09/06/2021
🌺।। ফলহারিনী ।।🌺
প্রকৃতিম পরমামভয়াং বরদাং, নররূপধরাং জনতাপহরাম। শরণাগত-সেবকতোষকরীং, প্রনমামী পরাং জননীম জগতাম।।
পরমাপ্রকৃতি যিনি অভয়া ও বরদা নরদেহে অবতীর্ণা, যিনি জীবদুঃখহারিনী এবং শরনাগত সেবকের যিনি আনন্দ-বিধায়িনী, সেই সর্বারাধ্যা জগজ্জননীকে প্রনাম করি।
১২৮০ সালের ১৩ই জৈষ্ঠ্য ফলহারিনী কালীপূজার দিন ঠাকুর শ্রীরামকৃষ্ণ শ্রী শ্রী সারদা মা কে সাক্ষাৎ ষোড়শী জ্ঞানে পুজো করেন। যথাবিধ ভাবে পূজা করে এবং ভোগ নিবেদন করে, নিবেদিত বস্তুসমূহের কিয়দংশ তিনি স্বহস্তে শ্রী মায়ের মুখকমলে প্রদান করেন। বাহ্যজ্ঞান রহিত হয়ে শ্রী মা সমাধিস্থা হন। ঠাকুর ও অর্ধ সমাধিস্থ দশায় মন্ত্রচ্চারণ করতে করতে পূর্ন সমাধিস্থ হন। এই ভাবে সমাধিস্থ পূজক, সমাধিস্থা দেবীর সহিত আত্মস্বরূপে পূর্ণভাবে মিলিত হন ও একীভূত হন।
এরপর ঠাকুর সাধনা কালে ব্যবহৃত সকল দ্রব্য এবং সেই সকল সাধনার ফল ও নিজেকে দেবীর পাদপদ্মে সমর্পণ করেন।
আমার আঁকা ছবিতে আমি সেই মহা পবিত্র ঘটনাটীর চিত্ররূপ দানের চেষ্টা করলাম ও শ্রী শ্রী ভবতারিণী ও শ্রীমার অভেদ রূপ কল্পনা করে তাকে সহস্রদল বেদীর ওপর উপবিষ্ট আঁকলাম।
অনিচ্ছাকৃত ভুলত্রুটি মার্জনীয়। সকলকে ফলহারিনী কালীপূজার শুভেচ্ছা। ভগবতীর কৃপায় সকলে সুস্থ থাকুক প্রার্থনা করি 🙏❤️।
Medium: Pen, pencil, colour pencil
: Caption arrange by Satwik Roy