ক্যামেলিয়া

ক্যামেলিয়া কবিতা আমার স্বপ্নের বাড়ি,কবিতা ভালোবাসা
কবিতা আমার বেঁচে থাকার একমাত্র আশা
।। মীনাক্ষী দে ।।

আলো –অন্ধকারে যাই- মাথার ভিতরেস্বপ্ন নয়,- কোন এক বোধ কাজ করে !স্বপ্ন নয়- শান্তি নয়-ভালোবাসা নয়,হৃদয়ের মাঝে এক বোধ জন্ম ল...
05/01/2026

আলো –অন্ধকারে যাই- মাথার ভিতরে
স্বপ্ন নয়,- কোন এক বোধ কাজ করে !
স্বপ্ন নয়- শান্তি নয়-ভালোবাসা নয়,
হৃদয়ের মাঝে এক বোধ জন্ম লয়!
আমি তারে পারি না এড়াতে,
সে আমার হাত রাখে হাতে;
সব কাজ তুচ্ছ হয়,-পণ্ড মনে হয়,
সব চিন্তা – প্রার্থনায় সকল সময়
শূন্য মনে হয়,
শূন্য মনে হয় !

।। জীবনানন্দ দাশ।।

"কষ্টের কস্তুরী"---তসলিমা নাসরিন।কিছু কিছু কষ্ট আছেক্ষতে কোন মলম লাগে না।কারওর শুশ্রুষা নয়গাঢ় মমতায় জেগে থাকা রাত নয়...
27/12/2025

"কষ্টের কস্তুরী"
---তসলিমা নাসরিন।

কিছু কিছু কষ্ট আছে
ক্ষতে কোন মলম লাগে না।
কারওর শুশ্রুষা নয়
গাঢ় মমতায় জেগে থাকা রাত নয়
হাওয়া পরিবর্তন, তা-ও নয়
সেরে যায়।

কিছু কষ্ট নিয়ত পোড়ায়
ক্ষুদ্র তুচ্ছ কিছু, ফুঁ মেরে উড়িয়ে
দেওয়ার মতো কিছু
কষ্টের ক্ষীণাঙ্গী শরীরেও
আগুনের আঁচ থাকে
সেইসব কষ্টগুলো
বর্শা বেঁধায় না
দুই চক্ষু অন্ধ করে না, কেবল
কোথায় কীসব যেন
পোড়াতে পোড়াতে করে নিভৃত অঙ্গার।

কিছু কিছু কষ্ট আছে
রাত পোহাবার আগে বাতাস মেলায়,
কিছু কষ্ট বাসা বাঁধে
ভালবেসে থেকে যায় পুরোটা জীবন।

19/09/2025

#বাংলা_ভাষা_উচ্চারিত_হলে
#কবি_শামসুর_রহমান

বাংলা ভাষা উচ্চারিত হলে নিকানো উঠোনে
ঝরে রোদ্র, বারান্দায় লাগে জ্যোৎস্নার
চন্দন। বাংলা ভাষা উচ্চারিত হলে অন্ধ
বাউলের একতারা বাজে উদার গৈরিক মাঠে,
খোলা পথে, উত্তাল নদীর বাঁকে বাঁকে,
নদীও নর্তকী হয়। যখন সকালে নতুন
শিক্ষার্থী লেখে তার বাল্যশিক্ষার অক্ষর,
কাননে কুসুম কলি ফোটে, গো-রাখালের
বাঁশি হাওয়াকে বানায় মেঠো সুর, পুকুরে কলস ভাসে। বাংলা ভাষা উচ্চারিত হলে
চোখে ভেসে ওঠে কত চেনা ছবি;
মা আমার দোলনা দুলিয়ে কাটছেন
ঘুম পাড়ানিয়া ছড়া কোন সে সুদূরে;
সত্তা তাঁর আশাবরী। নানী বিষাদ
সিন্ধুর স্পন্দে দুলে দুলে রামজানি
সাঁঝে ভাজেন ডালের বড়া, আর
একুশের প্রথম প্রভাত ফেরী, অলৌকিক ভোর।

ভালোবাসতে এলি, কী গুণ আছে তোর?কষ্ট সইতে পারিস?অবহেলা?অযত্ন?অথবা নামহীন শোক?যদি কিছু নেইতবেচোখের জলেই তোর অভিষেক হোক।"_ র...
13/09/2025

ভালোবাসতে এলি, কী গুণ আছে তোর?
কষ্ট সইতে পারিস?
অবহেলা?
অযত্ন?
অথবা নামহীন শোক?
যদি কিছু নেই
তবে
চোখের জলেই তোর অভিষেক হোক।"

_ রুদ্র গোস্বামী

 #ক্যাফে_কর্নার       ।। শ্রীজাত ।।শুনছি তুমি এই শহরে? দু’চার দিনের অফিস ট্যুর? তোমার কাজের জায়গা থেকে আমার পাড়া অনেক দূ...
31/08/2025

#ক্যাফে_কর্নার
।। শ্রীজাত ।।

শুনছি তুমি এই শহরে? দু’চার দিনের অফিস ট্যুর?
তোমার কাজের জায়গা থেকে আমার পাড়া অনেক দূর।

মাঝেই কোথাও বসা যায় না? দেখা হয়নি বছর পাঁচ
ছোট্ট টেবিল, অল্প কথা, হালকা দুটো কফির আঁচ

বৃষ্টিতে সব শার্সি ভেজা। কফির কাপে এক চুমুক
নকশা তোলে খয়েরি ধোঁয়া, নীলচে আগুন জ্বালায় বুক

সেই যেখানে কলেজ কেটে বিকেলগুলো পালটাতাম
মনে পড়ছে? এখন কিন্তু একটা কফির অনেক দাম।

সে না হয় হলই। এক জীবনে দাম মেটাতে কে পারে
চারটে নাগাদ থাকব আমি। আসবে, ক্যাফে-কর্নারে?

....

😊😊

💥🎊🤗🥳🎊💥
24/07/2025

💥🎊🤗🥳🎊💥


01/07/2025

বাদল দিনের প্রথম কদমফুল
আমার করেছো দান,
আমি তো দিয়েছি ভরা শ্রাবণের
মেঘমল্লার গান।🌧️🌧️🌧️

Address

Naktala
Kolkata
700047

Website

Alerts

Be the first to know and let us send you an email when ক্যামেলিয়া posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share