Saraswat Sabha

Saraswat Sabha From Saraswati Puja of 2023, we started this program which deals with performing arts.

20/02/2026

যে হাত পেতে রেখেছি তোমার উদ্দেশ্যে,
সে হাতের তালু খরায় ফেটে-যাওয়া
মাঠের মতো—ফুটিফাটা হয়ে আছে
তোমার ছোঁয়ার আশায়।

হাতের রেখা বলে চেনে তাকে সবাই,
শুধু আমি জানি—সে রেখার গভীরে
নিভৃত সরস্বতীর মতো রক্তস্রোত বহে,
যখন তোমায় মনে পড়ে।

বৃষ্টির আশা জাগিয়ে মেঘ ছেয়েছিল
একদিন—যখন তুমি ছিলে পাশে;
সবুজ হয়ে ওঠার কথা ছিল এই মাঠ,
তোমার ছোঁয়ার আশায়।

সেই সহজ দিন আজ রূপকথা মনে হয়—
যে সুর যায়নি শোনা;
এখনও কেটে যায় দিন-রাত
সেই না-শোনা সুরের সাধনায়।

Saraswat Sabha

#কবিতা_যাপন

নারীর যৌনতা প্রস্ফুটিত হয়—স্পর্শের আগে, ইচ্ছার আগেই।যখন সে বুঝতে পারেকেউ তাকে তাড়া করছে না।শুধু লক্ষ্য করা হচ্ছে।আমরা ...
23/01/2026

নারীর যৌনতা প্রস্ফুটিত হয়—
স্পর্শের আগে, ইচ্ছার আগেই।
যখন সে বুঝতে পারে
কেউ তাকে তাড়া করছে না।
শুধু লক্ষ্য করা হচ্ছে।

আমরা সবাই চাই কারও পূর্ণ অনুরাগ—
কিন্তু এই খোলা বাজারে
তা পাই টুকরো টুকরো করে।

একটা চোখের চাহনি,
একটা কথার থেমে যাওয়া,
হাসির ভাঁজে অজানা ইঙ্গিত।
তারপর—
কোনো এক নিভৃত কোণে
এই সমস্ত ছড়িয়ে থাকা প্রণিধান
এখন একসাথে শুধু তার।
এই জানাটাই প্রথম শিহরণ।

সে শিহরিত হতে চায় ধীরে।
যেন কেউ তার দিকে তাকিয়ে আছে,
যেন চাইলেই ছুঁয়ে দিতে পারে—
কিন্তু এখনো বাড়ায়নি হাত।
যেন তার শরীর একটি সেতার—
যার সব তার একসঙ্গে ছোঁয়া হলে
শব্দ হয়, সুর নয়।

কিন্তু সংবেদী তালে, বিরতিতে,
যদি ছুঁয়ে দেওয়া যায় প্রতিটি তার,
তখন শরীর নিজেই
হয়ে ওঠে সুর।

জলের ফোঁটার মতো ঝরে পড়ে চুম্বন—
ঠোঁটে, গালে, কপালে,
ঘাড়ে, পিঠে।

শরীর তখন আশ্বস্ত হয়—
এখানে তাড়া নেই।

যখন প্রতিটি অঙ্গ স্ফুটনোন্মুখ,
সে তখন শুধু গ্রহণ করে না—
নিয়ন্ত্রণও করে।

কোথাও থেমে যাওয়া আরও কিছুক্ষণ,
কোথাও ছুঁয়ে চলে যাওয়া।

এই না-বলা নির্দেশেই
ভরে ওঠে কলসী,
উথলে ওঠে জল।

এখন শিশ্নের যোনিপ্রবেশ—
শুধু মিলন নয়;
যেন উথাল সমুদ্রে
পাড়ি দেওয়া একটি কলার ভেলা।

কেউ জানে না ঠিক কোথায় শেষ,
শুধু জানে—
এই ভাসাটুকুই সত্যি।

তারপর একসময়
খুঁজে পাওয়া যায়
সেই নোনাজলে ভেজা বালুতট—
যেখানে শুয়ে থাকে দুটি ভেজা শরীর।

কিছু খুচরো কথাবিনিময়।

তারপরে উঠে দুজনার দুটি পথে চলে,
মিশে যাওয়া এই জনবহুল শহরে।

শুধু মনে রেখে দেওয়া—

তাকে ছোঁয়া নয়,
শোনা হয়েছিল।

Saraswat Sabha

#কবিতা_যাপন

06/11/2025

ভগবানের মার

এই নিয়ে দুদিন কামাই হলো,
কাজের লোকগুলোর এই ঝামেলা,
অগত্যা বাড়ি খুঁজে গেলাম ওদের বস্তিতে
"আমিনা, এই আমিনা।"

