The Way We See

Directions

The Way We See Art is a lie that makes us realize truth – Pablo Picasso.

Art speaks louder than speech...চিত্রশিল্পী:- তৃষা কর।
29/09/2024

Art speaks louder than speech...

চিত্রশিল্পী:- তৃষা কর।



28/09/2024

মা ফলেষু কদাচনঃ

নারী, আহাঃ টেস্টি খানা,
কাবাব কিংবা পরমান্ন।
রাক্ষস যোনি তুষ্ট হোক,
মা ফলেষু কদাচনঃ।।

লাল মাংসের নরম ছোঁয়া,
আসর জমাক মদ্যপানও।
Priapism তুঙ্গে থাকে,
মা ফলেষু কদাচনঃ ||

খাবার শুধু খেলেই হবে?
পোড়াতে হবে পাতাও যেন।
You-know-who বাঁচবে শুধু...
মা ফলেষু কদাচনঃ।।

কি বললে, Vegan তুমি?
মাংসের গন্ধে নাকি শিঁটকাও ?
নীল ছবি তো হিঞ্চে-পালং...
মা ফলেষু কদাচনঃ ।।

ভিখারী, পাগল তো ব্যাকডেটেড,
রাঘব বোয়াল দূরদর্শী।
অন ডিউটি... কার তাতে কি?
মা ফলেষু কদাচনঃ।।

ইস্কাবনের বিবির তালে ,
নাচে তাসের দেশখানাও।
হুকুম তামিল দুই হাজারে,
মা ফলেষু কদাচনঃ।।

মিটিং, মিছিল আর বিক্ষোভ,
শাঁখ, মশাল আর টাফ স্লোগানও।
বক্স অফিসে সবাই কাঙাল,
মা ফলেষু কদাচনঃ।।

পাশার ছকে শকুনির চাল,
রাধাগোবিন্দে নরকের ছাই।
ধর্মসংস্থাপনার্থায়....
তিলোত্তমার বিচার চাই।।

কলমে:- Debanjan Banerjee

#মা_ফলেষু_কদাচনঃ

28/09/2024

রেজাল্ট

রাস্তার পাশে চায়ের দোকানে বসে প্রাপ্তবয়স্ক সুকুমার বাবুকে বিড়ি খেতে দেখে এক কলেজ পড়ুয়া এগিয়ে এসে বলল, "জেঠু, লাইটার টা দিন তো।"
সুকুমার বাবু অবাক হয়ে জিজ্ঞেস করলেন -"সে কি বাবা ! এই বয়সেই বিড়ি ?"
-"না জেঠু," বলল ছেলেটা "আসলে আজ আমাদের ইউনিভার্সিটির রেজাল্ট বের হয়েছে। রেজাল্টে অনেক গরমিল করা হয়েছে, আর আমার রেজাল্ট ভালোও হয়নি সেরকম... তাই আর কি..."
-"তাই বলে তুমি রেজাল্ট পেপারে আগুন লাগিয়ে দেবে ?"
-"না জেঠু... আগুন তো লেগেছে আমার মনে... তাই ভাবলাম শরীরটাই বা বাকি থাকে কেন?"

কলমে:- Debanjan Banerjee

#রেজাল্ট

26/09/2024

"ন্যায় চাই... ন্যায়"

লাল হলুদের মশাল নিয়ে
সবুজ মেরুন গায়ে জড়িয়ে
প্রতিবাদে নামো সবাই
করতে হবে জয়।

অন্যায় কে মাড়িয়ে পায়ে
ন্যায়ের আগুন জ্বালিয়ে দিয়ে
গর্জে ওঠো ঘটি-বাঙাল
আর কোরো না ভয়।

সৎসাহস আজ মায়ের ভোগে
অন্ধ শাসক জুতো শোঁকে
রক্ষক যদি ভক্ষক সাজে
আসুক হে প্রলয়

ক্ষতবিক্ষত দেহ যখন
অনাদরে থাকে তখন
রাক্ষসেরা হামলে পড়ে
কেন এ পরিহাস ?

এত কিছুর পরেও যদি
মেরুদন্ড সোজা না হয়
বাঁকা দেহে কালি মেখে
কাটতে হবে ঘাস।

নিজেই যদি ক্রাইম করে
নিজের নামের মিছিল বয়ে
বাড়াবাড়ি করলে তবে
ছাড়তে হবে মাঠ।

পায়ের থেকে খেলা কেড়ে
"খেলা হবে" শ্লোগান মেরে
টিকিট বেচে টাকা তুললে
সইতে হবে ঘাত।

অনেক হল মুজরা, এবার
সময় আসল কথা বলার
ভয়টা দূরে সরিয়ে রেখে
শক্ত করো হাত

হাবুল সেনের পাশেই প্যালা
ভয়ে শাসকের শুকালো গলা
মাথা ভেঙে মাথাভাঙায়
ভাসাতে হবে আজ

শাসকের গলা নামিয়ে দিয়ে
শোষিতের দল গর্জে উঠে
ষাট হাজারের ভিড়ের ঠেলায়
ভাঙতে হবে রাজ

শহর মোদের মায়ের সমান
বাঁচাতে হবে তার সম্মান
এগিয়ে এসো সুহৃদ সকল
লড়তে হবে ভাই

ইস্টবেঙ্গল মোহনবাগান
একই মায়ের দুই সন্তান
জোর গলায় গাও এই গান
দিতেই হবে ন্যায়।

কলমে:- Debanjan Banerjee

#ন্যায়_চাই_ন্যায়

26/09/2024

"তোমায় মনে পড়বে..."

যদি কোনোদিন আমাদের এই প্রেমের দিগন্তে...
সূর্যখানি হঠাৎই দাঁড় টেনে বসে,
যদি হঠাৎই এ পৃথিবীর আয়ুরেখার দোরগোড়ায়...
আমরা শূন্য হয়ে থমকে পড়ি কখনও,
তোমায় খুব মনে পড়বে জানো তো...
তোমায় মনে পড়বে,
এতগুলো বছর ধরে একসাথে গোছানো স্বপ্নগুলোর ভিড়ে,
তোমায় মনে পড়বে,
এই প্রতিটি কবিতার অন্তরে গাঁথা এক বোকা বোকা ভালোবাসার নীড়ে,
তোমায় মনে পড়বে,
এই একঘেঁয়ে জীবনের প্রতিটি অগোছালো শব্দের রাতে,
তোমায় মনে পড়বে,
একটুখানির ছোঁয়া আর ঐ কাজলহীন দু'টি চোখের কল্পনাতে,
মনে পড়বে তোমায়,
হারিয়ে যাওয়া কিছু কথার বিপন্নতার ইতিহাসে,
মনে পড়বে তোমায়,
ফুরিয়ে যাওয়া অভিমানে তোমায় ভালোবেসে,
খুব মনে পড়বে তোমায়...জানো তো..,
আমাদের এক না হতে পারার সমস্ত অসম্পূর্ণ দুঃখগুলোতে...। 🙃♥️

কলমে:- অর্পন অধিকারী।

#তোমায়_মনে_পড়বে

Address

Dhubulia
Krishnagar

Website

Alerts

Be the first to know and let us send you an email when The Way We See posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category