Sukchar Pancham Repertory Theatre

Sukchar Pancham Repertory Theatre Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Sukchar Pancham Repertory Theatre, Performance Art, JALSAGHAR ART GALLERY STUDIO THEATRE, C/O MALOY MITRA. 1/1 AHELI APPARTMENT, 74 R. N. Avenue, SODEPUR, KOLKATA.

"Sukchar Pancham Repertory Theatre"-a performing arts group, empaneled at Ministry of Culture-GOI, National School of Drama, is engaged in yearlong theatre & allied art activities, acting grooming workshops & training programs in different media.

Celebration of International Day of YOGA
22/06/2026

Celebration of
International Day of YOGA


বিশ্ব পরিবেশ দিবস উদযাপন ৫ জুন ২০২৬তপোবন, সুখচর যেখানে বিশ্ব পরিবেশ দিবসে শেষ বিকেলে গাছের ছায়ায়, জলের ধারে ছোট বড় সব...
06/06/2026

বিশ্ব পরিবেশ দিবস উদযাপন
৫ জুন ২০২৬
তপোবন, সুখচর

যেখানে বিশ্ব পরিবেশ দিবসে শেষ বিকেলে গাছের ছায়ায়, জলের ধারে ছোট বড় সবাই হাতে হাত লাগিয়ে আনন্দ করে গাছ লাগানো যায়, প্রাণ খুলে গান গাওয়া যায়।
সাথে ছোটদের নতুন নাটক 'পঞ্চতন্ত্র' ও 'সবুজ ঘর' এর অংশবিশেষ, যেখানে প্রকৃতি ও প্রাণিজগত অংশ অঙ্গাঙ্গীভাবে জড়িত।



06/06/2026

at Tapovan


আমাদের তপোবন মুক্তাঙ্গন যেখানে বিশ্ব পরিবেশ দিবসে শেষ বিকেলে গাছের ছায়ায়, জলের ধারে ছোট বড় সবাই হাতে হাত লাগিয়ে আনন্দ করে গাছ লাগানো যায়, প্রাণ খুলে গান গাওয়া যায়।

   Day-3   24.5.26সুখচর পঞ্চম আয়োজিত সামার ক্যাম্পের তৃতীয় দিনটি  ছিল ছোটদের প্রিয় 'Art Work' তথা বাংলার প্রাচীন ঐতিহ...
02/06/2026




Day-3 24.5.26

সুখচর পঞ্চম আয়োজিত সামার ক্যাম্পের তৃতীয় দিনটি ছিল ছোটদের প্রিয় 'Art Work' তথা বাংলার প্রাচীন ঐতিহ্যশালী মুখোশ শিল্পের নামে। আর মাস্টার মশাই যদি হন বিশিষ্ট শিল্পী অতীশ মুখার্জি ও তাঁর রংবরং পাপেট থিয়েটারের সহ শিল্পীরা তবে তো আর কথাই নেই। একেবারে ছোট ও একটু বড়দের মধ্যে দুটি দলে ভাগ করে সাধারণ পিচবোর্ডের ভিত্তি এবং রঙিন কাগজ ব্যবহার করে কত সহজে সুন্দর মুখোশ তৈরি করা যায় তা বাচ্চারা শিখলো হাতে কলমে। এই ছিল প্রথম ভাগের কাজ। মধ্যাহ্ন ভোজের পর আরেকটি মজার আর্ট ফর্ম ' scratch painting' নিয়ে কাজ করান অতীশদা ও রঞ্জনাদি (মুখার্জি)। আর্টওয়ার্কের ক্লাস গুলোর মজাই এই যে ছোটরা বিন্দুমাত্র বোর হবার সুযোগ পায়না বরং পুরো দমে নিজেদের সৃজনশীলতা কে কাজে লাগিয়ে সৃষ্টিসুখে মেতে ওঠে।
তাদের সারাদিনের শিল্প কাজ ও অ কাজের কিছু নমুনা নিচের ছবিগুলিতে।

   Day-2   23.5.26The first half’s Mime & Body Language class was conducted by popular mime artist Shubhendu Mukhopadhya...
24/05/2026





Day-2 23.5.26

The first half’s Mime & Body Language class was conducted by popular mime artist Shubhendu Mukhopadhyay. The children observed and tried to learn various techniques of silent acting or
mime without using words.
Children joyfully learned and practiced stationary walking, body languages by considering size, weight and volume of the object and different kinds of animal movements using illusion and expressions in mime.
This workshop by Sri. Mukhopadhyay will greatly help our children in taking their upcoming theatre production related to nature & animals forward.

