Thespians

Thespians "Thespians" is a Theatre Group created on 24th Nov., 1994

১০ সেপ্টেম্বরসন্ধ্যা ৬:৩০ টা তপন থিয়েটার"উইটনেস"নাটক - জিৎ সত্রাগ্নিনির্দেশনা - পার্থ মুখোপাধ্যায়10th September 6:30pm...
04/09/2026

১০ সেপ্টেম্বর
সন্ধ্যা ৬:৩০ টা
তপন থিয়েটার
"উইটনেস"
নাটক - জিৎ সত্রাগ্নি
নির্দেশনা - পার্থ মুখোপাধ্যায়

10th September
6:30pm
TAPAN THEATRE
"WITNESS"
Drama: Jit Satragni
Direction: Partha Mukhopadhyay

টিকিটের জন্য যোগাযোগ:
9830176648/7003459029
(ফোন করে টিকিট বুক করে রাখতে পারেন)

আইনজীবীদের একটা অংশ পেশার নামে আইনের ফাঁকফোকর দিয়ে আসল অপরাধীদের শাস্তি এড়িয়ে যেতে সাহায্য করেন। যুক্তির মায়াজালে, এমনকি ছলচাতুরির আশ্রয় নিয়েও তাঁরা প্রকৃত সত্যকে মিথ্যা বলে প্রমাণ করেন। কিন্তু অদৃষ্টের পরিহাসে তাদের জীবনেও নেমে আসতে পারে চরম শাস্তি। তেমনই একটি কাহিনীর আধারে থেসপিয়ানস নাট্যদলের নবতম নাট্যপ্রযোজনা "উইটনেস"।
The guardians of the law stand as champions of justice. Yet, among their ranks, there are those who, cloaked in the mantle of their profession, absolve the guilty and wrap wrongdoing in the semblance of legality. Across nations, we have witnessed such figures weaving illusions of logic, sheltering behind cunning, and turning truth upon its head. With every passing age, the voice of justice grows ever fainter, slipping quietly into silence. And yet, where rules fail to bind, chaos becomes the master. In this grand drama, will we ever behold the final judgment?

পশ্চিমবঙ্গের হুগলী জেলার গোবিন্দপুর গ্রামে শ্রী শ্রী সিদ্ধেশ্বরী দেবীর শতাব্দী প্রাচীন মন্দির। মানুষের আনাগোনা সেখানে নে...
19/08/2026

পশ্চিমবঙ্গের হুগলী জেলার গোবিন্দপুর গ্রামে শ্রী শ্রী সিদ্ধেশ্বরী দেবীর শতাব্দী প্রাচীন মন্দির। মানুষের আনাগোনা সেখানে নেই বললেই চলে। কিন্তু কলকাতায় বিভিন্ন পেশায় নিযুক্ত চার ব্যক্তি সেই মন্দিরের সংস্কার ও সৌন্দর্যায়নের উদ্দেশ্য উল্লেখ করে একটি লিমিটেড কোম্পানী স্থাপন করে। সমাজের বিশিষ্ট ব্যক্তিদের যুক্ত করা হয় সেই প্রকল্পে। বাজারে শেয়ার ছাড়া হয়। প্রচার ও অসাধু প্রক্রিয়ার ফলে শেয়ারের দাম চড়তে থাকে।
এক সময় নিজেদের শেয়ার বিক্রি করে তারা সরে পড়ে প্রকল্প থেকে। মাথায় হাত পড়ে অন্য শেয়ারহোল্ডারদের। মন্দিরের হাল থেকে যায় যেমনকার তেমনই।
অসাধু ব্যবসায়ীদের স্বরূপ উদ্ঘাটন করতে পরশুরাম ব্যঙ্গের মোড়কে রচনা করেছিলেন “শ্রী শ্রী সিদ্ধেশ্বরী লিমিটেড”। আজও অত্যন্ত প্রাসঙ্গিক সেই কাহিনী অবলম্বনে থেস্‌পিয়ান্‌স্‌ নাট্যদলের সাম্প্রতিক প্রযোজনা “সিদ্ধিলাভ”।

