Lakshya Padatik Theatre Village

Lakshya Padatik  Theatre Village LAKSHYA PADATIK is theatre group in India. The group represents rural theatre from Purba Medinipur in the state of West Bengal but works around the India.

Har Ghar Tiranga – Lakshay PADATIKMinistry of Culture Certificate – Awaiting
15/08/2026

Har Ghar Tiranga – Lakshay PADATIK
Ministry of Culture Certificate – Awaiting

15/08/2026

৮০তম স্বাধীনতা দিবস ও ‘বন্দে মাতরম্’-এর ১৫০ বছর।
পূর্তি উপলক্ষে, পদাতিকের সাংস্কৃতিক পরিবেশনায় মাতৃভূমির প্রতি ভালোবাসা, স্বাধীনতা সংগ্রামের আবেগ ও দেশাত্মবোধের এক আন্তরিক শ্রদ্ধার্ঘ্য।
বন্দে মাতরম্। জয় হিন্দ। 🇮🇳

15/08/2026
15/08/2026

৮০তম স্বাধীনতা দিবসের শ্রদ্ধার্ঘ্য
ব্রিটিশ শাসনের শৃঙ্খল থেকে ভারতমায়ের মুক্তির ৮০তম বর্ষে—
পদাতিকের শিশু শিল্পীদের আবৃত্তিতে স্বাধীনতার অমর গৌরব, শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা ও মাতৃভূমির প্রতি ভালোবাসার এক আবেগঘন সাংস্কৃতিক নিবেদন।
জয় হিন্দ। 🇮🇳

ব্রিটিশ সাম্রাজ্যবাদের দীর্ঘ শৃঙ্খল ছিন্ন করে ভারতমায়ের মুক্তির সেই গৌরবময় দিন—১৫ আগস্ট, ১৯৪৭। অসংখ্য স্বাধীনতা সংগ্রা...
15/08/2026

ব্রিটিশ সাম্রাজ্যবাদের দীর্ঘ শৃঙ্খল ছিন্ন করে ভারতমায়ের মুক্তির সেই গৌরবময় দিন—১৫ আগস্ট, ১৯৪৭। অসংখ্য স্বাধীনতা সংগ্রামীর আত্মত্যাগ, ত্যাগ-তিতিক্ষা ও রক্তের বিনিময়ে অর্জিত সেই স্বাধীনতার স্মৃতিকে বুকে ধারণ করে আমরা আজ উদযাপন করছি ৮০তম স্বাধীনতা দিবস।
এই পবিত্র দিনে গভীর শ্রদ্ধায় স্মরণ করি সেইসব অমর শহিদ ও স্বাধীনতা সংগ্রামীদের, যাঁদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীন ভারতের নির্মল আকাশ। তাঁদের স্বপ্ন, সংগ্রাম ও আদর্শই আমাদের পথ দেখাক।
স্বাধীনতা শুধু একটি তারিখ নয়—স্বাধীনতা আমাদের আত্মপরিচয়, আমাদের গর্ব, আমাদের অস্তিত্ব। আসুন, শহিদদের স্বপ্নের ভারত গড়ার অঙ্গীকার করি—যেখানে থাকবে সাম্য, সম্প্রীতি, মানবতা, বিজ্ঞান, শিক্ষা ও উন্নয়নের আলো।
বন্দে মাতরম্।
জয় হিন্দ।
ভারত মাতা কি জয়।

লক্ষ্যা পদাতিক ৮০ তম স্বাধীনতা দিবস উদযাপন । দেশাত্মবোধক সাংস্কৃতিক অনুষ্ঠান। পদাতিকের ফেসবুক পেজ থেকে,লাইভ অনুষ্ঠান সম্...
14/08/2026

লক্ষ্যা পদাতিক ৮০ তম স্বাধীনতা দিবস উদযাপন । দেশাত্মবোধক সাংস্কৃতিক অনুষ্ঠান। পদাতিকের ফেসবুক পেজ থেকে,লাইভ অনুষ্ঠান সম্প্রচারিত হবে।

মহিষাদলের রথের মেলা: নাটকের আসর বসতো -- ইতিহাসের চাকা ঘুরে, আবেগের পথে....... বর্ষার প্রথম মেঘ যখন আকাশ ঢেকে দেয়, তখনই ...
16/07/2026

মহিষাদলের রথের মেলা: নাটকের আসর বসতো -- ইতিহাসের চাকা ঘুরে, আবেগের পথে.......
বর্ষার প্রথম মেঘ যখন আকাশ ঢেকে দেয়, তখনই যেন মহিষাদলের বুকের ভেতর শুরু হয় আর এক উৎসবের স্পন্দন। সে শুধু রথযাত্রা নয়, সে ইতিহাসের সঙ্গে মানুষের মিলন, ঐতিহ্যের সঙ্গে আবেগের আলিঙ্গন। প্রায় আড়াই শতাব্দী ধরে এই উৎসব বহন করে চলেছে এক রাজকীয় উত্তরাধিকার, এক জনপদের আত্মপরিচয়।
১৭৭৬ খ্রিস্টাব্দে মহিষাদল রাজবাড়ির রানি জানকি দেবী এই রথযাত্রার সূচনা করেন।।রানি জানকি দেবীর সময়কার ২০ চূড়াবিশিষ্ট রথ পরে ১৮৫১ সালে রাজা লক্ষ্মণপ্রসাদ গর্গের উদ্যোগে নতুন রূপ পায়—১৩ চূড়াবিশিষ্ট, ৩৪ চাকার বিশাল কাঠের রথ। কামানের গর্জনে শুরু হতো রথযাত্রা; সেই ধ্বনি যেন ঘোষণা করত—রাজ্যজুড়ে নেমে এসেছে উৎসব।
আজও সেই ঐতিহ্যের মেনে রাজ পরিবারের বর্তমান সদস্য শ্রী হরপ্রসাদ গর্গ পালকিতে চড়ে রথের সামনে আসেন। তাঁর হাতেই রথের রশিতে পড়ে প্রথম শুভ টান পড়ে ।
একদিন এই মেলা ছিল রাজকীয় জাঁকজমকের প্রতীক। রাজ্য - ভিনরাজোর বণিক, শিল্পী, সাধু, দর্শনার্থী—কত মানুষের পদচারণায় মুখর হয়ে উঠত মহিষাদল। প্রায় এক মাস ধরে চলা সেই মেলা ছিল কেনাবেচার স্থান, আবার মিলনমেলাও। লোকসংস্কৃতি, গান, নাটক, যাত্রা ,হাসি আর মানুষের গল্পে দিন-রাত একাকার হয়ে যেত।

