Krishnanagar Jagadhatri Mahotsav

Krishnanagar Jagadhatri Mahotsav সকলকে কৃষ্ণনগর জগদ্ধাত্রী মহোৎসব পেজের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন রইল
🏵️জয় মা জগদ্ধাত্রী🌼

✨অসময়ের দুর্গা... ৩৫০ বছরের প্রাচীন কৃষ্ণনগর গোলাপটি বারোয়ারির মহিষমর্দিনী পুজো...♦️♦️জলদস্যুর দমনেই দেবীর আবাহন, ঐতিহ...
21/08/2026

✨অসময়ের দুর্গা... ৩৫০ বছরের প্রাচীন কৃষ্ণনগর গোলাপটি বারোয়ারির মহিষমর্দিনী পুজো...

♦️♦️জলদস্যুর দমনেই দেবীর আবাহন, ঐতিহ্যবাহী কৃষ্ণনগর মহিষমর্দিনী পূজোর ইতিহাসে লুকিয়ে রোমাঞ্চ।

✳️✴️ প্রায় ৩৫০ বছরের বেশি সময় আগেকার কথা। কৃষ্ণনগরের গোয়ারী অঞ্চলের ব্যবসায়ী ও মজুতদাররা জলদস্যুর হাত থেকে বাঁচার জন্য শুরু করলেন মহিষমর্দিনী মায়ের পুজো। এত বছর পেরিয়ে গেলেও কৃষ্ণনগর মহিষমর্দিনী পুজো এখনও বেশ জমজমাট। প্রাচীন আচার রীতি মেনেই শ্রাবণ মাসের শুক্লাষ্টমী তিথিতে নিয়ম মেনে চার দিন ধরে মায়ের পুজো সম্পন্ন হয়।

🔴🔴 এই পুজোর ইতিহাস ঘাটলে জানা যায়, তখন কৃষ্ণনগরের পাশ দিয়ে প্রবল জলরাশি নিয়ে বয়ে চলেছে জলঙ্গী নদী। তৎকালীন সময়ে রাস্তাঘাট তেমন ছিল না বলে যাতায়াত থেকে বাণিজ্য বেশিরভাগ হতো নদী পথে। নদীপথে নৌকা এবং জাহাজে করে সকল গন্ধদ্রব্য, চাউল এবং অন্যান্য মুদিখানা সামগ্রী এনে মজুত করে রাখা হত কৃষ্ণনগরের গোলাপটি অঞ্চলে। কিন্তু হঠাৎ করেই শুরু হলো জলদস্যুর ভয়। জলদস্যুরা বাণিজ্য করতে আসা নৌকা এবং জাহাজ গুলোতে লুটপাট করতে শুরু করে । ব্যবসায়ী, মজুতদাররা তখন এই বিপদ থেকে বাঁচতে শরণাপন্ন হলেন পন্ডিতদের কাছে । ব্রাহ্মণ পন্ডিতরা তখন বিধান দিলেন যে, সেই অঞ্চলে শ্রাবণ মাসে শুক্লাষ্টমী তিথিতে মা মহিষমর্দ্দিনীর পুজো করলে সব সমস্যা মিটে যাবে। সেই থেকে আজও মহাসমারোহে হয়ে আসছে মা মহিষমর্দ্দিনীর পুজো কৃষ্ণনগর গোলাপটি অঞ্চলে।

🟣🟣 এই পুজোর বিশেষ বৈশিষ্ট্য হলো, তিথি অনুযায়ী পুজো একদিন পর পর হয়। অর্থাৎ অষ্টমী তিথিতে সপ্তমী পুজো, নবমী তিথিতে অষ্টমী পুজো, দশমী তিথিতে নবমী পুজো এবং একাদশী অর্থাৎ ঝুলনযাত্রার দিন হয় মায়ের দশমীর পুজো। শোনা যায়, মায়ের স্বপ্নাদেশ থেকেই নাকি পুজোর এই রকম আচার নীতি। সিংহ বাহিনী মায়ের দু - দিকে থাকে দুই সখী জয়া এবং বিজয়া।

🟢🟢 পুজো কমিটির সদস্যদের থেকে জানা যায়, ৩৫০ বছরের বেশি সময় ধরে পুজো হয়ে আসছে। এখনও যতটা সম্ভব প্রাচীন সব রীতি মেনেই পুজো করা হয়। আগে এই পুজো উপলক্ষে একমাস মেলা বসত, দূর দূরান্ত থেকে যাত্রাপালার দল আসতো, ঢপ কীর্তনীয়ারা ঢপকীর্তন পরিবেশন করতেন। এখন তো আর সে সব নেই।