28/07/2026
13/05/2026

১৪ মে
গিরিশ মঞ্চ
সন্ধ্যা ৬:৩০

মধুসূদন মঞ্চে দর্শক অভিনন্দিত প্রদর্শনের পর থেসপিয়ানস্ আবার মঞ্চস্থ করতে চলেছে দ্বিজেন্দ্রলাল রায় রচিত এবং পার্থ মুখোপাধ্যায় নির্দেশিত নাটক "সাজাহান"। আবহ নির্মাণ করেছেন মুরারি রায়চৌধুরী। অভিনয়ে থাকছেন বিশিষ্ট অভিনেতা অরিন্দম গাঙ্গুলী সহ শান্তনু গঙ্গোপাধ্যায়, তনুশ্রী গোস্বামী, লোপামুদ্রা গুহনিয়োগী এবং অন্যান্য শিল্পীগণ।
আগামী ১৪ মে গিরিশ মঞ্চে সন্ধ্যা সাড়ে ছটায়।

For tickets
https://www.thirdbell.in/events/sahajahan/

১৯ ফেব্রুয়ারি মধুসূদন মঞ্চে দ্বিজেন্দ্রলাল রায় রচিত "সাজাহান" নাটকের দর্শক অভিনন্দিত প্রদর্শনের পর থেসপিয়ানস্ এবার মঞ...
11/03/2026

১৯ ফেব্রুয়ারি মধুসূদন মঞ্চে দ্বিজেন্দ্রলাল রায় রচিত "সাজাহান" নাটকের দর্শক অভিনন্দিত প্রদর্শনের পর থেসপিয়ানস্ এবার মঞ্চস্থ করতে চলেছে সমসাময়িক প্রেক্ষাপটে রচিত নাটক "উইটনেস"।

১৭ই মার্চ
সন্ধ্যা ৬:৩০টা
তপন থিয়েটার

17th March
6:30PM
Tapan Theatre

Our friend, philosopher & guide Mr. Tamal Roychowdhury! May your noble soul rest in Eternal Peace! 🙏🌹🙏Picture 1: During ...
09/03/2026

Our friend, philosopher & guide Mr. Tamal Roychowdhury! May your noble soul rest in Eternal Peace! 🙏🌹🙏

Picture 1: During the interview on completion of 30 years of Thespians

Picture 2: Celebration of 30 years of Thespians; Partha Mukherjee (Director, Thespians) in conversation with Tamal Roychowdhury & Arindam Ganguly

18/02/2026

19th February
6:30pm
Madhusudan Mancha

দ্বিজেন্দ্রলাল রায় রচিত কালজয়ী নাটক সাজাহান। শতাধিক বছর ধরে বহু প্রবাদপ্রতিম নাট্যজন নির্দেশিত ও অভিনীত এই নাটক সততই দর্শক মনোগ্রাহী। পরাধীন ভারতবর্ষে সাধারণ মানুষের মনে দেশপ্রেমের আদর্শ জাগিয়ে তোলার উদ্দেশ্যে রচিত এই নাটক আজ পরিবর্তিত পরিস্থিতিতেও প্রাসঙ্গিক। কারণ রাজনীতির অলিন্দে অসঙ্গত এবং অপ্রাপ্য ক্ষমতার জন্য প্রাণঘাতী দ্বন্দ্ব আজও বিদ্যমান। এই নাটক সেই নির্মম সত্যই প্রকাশ করে যে, প্রবল ক্ষমতাধর হলেও অত্যাচারী শাসকের স্থান হয় ইতিহাসের অন্ধকূপে। দ্বিতীয়ত, বর্তমান প্রজন্মের কাছে স্বল্পপরিচিত এই নাটক এবং এই ধরণের নাটকের অভিনয় রীতি। এই দুই কারণেই সাজাহান নাটকের মঞ্চায়ন অত্যন্ত জরুরী। সেই কাজটিই করতে চলেছে তিন দশক অতিক্রান্ত নাট্যদল থেসপিয়ানস্। আগামী ১৯ ফেব্রুয়ারি সন্ধ্যায় কলকাতার মধুসূদন মঞ্চে।
জনপ্রিয় অভিনেতা অরিন্দম গাঙ্গুলী ছাড়াও পার্থ মুখোপাধ্যায় নির্দেশিত ও অভিনীত এই সাজাহান নাটকে নামভূমিকায় শান্তনু গঙ্গোপাধ্যায় সহ অভিনয় করছেন লোপামুদ্রা গুহনিয়োগী এবং ছোট পর্দার পরিচিত মুখ তনুশ্রী গোস্বামী। এই নাটকের আবহ নির্মাণ করেছেন বর্ষীয়ান সঙ্গীত পরিচালক মুরারি রায়চৌধুরী এবং আলোক পরিকল্পনা করেছেন বাবলু সরকার।

Address

331/257, Haridevpur Road
Kolkata
700082

Alerts

Be the first to know and let us send you an email when Thespians posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Establishment

Send a message to Thespians:

Shortcuts

Share