"আমিনারা তো বাড়িতে নেই।"
"মানে?" বলে ঘুরে তাকাই।
লুঙ্গি আর স্যান্ডো গেঞ্জি পরা, একটা চেহারা।
"কেন? কোথায় গেছে?"
"জানি না। ওই এসআই এর ফর্ম দিল না।
তারপর থেকেই নেই।"

"ও, এই ব্যাপার! ঠিক জানতাম।"
ভেবেই শিউরে উঠি।
"ঘরের ভেতরে ঢুকে পড়েছিল প্রায়।"
ভাবা যায়।
এটাও নিশ্চয়ই তেমনি।
"কেন? কাগজ নেই?"
"কাউন্সিলরের কাছে গেছে নিশ্চয়ই।"

"তোমরা যাও নি?"
"না, আসলে আমরা যাদের ঘর ব্রিজটার ওপারে।"
"জল ঢোকে নি। আমাদের ঘরে।"
"এখানেও জল হতো না।"
"কিন্তু এই পুজোর আগে এমন হলো বৃষ্টিটা!"
"এমন জায়গায়, জল ঢুকে গেছে,"
"যেখানে জল ঢোকে নি কখনো আগে।"
"তাতেই সব কাগজপত্র ভিজে একশা আর তাড়াহুড়োয় কখন ছিঁড়ে গেছে,"
"কি কোথায় রেখেছে? কিছু খুঁজে পাচ্ছে না।"
"এখানে এমনই অবস্থা সবার।"
"কি করবো বলুন? ভগবানের মার।"

সত্যি, ভগবানের মার। কি করা যায় আর?
ভাগ্যিস, আমাদের ঘর একটু ওপরে।
আরো একটু ওপরে ওঠা দরকার।
ওই তাদের পায়ের কাছে যেতে হবে,
যারা ওপরে উঠতে উঠতে প্রায় ভগবানই হয়ে গেছে।
নয়তো, নেমে আসবে ভগবানের মার।
ভেবেই কেঁপে উঠলো বুকটা আমার।

#শব্দজাল

Saraswat Sabha

23/09/2025

প্রাকৃতিক বিপর্যয়ের একটা উপকার হলো,
তা মানুষের মাথায় চাঁটি মেরে বোঝায়—
জীবনের সুখ হিন্দুরাষ্ট্রে নেই,
বাঙালি অস্মিতাতেও নেই,
না আনলিমিটেড সেক্সে,
না ডেটা প্যাকে।

জীবনে সুখ আছে—
হাত বাড়ালেই ঠান্ডা জল,
পাত বাড়ালেই গরম ভাতে।

“জলের মতো” খরচা করার একটা জিনিসের
যে এত ক্যালমা আছে,
সোশ্যাল মিডিয়ায় দেশোদ্ধার করতে করতে
আমরা ক’জন তা ভেবে দেখি!

রাজনীতি, ধর্ম, ভাষা, যৌনতা—
সব কনটেন্টের ফলোয়ার আছে,
কিন্তু প্রকৃতির দুর্যোগের কনটেন্ট—ফ্লপ।

এই যে উত্তরাখণ্ড, সিকিম, ওড়িশা, কলকাতা—
বারবার ঘটছে বিপর্যয়,
এর পিছনে কি কোনো ডিপস্টেট আছে?
কোনো অনুপ্রবেশকারী?
ইলুমিনাটির মতো কোনো চক্রান্ত?

মাইনরিটি কি দোষী?
রিজার্ভেশন কি দোষী?
নাকি কমিউনিস্টরাই হিন্দুদের পুজো নষ্ট করতে করেছে এটা?

না।
প্রকৃতির এই যথেচ্ছ ধর্ষণের দায়
আমাদের—
আপামর নির্বোধ ভারতীয়দের।

সেই দলে সব আছে—
নানা ধর্ম, নানা ভাষা, নানা পরিধান।
বিবিধের মাঝে মিলনের মহিমা—
এটাই শ্রেষ্ঠ উদাহরণ আজ।

ঠিক কতজন ডুবলে পরে
মানবে তুমি তবে?
অনেক বেশি মানুষ গেছে
বানের জলে ভেসে।

#শব্দজাল

30/08/2025

যদিও হয়তো নেই একসাথে,
তবু মনে তো রয়ে গেছে।

সেই স্মৃতি—
সুখে আছে না দুখে,
তা তো অমীমাংসিত আছে।

অধরা কে গেল না ধরা,
এই বোধ কি ব্যর্থতার?

