Rupalekhya Entertainment Pvt. Ltd.

Rupalekhya Entertainment Pvt. Ltd. Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Rupalekhya Entertainment Pvt. Ltd., Arts and entertainment, DLF Galleria, AA-IB, New Town , India, KOLKATA.

ছবির পরিচালক আবির রায়ের দেওয়াল থেকে:সদ্য 'হুল' এর ADR (ডাবিং) শেষ হল। এখনও অনেকটা পথ বাকি। বিপুল VFX এর কাজ, গান, শব্দ...
20/01/2026

ছবির পরিচালক আবির রায়ের দেওয়াল থেকে:

সদ্য 'হুল' এর ADR (ডাবিং) শেষ হল। এখনও অনেকটা পথ বাকি। বিপুল VFX এর কাজ, গান, শব্দ, রঙ, সব কিছুর কাজ চলছে। কিন্তু ডাবিং এর সময় একটা উপলব্ধি আমার অন্তর থেকে হল, যে এই ছবি করতে করতে আমরা সকলে ঠিক কতটা এই ছবি থেকে শেখার সুযোগ পেলাম। আমার পরিচালনায় প্রথম বাণিজ্যিক ছবি। এত বিরাট ঐতিহাসিক একটা ক্যানভাস। ছবির কারিগরি সংক্রান্ত বিষয়ে আমি কিছুটা জানলেও অভিনয়-বিদ্যার বিষয়ে তো আমি নেহাতই অপটু! সেই সাথে এত বিশাল একটা কাস্ট! কীভাবে সামলাবো! আর অভিনেতাদের মধ্যে কাকে ছেড়ে কাকে দেখব! সকলেই একেকজন STALWART! অভিনয়-বিদ্যার নক্ষত্র! দশকের পর দশকের অভিজ্ঞতা সম্পন্ন শিল্পী! নিচের ছবিটিতে শুধুমাত্র সম্পূর্ণ কাস্ট এর একটি অংশ মাত্র। কিন্তু প্রত্যেকের অভিনয়শৈলী সূর্যের মত উজ্জ্বল। আমার লেখা চিত্রনাট্যতে ওনারা অভিনয় করবেন। আমার লেখা সংলাপ ওনারা বলবেন। তাঁদের কীভাবেই বা আমি ওয়ার্কশপ করাবো!? ?
১৮৫৫ তে রাজমহলে সাঁওতাল সম্প্রদায় আদি সাঁওতালি ভাষায় কথা বলত। সেই ভাষার সাথে আজকের সাঁওতালির ফারাক রয়েছে। তার সাথেও আবার রাঢ়বঙ্গের বিভিন্ন অঞ্চলে বলা বাংলার ফারাক রয়েছে। আর আমরা আবার ছবিটা বানাচ্ছি বাংলায়। তাঁদের ভাষা কেমন হওয়া উচিত, ভাব কেমন হওয়া উচিত, mannerism কেমন হওয়া উচিৎ... কেমনটা হলে অতি নাটকীয় লাগবে না, ভাষা caricature-ish লাগবে না ... ইত্যাদি বিস্তর চ্যালেঞ্জ।

মা সরস্বতীর নাম নিয়ে নিজেকে সঁপে দিলাম ছবির সবচেয়ে অভিজ্ঞ অভিনেতাদের বিপুল জ্ঞান আর অভিজ্ঞতার সাগরে। একসাথে এলো সব মাথা। চন্দন দা , Sandip Dey da, Biswarup Biswas দা, Prasenjit Raksh*t দা, Raja Datta দা, গৌরি দা, Amit Saha দা, Kajol Sombhu দা, Rajesh Dutta দা, Buddhadeb Bhattacharjee দা রা নিপুণ দক্ষতায় সস্নেহে পরিচালক হিসেবে আমায় এবং আমার বয়সের আশেপাশের তরুণ অভিনেতাদের আগলে পুরো ছবির জাহাজকে দায়িত্ব নিয়ে বন্দরে পৌঁছে দিলেন। আমাদের প্রযোজক নিজে মঞ্চের মানুষ, তিনিও যেন প্রতি মুহূর্তে অভিনেতা হিসেবে এই সকল প্রাজ্ঞ অভিনেতাদের থেকে সমৃদ্ধ হলেন। এই ছবিতে অভিনয় করা সমস্ত স্থানীয় সাঁওতাল অভিনেতারাও পদে পদে নিজেদের creative inputs দিয়ে গেলেন।

আপনাদের সকলের প্রতি আমার কৃতজ্ঞতা জানানোর ভাষা নেই। এই ছবি শুধু পরিচালকের একার মস্তিষ্কপ্রসূত নয়। ফ্লোরে উপস্থিত এবং অনুপস্থিত সকল অভিনেতা ও টেকনিশিয়ানের অন্তরের ভালবাসা, বুদ্ধি, জ্ঞান, অভিজ্ঞতা ও প্রজ্ঞার মিশেল।

ছবি মুক্তি পাবে এই বছরের মাঝামাঝি।

শুটিঙের গল্পে এরপর বলব এমন একজন ভালবাসার অভিনেতার কথা যিনি শেষ মুহূর্তে একটি অনন্য চরিত্র গ্রহণ করে আমাদের ছবিকে উদ্ধার করেন যা করতে অনেক অভিনেতা ভরসা পান নি ।

#হুল

Address

DLF Galleria, AA-IB, New Town , India
Kolkata
700156

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rupalekhya Entertainment Pvt. Ltd. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share