The second session of the second day was quite different — a unique music class that focused not merely on rhythm and beats, but on creating instrumental tracks and musical soundscapes without using conventional instruments.

The instructor for the workshop was Nilamshuk Dutta, a multi-percussionist and noted instrumental musician, especially known as a key member of Hooliganism, the Kolkata-based Bengali musical collective.
After lunch, when everyone was feeling slightly drowsy, Nilangshuk instantly energized the children through rhythmic exercises set to music. Beginning with simple counting patterns like “1-2-3-4,” he gradually introduced more complex rhythmic combinations using different hand movements and body coordination exercises. The children learned how rhythm, variation, movement, and coordination together create music.
The session became even more engaging when the instructor introduced instruments like the 'Darbuka' and 'Shaker'. He generously shared various musical instruments from his personal collection, encouraging the children to explore sound collectively. Within a very short time, the participants were able to create rhythmic patterns together, follow tempo changes, and produce different layers of sound by concentrating, listening and responding to one another.
Through body movements, vocal sounds, hand-eye coordination, and rhythm exercises, the class transformed into a joyful experience of creativity, teamwork, and collective musical expression.

Our heartfelt thanks to both the teachers for making the second day of the camp such a learning and enjoyable journey for the children.

   Day 1- 22 may 2026'আবার সে এসেছে ফিরিয়া'। ছোটদের সেই বহু প্রতীক্ষিত সামার ক্যাম্পের কথাই বলছি। শুরু হলো ২২ মে থেকে জ...
23/05/2026





Day 1- 22 may 2026

'আবার সে এসেছে ফিরিয়া'। ছোটদের সেই বহু প্রতীক্ষিত সামার ক্যাম্পের কথাই বলছি। শুরু হলো ২২ মে থেকে জলসাঘর, সোদপুর। সকালে ice breaking এর পরেই নাচের ক্লাস। আর সেটা যদি ভাস্কর (ভাস্কর রথ, কোরিওগ্রাফার, সিনেমা ও থিয়েটার) স্যারের হয় তবে তো আর কথাই নেই । 'পঞ্চতন্ত্র' থেকে শুরু করে 'আহা কি আনন্দ আকাশে বাতাসে..' প্রথমার্ধের সীমিত সময়ে যতটুকু তোলা যায় আর কি । অনেকটা আনন্দ আর আরেকটু হওয়ার অতৃপ্তি নিয়েই নৃত্য শিক্ষা সমাপন। তবে মন খারাপের কিছু নেই কারণ ক্যাম্প তো সবে শুরু মাত্র , চর্চা চলবে সারা বছর ধরেই সে জলসাঘর হোক বা তপোবন। দুপুরের খাওয়া দাওয়ার পর ছোটদের মাঝে কাঞ্চনদা - আচার্য জয়ন্ত বোসের সুযোগ্য শিষ্য সুরকার, গীতিকার ও গায়ক কাঞ্চন বন্দ্যোপাধ্যায়। গরমের ছুটির এই আসরে খুব কম বছরই গেছে যেখানে ছোটদের দিয়ে ক্যাম্প সং তৈরিতে কাঞ্চন দা থাকেননি বা করাননি। প্রথম দিনে ক্লাস জমানোর জন্য তাই এই দুই শিক্ষকের উপস্থিতিই যথেষ্ট। সামান্য স্মারক তাঁদের হাতে তুলে দেবার যে দায়িত্ব ও আনন্দ তা ছোটরাই ভাগ করে নিয়ে নেয়। এছাড়াও নিজেদের হুটোপাটি, খেলাধুলো, খাওয়া-দাওয়া, গল্পগাছা তো রয়েইছে। আর নতুন খুদেদের সামলাবার জন্য বড়দের সঙ্গে বাকি ছোটরা তো আছেই । তাই আমরা নিশ্চিন্ত।

Summer Camp 2026আগামী কাল থেকে শুরু।গরমের ছুটিতে হাজার আনন্দ, হইচই আর মজা অফুরান। ছোটরা চলে এসো বাবা মাকে সাথে নিয়ে।
21/05/2026

Summer Camp 2026

আগামী কাল থেকে শুরু।
গরমের ছুটিতে হাজার আনন্দ, হইচই আর মজা অফুরান।
ছোটরা চলে এসো বাবা মাকে সাথে নিয়ে।

