10/08/2026
শুরুটা ছিল বৃষ্টির দিনে
আমার দুচোখ নিয়েছিল চিনে
ভিজেছিল মন বৃষ্টির জলে
ভালোবাসা, কতো কথা বলে।।
কিন্ত আমি পাইনি তোমায়
দাঁড়িয়ে ছিলে ওই জানালায়
রয়ে গেলো মনে ভালোবাসাখানি
তোমায় পাবোনা এইটুকু জানি।।
রয়ে গেছে মনে সুপ্ত যে আসা
ক্ষীণ হবে না এই ভালোবাসা
টুকরো প্রেম পেলো যে তৃপ্তি
ভালোবাসা হোক এখানে সমাপ্তি।।
কলমে— শ্রীমন বন্দোপাধ্যায়