08/07/2026
দেখতে দেখতে ২১টা বছর পেরিয়ে গেল। আজ Interlude studio সফলভাবে ২১ বছর পূর্ণ করে ২২-তম বছরে পা দিল! 🎂✨
এই দীর্ঘ যাত্রাপথ কখনোই একা পেরোনো সম্ভব ছিল না। আজকের এই বিশেষ দিনে আমরা গভীর কৃতজ্ঞতার সাথে স্মরণ করতে চাই সেইসব মানুষদের, যাঁরা আমাদের এই পথচলার অবিচ্ছেদ্য অংশ।
বিশেষভাবে ধন্যবাদ জানাই আমাদের সমস্ত শিল্পী, কলাকুশলী, টেকনিশিয়ান এবং প্রতিটি মানুষকে - যাঁরা গত ২১ বছর ধরে আমাদের স্টুডিওতে কাজ করেছেন, আমাদের ওপর ভরসা রেখেছেন এবং নিজেদের সেরা কাজটা দিয়ে এই স্টুডিওকে সমৃদ্ধ করেছেন। আপনাদের সৃজনশীলতা এবং পরিশ্রম ছাড়া INTERLUDE স্টুডিও-র এই সাফল্য অসম্ভব ছিল। 🙏
ধন্যবাদ জানাই আমাদের অগণিত শুভানুধ্যায়ী এবং ক্লায়েন্টদের, যাঁরা সবসময় আমাদের পাশে থেকেছেন এবং আমাদের ওপর বিশ্বাস রেখেছেন।
গত ২১ বছরের অভিজ্ঞতা আর আপনাদের ভালোবাসাকে পাথেয় করে, আগামী দিনেও আরও দারুণ সব কাজ আপনাদের উপহার দিতে আমরা বদ্ধপরিকর। এভাবেই আমাদের পাশে থাকুন, আমাদের এগিয়ে চলার প্রেরণা হয়ে। ❤️🎶