রবীন্দ্রজয়ন্তী উদযাপন ১৬ মে, ২০২৬তপোবন, সুখচর সত্যি বলতে কি রবীন্দ্রনাথ আরো অনেকেরই মতো আমাদেরও জীবন ও সংস্কৃতি চর্চা ও...
20/05/2026

রবীন্দ্রজয়ন্তী উদযাপন
১৬ মে, ২০২৬
তপোবন, সুখচর

সত্যি বলতে কি রবীন্দ্রনাথ আরো অনেকেরই মতো আমাদেরও জীবন ও সংস্কৃতি চর্চা ও চর্যায় জড়িয়ে রয়েছেন সারা বছর ধরেই। সে অর্থে রোজ দিনই তাঁর উদযাপন। তবুও পঁচিশে বৈশাখ আরো একটু বিশেষভাবে একেবারেই ঘরোয়া আন্তরিকতায় তার স্মরণ আমরা করেছি জলসাঘরে। আর ১৬ই মে তপোবনের রবীন্দ্র জয়ন্তী উদযাপনে সেই বৃত্তই বড় হয়েছে আর একটু। আর তাতে ঢুকে পড়েছে বেশ কিছু কচিকাঁচা ও তাদের বাবা মায়েরা। তাই নাচের গানে কবিতা পাঠ ও আবৃত্তিতে সরগরম এ দিনের সন্ধ্যা।
মজার বিষয় হলো রবীন্দ্র সাহিত্য কাব্য গানের সাথে প্রকৃতির যে নিবিড় যোগাযোগ তা যেন এইসব ছোটদের উপস্থাপনায় বারবার ধরা পরল এবং একাত্ম হয়ে গেল তপোবনের মুক্তাঙ্গনে, বৈশাখী হাওয়ায়, প্রকৃতির মাঝে।
এদিন যে ছোট ও বড়দের উপস্থাপনায় আমাদের কবি শ্রদ্ধার্ঘ্য প্রাণ পেল তাদের প্রতি আমাদের অশেষ কৃতজ্ঞতা ও ভালোবাসা। এ দিনের শিল্পীরা হলেন-

সংগীতে: প্রলয় দত্ত, পাপিয়া দাস, শুভ্রা চক্রবর্তী, ব্রতশ্রী চ্যটার্জী, স্বর্নজা দলুই, রবীন দাস, পাপিয়া দাস, ইতি রায়চৌধুরী, নুপূর বোস, অরিত্র দাস, সুব্রত হালদার, রাজলক্ষ্মী মন্ডল, ঋষিত চক্রবর্তী।

নৃত্যে: রাইসা বণিক, শ্রীপর্ণা গিরি, শ্রুতি প্রামাণিক, প্রেয়সী মন্ডল, দেবস্মিতা মোদক, রিদ্ধিমা দে, সায়ন্তিকা পাল, পেখম অধিকারী, রিদ্ধি চক্রবর্তী।

আবৃত্তিতে : ডঃ সৌমেন রায় ও রঞ্জন বন্দ্যোপাধ্যায়।

মাউথ অর্গান: শতদ্রু দে

সমবেত নৃত্যে : রুদ্রবানী
বিষয়: চিত্রাঙ্গদা (অংশ বিশেষ)
অংশগ্রহণে: শ্রীপর্ণা রায়, ঋতুস্মিতা প্রামাণিক, শুভশ্রী কয়াল, কঙ্কিতা দে, ঝিল্লিকা সরকার, সমৃদ্ধা দেবনাথ, রাকা ভট্টাচার্য, স্নেহা দত্ত, স্নিগ্ধা মজুমদার, সোনালী ভট্টাচার্য, বলাকা দাস ভৌমিক।

সমগ্র অনুষ্ঠানটির তবলা সঙ্গতে সুখচর পঞ্চমের শৈলেশ দাস । সঞ্চালনায় সহজন্যা মিত্র।

Address

JALSAGHAR ART GALLERY STUDIO THEATRE, C/O MALOY MITRA. 1/1 AHELI APPARTMENT, 74 R. N. Avenue, SODEPUR
Kolkata
700110

Alerts

Be the first to know and let us send you an email when Sukchar Pancham Repertory Theatre posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Establishment

Send a message to Sukchar Pancham Repertory Theatre:

Share