10/09/2026
কৃষ্ণনগর আর বাঘা যতীন - সম্পর্কটা নাড়ির, বাঘা যতীন শুধু নদিয়ার সন্তান নন, কৃষ্ণনগরেই তাঁর বিপ্লবী হয়ে ওঠা।
জন্ম আর মামার বাড়ি :
৮ই ডিসেম্বর ১৮৭৯ সালে কয়া গ্রামে জন্ম গ্রহণ করেন যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়, তখন ছিল নদিয়া জেলার মধ্যেই বর্তমান কুষ্টিয়া, বাংলাদেশে। ছোটবেলা থেকেই তিনি থাকতেন তাঁর মামার বাড়ি কৃষ্ণনগরে। তাঁর ছোটমামা ললিতকুমার চট্টোপাধ্যায় ছিলেন তাঁর রাজনৈতিক গুরু, তাঁর সংস্পর্শেই প্রথম রাজনৈতিক চেতনা লাভ করেন।
বিখ্যাত অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় ছিলেন তাঁর ভাগ্নে, আর সেই সূত্রে কৃষ্ণনগরের মামার বাড়ি দুই কিংবদন্তির স্মৃতি বিজড়িত। তৎকালীন ব্রিটিশ পুলিশ বারংবার কৃষ্ণনগরের এই বাড়ি আর কয়ার বাড়ি তল্লাশি করেছে মামা-ভাগ্নেকে ধরার জন্য।
কৃষ্ণনগরে পড়াশোনা ও শরীরচর্চা :
তাঁর শিক্ষা শুরু হয় কৃষ্ণনগর অ্যাংলো-ভার্নাকুলার (AV) স্কুলে, সেখান থেকেই তিনি এন্ট্রান্স পাশ করেন।
শুধু পড়াশোনা নয়, কৃষ্ণনগর পাবলিক লাইব্রেরির পিছনে তাঁর নেতৃত্বে গড়ে উঠেছিল এক শক্তিচর্চার আখড়া। ওটাই ছিল অনুশীলন সমিতির ঘাঁটি, তিনি ছেলেদের লাঠিখেলা, বক্সিং, ফুটবল শেখাতেন আর গীতাপাঠ কর্মের আদর্শ বোঝাতেন।
কৃষ্ণনগর গ্রন্থাগার ও টাউন হল ময়দান ছিল তখন নদিয়ার মুক্তি আন্দোলনের কেন্দ্র, যেখানে বাঘা যতীন নিয়মিত আসতেন।
আজকের কৃষ্ণনগরে তাঁর চিহ্ন :
* AV স্কুল : এখনও স্কুলে তাঁর নামে স্মৃতি বিজড়িত বিদ্যালয় হিসেবে উল্লেখ আছে। * মামার বাড়ি : কৃষ্ণনগর শহরের বাড়িতে এখন একটি রাজনৈতিক দলের শহর কমিটির অফিস হয়েছে, কিন্তু বাড়িটা এখনও বাঘা যতীন ও সৌমিত্রের স্মৃতি বিজড়িত হিসেবেই পরিচিত।
কৃষ্ণনগরকে বাদ দিয়ে বাঘা যতীনের ইতিহাস লেখা যায় না। তিনি জন্মেছিলেন কয়ায়, কিন্তু বিপ্লবী বাঘা যতীন তৈরি হয়েছিলেন এই কৃষ্ণনগরেই আর দেশের জন্য আত্মবলিদান করেন ১০ই সেপ্টেম্বর ওড়িশার বুড়িবালামের তীরে বালেশ্বরে।
#বাঘাযতীন #আত্মবলিদানদিবস #কৃষ্ণনগর