🟡🟡 স্থানীয় বাসিন্দাদের থেকে জানা যায়, আগে এলাকার দুটি সুন্দরী কুমারী কন্যাকে জয়া-বিজয়া সাজিয়ে বিসর্জনের শোভাযাত্রায় নিয়ে যাওয়া হত। বিসর্জনের শোভাযাত্রায় সং সেজে বেরোত এবং থাকত ময়ূরপঙ্খী গান। সেই গান গেয়ে মাকে নিরঞ্জনের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হত। এখন সেসব আর কিছু হয় না। তবে এখনও প্রতিবছর মায়ের পুজো হয় জাঁকজমক করে করা হয়।

🟠🟠 কালনা থেকে পুজো দেখতে আসা অভিরুপ সাহা বলেন, আমাদের কালনা শহরের মহিষমর্দিনী পুজো বিখ্যাত। কিন্তু কৃষ্ণনগরের পুজোর কথা আমরা আগেই শুনেছিলাম। তাই এবার মাকে দর্শন করতে এসেছি। মায়ের রূপের কোন তুলনা নেই, অসাধারণ। সেই সাথে এই পুজোর পেছনে যে জলদস্যুদের দমনের সঙ্গে দেবীর আবাহন ইতিহাস লুকিয়ে আছে, সেটা জেনে দারুন লাগলো।

🟡🟡 কৃষ্ণনগরের মহিষমর্দিনী পূজো শুধু ভক্তির উৎসব নয়, বরং ইতিহাস ও সাহসিকতার এক গৌরবময় স্মারক। অতীতের জলদস্যু-আতঙ্ক ভুলে আজও কৃষ্ণনগরবাসী ভক্তিভরে স্মরণ করে সেই প্রথম আবাহনের রোমাঞ্চ।

✳️✴️ জয় মা মহিষমর্দিনী ✴️✳️
🩷🩷 কৃষ্ণনগর গোলাপটি বারোয়ারী🩷🩷
©️ লেখায় :- Apu Biswas Krishnanagar Jagadhatri Mahotsav
📸 ছবি :- Sayandeep Pal fans

জয় বাঘা মা ❤️
21/08/2026

জয় বাঘা মা ❤️

♦️আমাদের মেজো মা আসার প্রস্তুতি শুরু হয়ে গেল..❤️ জয় মেজোমা💚জয় মা জগদ্ধাত্রী❤️✨কৃষ্ণনগর জগদ্ধাত্রী মহোৎসব   📸 Apu Bisw...
21/08/2026

♦️আমাদের মেজো মা আসার প্রস্তুতি শুরু হয়ে গেল..
❤️ জয় মেজোমা💚জয় মা জগদ্ধাত্রী❤️
✨কৃষ্ণনগর জগদ্ধাত্রী মহোৎসব
📸 Apu Biswas

♦️কৃষ্ণনগরের নিকটবর্তী দুর্গাপুর বাজারের Arijit Saha   ভাইদের বাড়ির মনসা পুজো....🧡 জয় মা মনসা💚
21/08/2026

♦️কৃষ্ণনগরের নিকটবর্তী দুর্গাপুর বাজারের Arijit Saha ভাইদের বাড়ির মনসা পুজো....
🧡 জয় মা মনসা💚

✨শ্রাবণ মাসের শেষ রবিবার রাতে....♦️শেষ সোমবারের পুজোর প্রস্তুতি চলছিল তখন..
20/08/2026

✨শ্রাবণ মাসের শেষ রবিবার রাতে....
♦️শেষ সোমবারের পুজোর প্রস্তুতি চলছিল তখন..

20/08/2026

✨ ২০২৬ সালের পুজোর সিজন শুরু হতে চলেছে....
♦️Mark The Date :- 18th November...
🔶 Krishnanagar Jagadhatri Mahotsav

♦️কৃষ্ণনগর থেকে হরিয়ানার গুরগাঁও—এক দুর্গার দূরযাত্রার গল্প।✨ মৃৎশিল্পের শহর থেকে  গুরগাঁও পাড়ি দিচ্ছে  ৫ ফুটের ব্রোঞ্...
20/08/2026

♦️কৃষ্ণনগর থেকে হরিয়ানার গুরগাঁও—এক দুর্গার দূরযাত্রার গল্প।
✨ মৃৎশিল্পের শহর থেকে গুরগাঁও পাড়ি দিচ্ছে ৫ ফুটের ব্রোঞ্জের দুর্গা, ২২ শিল্পীর চার মাসের অক্লান্ত পরিশ্রমে তৈরি হল অনন্য ধাতব প্রতিমা।
📸 Apu Biswas

♦️ইন্দিরাপল্লি বারোয়ারির মনসা পুজো...📸 Apu Biswas
19/08/2026

♦️ইন্দিরাপল্লি বারোয়ারির মনসা পুজো...
📸 Apu Biswas

19/08/2026

♦️বাবার দরবারে মা কে নিয়ে যাচ্ছেন দুই ভাই....❤️💚
✨জয় বাবা মহাদেব🌹🌻

Address

KRISHNANAGAR
Krishnagar
741101

Website

Alerts

Be the first to know and let us send you an email when Krishnanagar Jagadhatri Mahotsav posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category