মহিষাদলের ইতিহাস কেবল রথের নয়, নাটকেরও। রাজা লক্ষ্মণপ্রসাদ গর্গ থেকে রাজা সতীপ্রসাদের পরিবারের সদস্যরা ছিলেন নাট্যপ্রেমী ও সংস্কৃতির নিবেদিত পৃষ্ঠপোষক। ১৮৯০ সাল থেকে দুর্গাপূজা ও রথের সময় কলকাতার খ্যাতনামা নাট্যদলগুলি রাজবাড়িতে এসে অভিনয় করত। মহিষাদলের রথ তাই একসময় হয়ে উঠেছিল বাংলার নাট্যচর্চারও এক গুরুত্বপূর্ণ কেন্দ্র। রথের মেলা মানেই ছিল নাটের আসর, যেখানে মঞ্চের আলোয় জীবন্ত হয়ে উঠত বাংলা নাটকের সেরা সৃষ্টি।
সময় বদলেছে। রাজকীয় আড়ম্বর আজ অনেকটাই স্মৃতির পাতায়। লোকজ মেলা আধুনিকতার ছোঁয়ায় নতুন রূপ নিয়েছে। তবুও কিছু জিনিস বদলায় না। এখনও রথের মেলায় পাওয়া যায় নানা চারাগাছ, চাষিদের কোদাল কুড়ুল, পেতলের বাসন পত্র।বেতের ধামা-কুলো, সবংয়ের বিখ্যাত মাদুর, গরম জিলিপি, পাপড়, আর গ্রামবাংলার সহজ-সরল জীবনযাত্রার অমলিন ছাপ। এই মেলায় হাঁটলে মনে হয়, বাংলার লোকঐতিহ্য এখনও নিঃশব্দে বেঁচে আছে।
আপনি যদি বর্ষাকালে দীঘার পথে বের হন, তবে নন্দকুমার থেকে একবার ডানদিকে ৮ কিলোমিটার মহিষাদলে চলে আসুন। রাজবাড়ির প্রাচীন অন্দরমহল ঘুরে দেখুন, বিশাল রথের সামনে দাঁড়িয়ে অনুভব করুন কয়েক শতাব্দীর ইতিহাস। মেলার ভিড়ে হারিয়ে যান, গরম জিলিপির স্বাদ নিন, সবংয়ের মাদুরে হাত বুলিয়ে দেখুন, আর ফেরার পথে একটি পাকা কাঁঠাল মাথায় নিয়ে বাড়ি ফিরুন।
মহিষাদলের রথের মেলা শুধু দেখা যায় না—অনুভব করা যায়। এখানে ইতিহাস কথা বলে, ঐতিহ্য হাতছানি দেয়, আর মানুষ ফিরে যায় এক টুকরো বাংলাকে হৃদয়ে নিয়ে। একবার এলে বুঝবেন, এটি কেবল একটি মেলা নয়; এটি মেদিনীপুরের গর্ব, বাংলার আত্মা, আর আমাদের সম্মিলিত স্মৃতির এক অমূল্য মেলা।
নাট্যকর্মী - অলকেশ পদাতিক
ছবি - সংগৃহীত

বিশ্ব পরিবেশ দিবসে পদাতিকের নাট্য 'পৃথিবীর গভীর অসুখ' 🌎💚🌱
05/06/2026

বিশ্ব পরিবেশ দিবসে পদাতিকের নাট্য 'পৃথিবীর গভীর অসুখ' 🌎💚🌱

আনন্দলোকে মঙ্গলালোকে বিরাজ সত্যসুন্দর।মহিমা তব উদ্ভাসিত মহাগগন-মাঝে....বিশ্বমৈত্রী ও সকলের মঙ্গলের প্রার্থনার... কবি প্র...
22/05/2026

আনন্দলোকে মঙ্গলালোকে বিরাজ সত্যসুন্দর।মহিমা তব উদ্ভাসিত মহাগগন-মাঝে....বিশ্বমৈত্রী ও সকলের মঙ্গলের প্রার্থনার... কবি প্রণামের অনুষ্ঠানে সবাইকে আমন্ত্রণ জানাই...

বর্তমানে পদাতিক থিয়েটার কার্নিভাল
04/04/2026

বর্তমানে পদাতিক থিয়েটার কার্নিভাল

Address

LAKSHYA
Mahishadal
721654

Telephone

9735656326

Website

Alerts

Be the first to know and let us send you an email when Lakshya Padatik Theatre Village posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Establishment

Send a message to Lakshya Padatik Theatre Village:

Shortcuts

Share