20/05/2026
A
রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মদিবস উপলক্ষে উবাচ'র নিবেদন।
হে কবি, "কেমন পশিলে প্রাণের 'পর! "
সাহিত্যের প্রায় সমস্ত শাখায় তোমার অবাধ বিচরণ।
বাংলা তথা ভারত তথা বিশ্বের এক অবিস্মরণীয় বিস্ময় - আমাদের রবীন্দ্রনাথ।
একদিকে যেমন ভিক্টোরিয়া ওকাম্পো থেকে রোমা রোঁল্যা, মহাত্মা থেকে ওকাকুরা হ'য়ে আইন্সটাইন - আরেকদিকে আমাদের দেশের অগণিত সাধারণ অ-সাধারণ পাঠককুল ; তাঁর সৃষ্টিতে সবাই বিভোর।
হ্যাঁ, আজও।
শরৎচন্দ্র সেই কবে বলেছিলেন "আমি তোমাদের জন্য লিখি, উনি আমাদের জন্য লেখেন। "
তবু আমরা, সাধারণ যারা, আমরা জীবনের হেন অবস্থা নেই, যেখানে রবীন্দ্রনাথকে Quote না ক'রে থাকতে চাই। বাঙালী তো বটেই!
এ বড় গর্বের জায়গা।
সুখে দুঃখে, হরিষে বিষাদে, আনন্দে শোকে, ওঠায় পড়ায় - কোথায় নয়!!
তাঁর গান, কবিতা, গদ্য, নৃত্যনাট্য, গীতিনাট্য, পেইন্টিং , নাটক, প্রবন্ধ, এমনকি চিঠিও এই দুনিয়ায় আজ গবেষণার বিষয় হয়ে গিয়েছে।
'উবাচ' র প্রথম podacst ঘাটেদের কথা। রবীন্দ্রনাথের ঘাটের কথা'কে কেন্দ্র ক'রে।
তারপর আমরা করেছি অবনীন্দ্রনাথের রচনা নির্ভর 'ঘরোয়া অবন', যে 'ঘরোয়া' স্বয়ং রবীন্দ্রনাথ-ই বলেছিলেন রাণী চন্দ কে অবনের কাছ থেকে বলয়ে নিতে। এ সবই র Podcast এ আছে। আগ্রহীরা এখনও শুনে দেখতে পারেন।
এরপরের উবাচ প্রয়াস "যোজনগন্ধা " - একাধারে এক intimate space theatre এবং একটি ৭৫ মিনিটের independent cinema রূপে। বাসবদত্তা মুখোপাধ্যায় এবং বন্ধুবর রজত ভট্টাচার্যের বদান্যতায়। যাঁরা দেখেছেন, তাঁরা সেখানেও রবীন্দ্রনাথের উপস্থিতি নিশ্চয়ই মনে রেখেছেন।
কিন্তু, এ-ই প্রথম উবাচ সরাসরি রবীন্দ্রনাথকে উদ্দেশ্য ক'রে একটি ঘরোয়া অনুষ্ঠানের আয়োজন ক'রে।
কলকাতায়, ঋতচ্ছন্দ ক্রিয়েটিভ স্পেস -এর সৌজন্যে।
সেখানে আমরা সবাই মিলে ভালবেসে, প্রাণের তাগিদেই, যে যা পারি, তা-ই দিয়ে এক সন্ধ্যা সাজিয়েছিলাম।
তাঁরই রচনায়, তাঁরই উদ্দেশ্যে।
এও বহুকথিত "গঙ্গাজলে গঙ্গাপুজো" ই।
আমাদের ইচ্ছা আমরা একটু একটু করে সেই সন্ধ্যার কিছু অংশ শোনার জন্য, তুলে রাখব।
এই লেখায় তার একটা আভাস রাখার চেষ্টা মাত্র।
Teaser বলতে পারেন। তবে প্রচলিত অর্থে হয়ত নয়। ধ্বনি নেই। দৃশ্য নেই। ঝংকার নেই।
তাতে কি!
প্রবহমানতাই সময়ান্তরে ঝলকে ঝলকে নতুন সংজ্ঞা নিয়ে আসে।
নির্ঝরের স্বপ্নের তোয়াক্কা না করেই।
যাঁরা সময় দিয়ে এতটা পড়লেন, অকুন্ঠ ধন্যবাদ সব্বাইকে।
পরের পর্ব থেকে আশা রাখি কিছু শোনাতে পারব আমরা।