02/08/2026
কলকাতা শহর ও আমেরিকার নিউ ইয়র্কে সফল প্রযোজনার পরে 'তিন ভুবনের পারে, সৌমিত্র' এবার মুম্বাই-তে ।
চলচ্চিত্র, থিয়েটার এবং আবৃত্তির মেলবন্ধনে সাজানো এই বিশেষ পরিবেশনায় মঞ্চ মাতাবেন বিশিষ্ট আবৃত্তি শিল্পী শোভনসুন্দর বসু, সাহেব চট্টোপাধ্যায় ,পৌলমী চট্টোপাধ্যায়, এবং নির্দেশনায় জয় দত্তগুপ্ত।
স্থান ও সময় - আগামী ২২ শে আগস্ট, শনিবার রবীন্দ্র নাট্য মন্দির (প্রভাদেবী, মুম্বাই) ঠিক বিকেল ৫ টায়..
আয়োজনে - বেঙ্গল ক্লাব এবং নাভি মুম্বাই বেঙ্গলি অ্যাসোসিয়েশন..