সেই গল্পটাই তো বেঁচে আছে,
যার শেষ—
এখনো বাকি থেকে গেছে।

#শব্দজাল
#কবিতা_যাপন

Of theatre By theatre For theatre Echcheydana Dhulikona's 🗓️ 11 July 🕟 6:30 pm📍 Jogesh Mime academy
03/07/2025

Of theatre
By theatre
For theatre

Echcheydana
Dhulikona's

🗓️ 11 July
🕟 6:30 pm
📍 Jogesh Mime academy

Ichyedana is a story of dreams — how they collide, shatter, and rise again. The play begins in present-day Kolkata, where Rishi, the protagonist, reflects on his youth and a theatre group from the 1970s that once changed his life. Through conversations with his psychotherapist, he relives the idea...

It’s been two years since we began this small tradition called Saraswat Sabha — and each time, it leaves us a little mor...
29/06/2025

It’s been two years since we began this small tradition called Saraswat Sabha — and each time, it leaves us a little more moved, a little more amazed.

What began on the eve of Saraswati Puja 2023 showed us something quietly magical — that behind every familiar, everyday face among our friends and family, there lives a hidden performer. A voice, a gesture, a rhythm — waiting for the right moment.

This year, we gather once again —
🗓️ Thursday, 3rd July
📍 Dunlop, Kolkata

And all are invited.
There’s just one little condition: you must perform.

Let’s meet at the Mousumi Majlis.

17/03/2025

এতগুলো বছর কাটিয়ে দিলাম যে—
এখন আর অভিযোগ করি না।
ভুল বুঝলেও কিছু মনে হয় না।
পাশে থাকা অনেক বড় কাজ;
পাশে আছি কি সহজে যায় বলা?

বলার কথা আছে অনেক— সবার।
শোনার লোক আছে কটা?
আমি তোমার কথা শোনার মানুষ হতে পারি।
কথা বোঝার মতো একটা মন করছি তৈরি।

দুটো দিন, দুটো মানুষ, দুটো কথা;
তারপর দুটো আলাদা পথে চলে যাওয়া।

ব্যস— এটাকেই কী জীবন বলা যায় না?

#শব্দজাল

21/02/2025

Identifying as a Hindu makes you a minority.
Identifying as a Muslim makes you a minority.
As a Christian, Bengali, Bihari, or even an Indian—you remain a minority.

As a worker, you alone are the majority.

You labor in factories, offices, courts, and mines—
On land, at sea, and in the air—
Driving the wheels of civilization forward.

That is your strength.
Be proud, for you are the working class.✊🏾

07/01/2025

জানি, কিছু বেশি কথা বলেছিলাম
হয়তো, কিছু বাজে কথা বলেছিলাম
সব কথা ছুড়ে ফেলে দিলেও এটা কি মিথ্যে হবে
যে আমি সত্যি ভালবেসেছিলাম।

মৃত সন্তানের মতো চেতনার রাস্তা আটকে পড়ে আছে
আমার ভালবাসা;
সত্যি জীবনের গাড়ির চাকার দাগ তার গলায়।
দুফোঁটা জল চাইছিল যখন তার শুকনো জিভ
তা উপেক্ষা না করার মতো বোকামি করেছিলাম।

এখনো কোলে নিয়ে বসে আছি সেই লাশ
তবু কি এই কথা মিথ্যে হবে;
যে আমি তাকে বাঁচাতে চেয়েছিলাম।
আমি ভালবাসাকে শিল্প করেছিলাম।

#শব্দজাল
#কবিতা_যাপন

Saraswat Sabha

19/12/2024

আমি জানি না যে জানি না তারে,
যারা জানে, তারাও জানে না তারে।

আমি জানি, আমি জানি না তারে,
যারা জানে না, তারাই জানে তারে।

#শব্দজাল

09/11/2024

Ninety days passed.
From Dandiya to bhashan- people danced,
A Criminal and a politician advanced,
Three goddesses praised,
Yet justice for one single woman is delayed.

May doom descend,
Upon those who support and defend,
These thieves, killers and rapists.
If there is a god, as said to be-
Let them realise their deeds.
Do not let these people be spared.
Who celebrate the festival,
Over the body of a doctor- dead.

Saraswat Sabha


Address

Kolkata

Website

Alerts

Be the first to know and let us send you an email when Saraswat Sabha posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share