society Sangha Mitra Navi Mumbai Bengali Association Chakdaha Natyajan Bengal & Bengalis Sanjukta Chakrabarti Shaon Basu Kaushik Basu Chakdaha Nattyajan :: চাকদহ নাট্যজন Naivedya Ujjal Dutta Shoma Basu

10/06/2026

Anusree Bonnerjee is a Bharatnatyam and Rabindranriyta dance exponent, choreographer, and the driving force behind "Shahana Centre for Tagore Music and Culture", a thriving cultural movement dedicated to nurturing and celebrating the arts. A long-standing friend and well-wisher of Naivedya, she has always extended her support and encouragement to our cultural endeavours.

She is helping spread the word about our event and warmly inviting everyone to be a part of this special celebration. With her vibrant energy, artistic vision, and deep love for culture, she encourages all to join us in celebrating the rich tapestry of creativity, tradition, and human connection at Baak-Lay 2026.

Tickets available on BookMyShow:
https://in.bookmyshow.com/plays/baak-lay-2026/ET00498845

Walk in tickets are also available on VEER Savarkar Box Office on 13th June.

Arup Chowdhury Amrapali Chowdhury Bengali Theatre Lovers' Society Navi Mumbai Bengali Association Atrrayee Chowdhury Bengal & Bengalis Chakdaha Natyajan Sanjukta Chakrabarti Nilima Upadhyay Shaon Basu Anuradha Ghosh Kaushik Basu Ujjal Dutta Shoma Basu

Address

Mumbai
400065

Website

Alerts

Be the first to know and let us send you an email when Naivedya posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Establishment

Send a message to Naivedya:

Shortcuts

Share