08/01/2025
আজকের দিনটা আমাদের কাছে নানা দিক থেকে গুরুত্বপূর্ণ। যার মধ্যে অন্যতম 'ভাবনা জংশন' নামে ছোট্ট শিল্পবাসার জন্মদিন। গত ২০২২ খ্রিস্টাব্দে এই দিনেই সকলের জন্য দরজা উন্মুক্ত হয় আমাদের এই জংশন স্টেশনের। হ্যাঁ। জংশন। যেখানে বিগত দুই বছর ধরে নানা চিন্তার, নানা ভাবনার মানুষের পদচারণা ঘটেছে এবং বিনিময় হয়েছে সংলাপ। আর সেইসাথে আমাদের আয়োজনে রূপায়িত হয়েছে নানা শিল্প। আমরা চেষ্টা করে চলেছি শিল্পচর্চার মাধ্যমে সামাজিক সম্পর্কের পথ প্রশস্ত করতে। আজ ভাবনা জংশন তিন বছরে পা দিল। আজ রাত ৮টায় আমরা অর্থাৎ ভাবনা জংশন পরিবার থাকবো ফেসবুক লাইভে। আপনারাও থাকবেন আশা করছি। কিছু কথা, আগামীর স্বপ্ন ইত্যাদি নিয়েই কেটে যাবে জন্মদিনের রাত। সকলকে শুভেচ্ছা।